তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

(স.)। আর বর্তমানে বহু শতাব্দী পর, বড় বড় ধর্মের অনুসারীদের মধ্য থেকে একশো কোটিরও বেশী লোক হযরত ইবরাহীমের তাওহীদী কাফেলার অনুসারী । তারাই এই কালেমাকে পরবর্তীকালের মানুষের জন্যে টিকিয়ে রেখেছে। তাদের মধ্য থেকে যতো মানুষই বিপথগামী হোক, হতে পারে। কিন্তু এই কালেমা কখনো নষ্ট হবে না, কালেমা যেমন ছিলো তেমনই থাকবে এবং বাতিলের সাথে তার কোনো সংশ্রব থাকবে না ‘যাতে তারা ফিরে আসে’ অর্থাৎ তাদের সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে, অতপর তাকে চিনে নেয় ও তার এবাদাত করে, ফিরে আসে একক সত্যের দিকে এবং তাকে আঁকড়ে ধরে। মানব জাতি হযরত ইবরাহীমের পূর্ব থেকেই তাওহীদের বাণীর সাথে পরিচিত হয়েছিলো। কিন্তু হযরত ইবরাহীমের পরে ছাড়া তা স্থীতিশীলতা লাভ করেনি । হযরত নূহ, হুদ, সালেহ এবং সম্ভবত হযরত ইদ্রিসের মুখ দিয়েও তাওহীদের বাণী প্রচারিত হয়। এ ছাড়া আরো বহু নবী ও রসূল ছিলেন। কিন্তু তাদের পর নিরবচ্ছিন্ন ধারাবাহিকতার সাথে এই কলেমা প্রচার করা হয়নি । একমাত্র হযরত ইব্রাহীমের মুখ দিয়ে প্রচারিত হবার পরই তা পরবর্তী যুগে অব্যাহতভাবে প্রচারিত হতে থাকে। তারপর একের পর এক নবী ও রসূলরা আসতে থাকেন। মাঝে কোনো বিরতি বা ছেদ ঘটেনি । তার সর্বশেষ ও তার সাথে সবচেয়ে বেশী সাদৃশ্যপূর্ণ পুত্র ছিলেন হযরত ইসমাইলের বংশোড়ূত মোহাম্মদ (স.)। তিনি ছিলেন শেষ রসূল এবং তাওহীদের কলেমাকে তিনি সর্বশেষ সবচেয়ে ব্যাপক ও পূর্ণাংগরূপে তুলে ধরেছিলেন। এই কলেমার পেছনে সমগ্র মানব জীবন আবর্তিত হতে থাকে এবং মানুষের প্রতিটা কাজে ও চিন্তায় তার প্রভাব পড়তে থাকে। এই হলো হযরত ইবরাহীমের সময় থেকে প্রতিষ্ঠিত তাওহীদের কাহিনী ৷ তিনি সেই হযরত ইবরাহীম, যার বংশধর হবার দাবী করে আরবরা গর্ববোধ করতো । আর এই হচ্ছে তাওহীদের যান। এই কলেমা হযরত ইবরাহীমেরই বংশোদ্ভূত একজনের মুখ দিয়ে প্রচারিত হয়ে বর্তমান প্রজন্‌ু পর্যন্ত চলে এসেছে। এমতাবস্থায় যারা নিজেদেরকে হযরত ইবরাহীমের বংশধর ও তার আদর্শের উত্তরসূরী বলে দাবী করে, এই কালেমার আহবানে তাদের কিভাবে সাড়া দেয়া উচিৎ ছিলো, তা কারো কাছেই অজানা নয়।(১) দীর্ঘদিন অতিবাহিত হওয়ার কারণে আরবরা হযরত ইবরাহীমের আদর্শকে ভুলে গিয়েছিলো এবং তাদের ভেতরে তাওহীদের কালেমা অজানা অচেনা হয়ে গিয়েছিলো । এই কালেমার প্রচারককে তারা অত্যন্ত খারাপ অভ্যর্থনা জানায় এবং আল্লাহর কাছ থেকে আগত রেসালাতকে তারা পার্থিব মানদন্ডে মূল্যায়ন করে। ফলে তাদের হাতে সমস্ত মানদন্ডই ক্রটিপূর্ণ হয়ে যায় । (আয়াত ২৯-৩২) তক্েসালাত অস্বীকারে পাপিষ্ঠদের টালবাহানা হযরত ইবরাহীমের কাহিনী থেকে সম্পর্কচ্ছেদ করে আরবদের সম্পর্কে বলা হয়েছে। ‘বরং আমি তাদেরকে ও তাদের পূর্ব-পুরুষদেরকে জীবন ভোগের উপকরণ দিয়েছিলাম । অবশেষে তাদের কাছে সত্য ও স্পষ্ট বর্ণনাকারী রসূল এসে গেলো ।' (আয়াত ২৯) অর্থাৎ ইবরাহীমের কাহিনী রাখো। কেননা তার সাথে এদের কোনো সম্পর্কই নেই । এখন আমাদের দৃষ্টি দিতে হবে আরবদের অবস্থার দিকে, যার সাথে ইবরাহীমের অবস্থার কোনোই মিল নেই । এরা ও এদের পূর্ব পুরুষেরা পার্থিব জীবনে অনেক ভোগের উপকরণ পেয়েছে। অবশেষে যখন এই কোরআনে তাদের জন্যে সত্যের বাণী এলো এবং তাদের কাছে একজন সুস্পষ্ট (১) হযরত জাবের (রা.) বলেছেন, নবীদেরকে আমার সামনে উপস্থাপন কর৷ হয়েছিলো ...... হযরত ইবরাহীমকে দেখলাম, তিনি তোমাদের সহচরের সাথে [অর্থাৎ মোহাম্মমদ (স.)-এর সাথে| সবচেয়ে বেশী সাদৃশ্যপূর্ণ । Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।