বর্ণনাকারী রসূল এলেন, যিনি তাদের কাছে এই সত্যকে সুস্পষ্টভাবে তুলে ধরলেন, তখন তারা তাকে অস্বীকার করলো । (আয়াত ৩০) সত্য কখনো যাদুর সাথে মিশ্রিত হয় না। সত্য স্বচ্ছ ও সুস্পষ্ট কোরআনকে যাদু বলে আখ্যায়িত করাটা যে তাদের একেবারে ভ্রান্ত কথা, তা তারা বুঝতে পেরেছিলো। কোরআন যে অকাট্য সত্য, সে কথা কোরায়শ নেতাদের মোটেই অজানা ছিলো না । তারা শুধু জনগণকে ধোকা দিতো ৷ তারা প্রকাশ্যে বলতো যে, এটা যাদু ।' আর এর প্রতি তাদের কুফরির কথা সোচ্চার কণ্ঠে ঘোষণা করতো । তারা বলতো, ‘আমরা একে অস্বীকার করি।' এ কথা বলে জনগণকে বুঝাতো যে, তাদের কথায় কোনো দোদুল্যমানতা বা সন্দেহ নেই এবং তারা যা বলছে, সে ব্যাপারে তারা আপোষহীন ৷ এতে সাধারণ আরবরা তাদের অনুসারী ও অনুগত হবে বলে তাদের ধারণা ছিলো। জনগণকে বিভ্রান্ত করার এই স্বভাবটা সর্বযুগের নেতৃস্থানীয় ব্যক্তিদের থাকে। কেননা তারা ভয় পায় যে, তা না হলে জনগণের ওপর তাদের কোনো প্রভাব থাকবে না এবং তারা তাওহীদের ওপর ঈমান আনবে । আর এই তাওহীদের কলেমায় যে বিশ্বাসী হয় তার চোখে আল্লাহ তায়ালা ছাড়া আর কারো কোনো মূল্য থাকে না এবং সে আর কারো গোলামীও করে না এবং কাউকে ভয়ও পায় না। % এরপর কোরআন তাদের অতি নিম্নমানের মানদন্ড ও মূল্যবোধের উল্লেখ করে এবং মোহাম্মদ (স.)-কে রসূল নিয়োগে তারা যে আপত্তি জানিয়েছিলো তা তুলে ধরে। ‘তারা বলে এই কোরআন দুই শহরের একজন মান্যগণ্য ব্যক্তির ওপর নাযিল হলো না কেন? দুই শহর দ্বারা তারা মক্কা ও তায়েফকে বুঝাতো ৷ রসূল (স.) কোরায়শ বংশের মধ্যমনি ছিলেন। তিনি বনু হাশেমেরও মধ্যমনি ছিলেন । আর এই কোরায়শ বংশটা ছিলো আরবের মধ্যে অভিজাত ও সম্বান্ত বংশ ৷ ব্যক্তিগতভাবেও রসূল (স.) তার সমাজে নবুওতের পূর্ব থেকেই উচ্চ নৈতিক চরিত্রে ভূষিত ছিলেন। তবে তিনি কোনো গোত্রের সরদার ছিলেন না। অথচ এ ধরনের পদ তখন খুবই সম্মানজনক পদ ছিলো । ‘দুই শহরের কোনো মান্য গন্য ব্যক্তি' কথাটা দ্বারা তারা এটাই বুঝিয়েছিলো। আসলে কাকে রসূল নিয়োগ করতে হবে, সে সম্পর্কে আল্লাহ তায়ালাই ভালো জানেন। রেসালাতের উপযুক্ত যে ব্যক্তি, তাকেই তিনি মনোনীত করেছেন। সম্ভবত আল্লাহ তায়ালা এটা চাননি যে, রেসালাতের জন্যে অন্য কোনো পার্থিব মানদন্ড থাকুক । তাই তিনি এমন ব্যক্তিকে রসূল নিয়োগ করলেন, যার সর্বোত্তম বৈশিষ্ট্য ছিলো চরিত্র । এটাই ইসলামী দাওয়াতের প্রধান স্বভাবগত বৈশিষ্ট্য । দাওয়াতের বাস্তবতা এরই দাবী জানায় । তাকে তিনি কোনো গোত্রের প্রধান, কোন উচ্চপদে অধিষ্ঠিত অথবা কোনো ধনবান ব্যক্তির্ূপে মনোনীত করলেন না যাতে করে ইসলামী দাওয়াতের পদমর্যাদার সাথে অন্য কোনো দুনিয়াবী পদমর্যাদা মিলেমিশে একাকার হয়ে না যায়। অর্থনৈতিক তভারতনম্যের ব্যাপারে কোরআনের বক্তব্য আরবের মোশরেকরা মোহাম্মদ (স.)-এর রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের বাহানা তুলে তারা রেসালাত অস্বীকার করার ফন্দি আীটছিলো। আসলে পার্থিব ভোগ বিলাসিতায় যারা গা ভাসিয়ে দিয়েছে এবং যারা উর্ধজগতের আহ্বানের মর্ম উপলব্ধি করতে পারেনি, তারাই এ ধরনের অভিযোগ করে, ‘কোরআন কেন দুই জনপদের কোনো প্রধান ব্যক্তির ওপর অবতীর্ণ হলো ন??'’ (আয়াত ৩১) যারা আল্লাহর রহমতের ব্যাপারে অভিযোগ উত্থাপন করে, যারা আল্লাহর স্বাধীন ইচ্ছার ব্যাপারে অভিযোগ করে, যারা ইহজগতের মূল্যবোধ আর উর্ধজগতের মূল্যবোধকে এক করে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।