তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দেখে, পবিত্র কোরআন তাদের এই অভিযোগকে খন্ডন করে, এর নিন্দা জানায় । আল্লাহর মানদন্ডে আল্লাহর দৃষ্টিতে এই মূল্যবোধের স্বরূপ কি, এর সঠিক মর্যাদা কী তা বর্ণনা করছে। ‘তারা কি তোমার পালনকর্তার রহমত বন্টন করে? আমি পার্থিব জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করেছি ।' (আয়াত ৩২) ওরা তোমার পালনকর্তার রহমত বন্টন করতে চায়? কি অদূত ব্যাপার, তোমার পালনকর্তার রহমতের সাথে ওদের কী সম্পর্ক? ওরা নিজেরাই তো-নিজেদের কোনো কিছুরই মালিক নয়। ওরা তো নিজেদের জীবিকার যোগানই দিতে পারে না। এমনকি পৃথিবীর 'বুকে তারা যে সামান্য জীবিকার মালিক বনে আছে সেটাও আমি দিয়েছি। এই জীবিকা আমিই দিয়েছি বিশেষ নিয়মের অধীনে এবং পরিমাণমত বন্টন করেছি শুধু পৃথিবীটা আবাদ করার জন্যে, এই জীবনের বিকাশের জন্যেই আমার এই ব্যবস্থা । পার্থিব জীবনে জীবিকার ব্যাপারটি নির্ভর করে ব্যক্তির প্রতিভার ওপর, পরিবেশ, পরিস্থিতি এবং সমাজের মধ্যকার সম্পর্কের ওপর । ব্যক্তি ও সমষ্টির মাঝে জীবিকা বন্টনের অনুপাতে যে পার্থক্যের সৃষ্টি হয় তা ওই সব কয়টি উপাদানের পার্থক্যের কারণেই হয়ে থাকে এই পার্থক্য নীতি ও এর সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করে। কিন্তু সমাজে এ বৈশিষ্ট্যটি এখনও অবশিষ্ট আছে, এমনকি সেই সব সমাজেও যা উৎপাদন ও বন্টন নির্ভর মতবাদ দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত, সেখানেও ব্যক্তিতে ব্যক্তিতে জীবিকায় বৈষম্য রয়েছে। এই বৈষম্যের কারণ সমাজ ও নীতির বিভিন্নতার কারণে বিভিন্ন হলেও এই বৈষম্য কিন্তু আজও অবিকল সেভাবেই আছে। সমাজের সকল সদস্যের জীবনমান একই পর্যায়ের হয়েছে এমনটি কখনও হয়নি । এমনকি সেই উৎপাদন ও বন্টন নির্ভর কৃত্রিম সমাজেও হয়নি। তাই এই সত্যটির প্রতি ইংগিত করে বলা হয়েছে, ‘এবং একের মর্যাদাকে অপরের ওপর উন্নীত করেছি ।' প্রত্যেক যুগে, প্রত্যেক পরিবেশে এবং প্রত্যেক সমাজে এই বৈষম্যের পেছনে যে গভীর তাৎপর্যটি কাজ করছে তা হলো, ‘যাতে একে অপরকে সেবক রূপে গ্রহণ করে।' অর্থাৎ যাতে তোমরা একে অপরকে কাজে লাগাতে পারো। জীবন চাকা যখন ঘুরে তখন মানুষ নিশ্চয়ই: একজন আরেকজনকে কাজে লাগায়। এই কাজে লাগানোর কারণে কেউ কারও ওপর শ্রেষ্ঠত্ব দাবী করতে পারে না। এর কারণে শ্রেণী শ্রেণীর ওপর এবং ব্যক্তি ব্যক্তির ওপর শ্রেষ্ঠত্ব দাবী করবে, এমনটি কখনও হতে পারে না। এটা যারা মনে করে তারা নির্বোধ ৷ আল্লাহর অমর বাণীর এমন অর্থ গ্রহণ করা মোটেও সমীচীন নয়। এই অমর বাণীর মর্ম মানব সমাজের যাবতীয় পরিবর্তন ও বিবর্তনের উর্ধে থাকবে এবং পরিস্থিতির বিবর্তন আবর্তনেরও উর্ধে থাকবে। এতে সন্দেহ নেই, প্রত্যেক মানুষ একে অপরকে সেবা করে যাচ্ছে । এরই ফলে জীবনের চাকা ঘুরছে। সকল অবস্থায় এবং সকল পরিস্থিতিতে মানুষ একে অপরকে সেবা করে যাচ্ছে। অসচ্ছল ব্যক্তির কাছ থেকে সচ্ছল ব্যক্তি সেবা পাচ্ছে। এর বিপরীতও মাঝে মাঝে দেখা যায়, অর্থাৎ অসচ্ছল ব্যক্তিও সচ্ছল ব্যক্তির কাছ থেকে সেবা পাচ্ছে। কারণ, সে নিজের প্রয়োজন মেটানোর মতো অর্থ তার কাছ থেকে পাচ্ছে। এই হিসেবে উভয়ই উভয়ের কাছ থেকে সেবা পাচ্ছে এবং একে অপরকে কাজে লাগাচ্ছে। সম্পদের পার্থক্যের কারণেই এটা সম্ভব হচ্ছে। আর এরই ফলে জীবন গতিশীল ৷ একজন শ্রমিক যখন কাজ করে তখন তার এই কাজ হয় সংশিষ্ট প্রকৌশলী এবং মালিকের জন্যে । ওদিকে প্রকৌশলী যখন কাজ করে, তখন তার এই কাজ হয় শ্রমিকের জন্যে এবং মালিকের জন্যে । আবার মালিক নিজে যখন কাজ করে, তখন তার এই কাজ হয় শ্রমিকের Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।