অভিযোগ তুলে ধরা হয়। তারপর পর্যালোচনা করা হয় তাদের এই উক্তিটার। ‘এই কোরআন দুই শহরে একজন মান্য গন্য ব্যক্তির ওপর নাযিল করা হলো না কেন?’ তাদের এই উক্তিটার এবং এর ভেতরে যে ভ্রান্ত মূল্যায়নের দৃষ্টান্ত রয়েছে, তার পর্যালোচনা করা হয়েছে। এই ব্যাপারে সত্যটা তুলে ধরার পর তাদেরকে সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণাম জানিয়ে দেয়া হয়েছে। তার “আগে জানিয়ে দেয়া হয়েছে, তাদের এই হঠকারিতার কারণ হলো শয়তানের কৃপ্ররোচণা । সবার শেষে রসূল (স.)-কে তাদের হঠকারিতা ও উপেক্ষা সম্পর্কে সান্তনা দেয়া হয়েছে৷ বলা হয়েছে যে, অন্ধকে পথ দেখানো ও বধিরকে কথা শোনানো তার ক্ষমতার অতীত । অচিরেই তারা এর প্রতিফল পাবে, চাই তা আল্লাহর প্রতিশোধই হোক, অথবা সে প্রতিশোধকে বিলম্বিত করা হোক । এখানে আল্লাহর পক্ষ থেকে আগত ওহীকে আকড়ে ধরার নির্দেশ দেয়া হয়েছে, যা সকল নবীর ওপর নাযিল হতো । সকল নবী ও রসূল তাওহীদের শিক্ষা নিয়ে এসেছেন। (আয়াত ৪৫) এরপর হযরত মূসার কাহিনী বর্ণনা করা হয়েছে। এ কাহিনীর মধ্য দিয়ে আরবরা তাদের রসূলের সাথে যে আচরণ করেছে, তার দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে! এ যেন একই ঘটনা একই আপত্তির পুনরাবৃত্তি । আর ফেরাউনের কার্যকলাপের সাথে আরবের মোশরেকদের কার্যকলাপের কত গভীর মিল লক্ষ্য করুন । তাওহীদ অভিষ্ঠার অন্যতম স্রাণপুরুচ্ষ ইবরাহীম (আ.) ' ‘যখন ইবরাহীম তার জাতিকে ও পিতাকে সম্বোধন করে বললো, আমি তোমাদের উপাস্যদের থেকে মুক্ত । (আয়াত ২৬-২৮) যে তাওহীদের দাওয়াতকে আরবের মোশরেকরা না জানার ভান করতো, তা হচ্ছে তাদের পিতা হযরত ইবরাহীমের দাওয়াত । এই দাওয়াত দিয়েই তিনি তার পিতা ও স্বজাতির সাথে সংঘাতের সূচনা করেন। তাদের বাতিল আকীদার বিরোধিতা করেন। তাদের পুরুষানুক্রমিক এবাদাত উপাসনার অনুকরণ থেকে বিরত থাকেন । সুস্পষ্ট ভাষায় তাদের সেই পৌত্তলিক ধ্যান ধারণা থেকে নিজের সম্পর্কচ্যুতি ঘোষণা করেন, যা অত্যন্ত বিব্রতকর ও অসৌজন্যমূলক মনে হয়েছিলো। হযরত ইবরাহীমের উক্তি (২৬ নং আয়াত) এবং একমাত্র সৃষ্টিকর্তা ব্যতীত অন্য সমস্ত উপাস্যের উপাসনা থেকে তার সম্পর্কচ্যুতির ঘোষণা থেকে বুঝা যায় যে, তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না। তার সাথে অন্যদেরকেও শরীক করতো এবং অন্যান্যদেরও উপাসনা করতো । তিনি তাদের যাবতীয় এবাদাতকে প্রত্যাখ্যান করলেন কেবল আল্লাহর এবাদাত ছাড়া । তিনি আল্লাহর সেই গুণটার উল্লেখ করলেন, যার কারণে আল্লাহ তায়ালা মূলত এবাদাতের উপযুক্ত সাব্যস্ত হন। সেই গুণটা হলো, তিনিই সৃষ্টিকর্তা । তিনি এবাদাত পাওয়ার যোগ্য যে, তিনি সৃষ্টা। তিনি আল্লাহ তায়ালা সম্পর্কে এই প্রত্যয়ও ব্যক্ত করলেন যে, তিনি তাকে হেদায়াত করবেন। কেননা তিনি তার সৃষ্টিকর্তা । তিনি তাকে সৃষ্টি করেছেনই এ জন্য যে, তাকে হেদায়াত দান করবেন। আর কিভাবে হেদায়াত দান করবেন, সেটা তিনিই ভালো জানেন। হযরত ইবরাহীমের এই উক্তি মানব জাতির জীবনকে প্রতিষ্ঠিত করেছিলো । তাওহীদের এই কালেমার লক্ষে গোটা সৃষ্টিজগত সাক্ষ্য দিয়েছিলো (আয়াত ২৮) তাওহীদের এই কলেমাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা এবং তার পরবর্তী প্রজন্গুলোর কাছে তা তার বংশধরদের মাধ্যমেই পৌছানোর ব্যাপারে হযরত ইবরাহীম (আ.) সবচেয়ে বেশী কৃতিত্বের অধিকারী । তার বংশধরের মধ্য থেকে বহুসংখ্যক নবী ও রসূল এ কাজ করেন। তন্ধ্যে তিনজন সবচেয়ে বেশী মর্যাদাবান ও দৃঢ়চেতা, হযরত মূসা, হযরত ঈসা ও শেষ নবী হযরত মোহাম্মদ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।