তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

| জন্যে এবং প্রকৌশলীর জন্যে । মোটকথা, শ্রমিক, মালিক এবং প্রকৌশলী প্রত্যেকে প্রত্যেকের জন্যে কাজ করছে। এদের প্রত্যেকেই প্রত্যেকের কাজ থেকে সেবা গ্রহণ করছে। আর এভাবেই তারা সকলেই পৃথিবীর চাকা সচল রাখছে। আর এটা সম্ভব হয়েছে প্রতিভা ও যোগ্যতার তারতম্যের কারণে, অনেকটা জীবিকা ও কাজের তারতম্যের কারণে ৷ আমার ধারণা, আধুনিক মতবাদের প্রচারকদের অনেকেই এই আয়াতটিকে ইসলামের আর্থ সামাজিক ব্যবস্থার ওপর আক্রমণের হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। কোনো কোনো মুসলমানও এই আয়াতটির সামনে এসে ব্ব্রিতকর অবস্থায় পড়ে যায়। ভাবখানা এই, যেন তারা ইসলামের বিরুদ্ধে আনীত অর্থনৈতিক বৈষম্যের অভিযোগ তারা খন্ডন করছে। আমি মনে করি, মুসলমানদের উচিত নিজেদের জীবন বিধানকে নিয়ে হীনমন্যতায় না ভোগা, আত্মরক্ষার মনোভাব নিয়ে না চলা; বরং তাদের উচিত মাথা উঁচু করে দাড়ানো । কারণ, ইসলাম সেসব শাশ্বত ও চিরন্তন সত্যগুলো মানুষের সামনে তুলে ধরে যা প্রকৃতির সাথে মিশে আছে, যা ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক বিধানেরই অধীন । ব্যক্তির প্রতিভার তারতম্য এবং ব্যক্তির কর্মক্ষমতার তারতম্যের ওপর ভিত্তি করেই এই মানব জীবন টিকে আছে। এই পৃথিবীকে আবাদ করতে হলে এবং এই পৃথিবীকে সচল রাখতে হলে কর্ম, যোগ্যতা ও প্রতিভার এই তারতম্যের অবশ্যই প্রয়োজন আছে । প্রত্যেক মানুষ যদি একে অপরের সমপর্যায়ের হতো, তাহলে পৃথিবী এখন যেভাবে চলছে, সেভাবে কিছুতেই চলতে পারতোনা ৷ এমন অনেক কাজই অসম্পূর্ণ থেকে যেতো যা সম্পূর্ণ করার মতো যোগ্য লোক পাওয়া যেতো না । যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, তিনি এর অস্তিত্ব রক্ষা করতে চান, এর বিকাশ চান। তিনি বিভিন্ন কাজের জন্যে বিভিন্ন যোগ্যতা ও প্রতিভা সৃষ্টি করেছেন। যোগ্যতা ও প্রতিভার বিভিন্নতার কারণে সম্পদের মাঝেও পার্থক্য হয়। এটাই নিয়ম । তবে সম্পদের মাঝে যে পার্থক্য ও বৈষম্য দেখা যায় তাও আবার একপর্যায়ের নয়। একেক সমাজ একেক নিয়মের অধীনে চলছে, কিন্তু সর্বত্রই তা জীবনের বিকাশের জন্যে আবশ্যক প্রাকৃতিক নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ । আর এ কারণেই আজ পর্যন্ত কোনো কৃত্রিম ও বানোয়াট জীবন ব্যবৃস্থা বা মতবাদের ধারকরা একজন শ্রমিক ও প্রকৌশলীর বেতনের মাঝে যে বিস্তর ব্যবধান থাকে, তা দূর করতে পারেনি। এমনিভাবে একজন সাধারণ সৈনিক ও একজন সেনানায়কের বেতন ও ভাতাদির মধ্যকার বৈষম্যও তারা দূর করতে পারেনি। অথচ তারা বৈষম্যহীন তথাকথিত সমাজ কায়েমের লক্ষ্যে নিজেদের সেই মনগড়া মতবাদ বাস্তবায়িত করার জন্যে কম চেষ্টা করেনি । কিন্তু প্রকৃতির নিয়মের সামনে তারা সবাই হেরে গেছে। এই নিয়মের বাস্তবতাকেই পবিত্র কোরআনের এই আলোচ্য আয়াতটি প্রতিষ্ঠিত করছে, এই আয়াত জীবনের জন্যে অপরিহার্য একটা চিরন্তন নিয়মের পরিচয়ই এখানে তুলে ধরেছে। পার্থিব জগতে জীবন ও জীবিকার এটাই নিয়ম ৷ কিন্তু এর বাইরে আরও একটি জিনিস আছে, আর তা হচ্ছে আল্লাহর রহমত ও দয়া ৷ তাই বলা হচ্ছে, তারা যা সঞ্চয় করে, তোমার পালনকর্তার রহমত তা অপেক্ষা উত্তম’ এই রহমত তিনি কেবল তাদেরকেই দান করেন, যাদেরকে তিনি এর উপযুক্ত বলে মনে করেন । দুনিয়ার ধন-সম্পদের সাথে এর কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে এই জাগতিক জীবনের কোনো মূল্যবোধের সাথেও এর কোনো সম্পর্ক নেই । কারণ, এসব মূল্যবোধ আল্লাহ্‌ তায়ালার কাছে তুচ্ছ ও নগণ্য । এ কারণেই জাগতিক জীবনের ধন-সম্পদে ভাল ও মন্দ সবাই সমান । এই ধন-সম্পদের মালিক একজন সৎলোকও হতে পারে এবং একজন অসৎ লোকও হতে পারে। অপরদিকে আল্লাহর রহমত কেবল তারই বিশেষ বিশেষ বান্দা ছাড়া আর কেউ পাবে না। যিন্লাল্ণ ১৮তম ২৮ i Bb Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।