দেখায় । তারা লাঞ্ছিত ও অপমানিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে । অতপর আল্লাহ তায়ালার এমন কিছু কিছু প্রাকৃতিক নিদর্শন স্মরণ করিয়ে দেয়া হচ্ছে, যার কাছ দিয়ে তারা উদাসীনভাবে চলাচল করে। রাতকে অবকাশ যাপন ও বিশ্রামের সময় এবং দিনকে আলোকোজ্জ্বল বলে আখ্যায়িত করা হয়েছে। পৃথিবীকে অবস্থানের জায়গা ও আকাশকে ছাদ বলে অভিহিত করা হয়েছে, আর তাদের নিজেদের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, তাদেরকে তিনি কতো সুন্দর গঠন ও আকৃতি দান করেছেন। অতপর তাদেরকে একনিষ্ঠ আনুগত্য সহকারে আল্লাহর এবাদাত করার নির্দেশ দান করেছেন । রসূল (স.)-কে আদেশ দিয়েছেন যেন তিনি তাদের মূর্তিপূজা থেকে নিজেকে মুক্ত রাখেন, তাদের দেব দেবী থেকে দূরে থাকা সম্পর্কে আল্লাহর আদেশ জনগণকে অবহিত করেন, তাকে বিশ্ব জাহানের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করার আদেশ প্রচার করেন। জনগণের মনে এই সত্য বদ্ধমূল করা হয়েছে যে, এক ও অদ্বিতীয় আল্লাহ তায়ালা তাদেরকে প্রথমে মাটি থেকে, অতপর বীর্য থেকে সৃষ্টি করেছেন। তিনিই জীবনদাতা ও মৃত্যুদাতা । অতপর পুনরায় রসূল (স.)-এর কাছে আল্লাহ তায়ালা সম্পর্কে বিতর্ককারীদের ব্যাপারে বিস্ময় প্রকাশ করা হয়েছে এবং তাদেরকে কেয়ামতের আযাব সম্পর্কে ভীতি প্রদর্শন করা হয়েছে। বলা হয়েছে, ‘সেদিন তাদের ঘাড়ের ওপর বেড়ি ও শেকল পরানো হবে, তাদেরকে ফুটন্ত পানির দিকে টেনে নেয়া হবে, অতপর তাদেরকে আগুনে পোড়ানো হবে !' যাদেরকে তারা আল্লাহর সাথে শরীক করতো তারা সেদিন সব দায়দায়িত্ব অস্বীকার করবে। এমনকি স্বয়ং মোশরেকেরাও দুনিয়ায় আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো উপাসনা করার কথা অস্বীকার করবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তাদেরকে বলা হবে, ‘জাহান্নামের দরজা দিয়ে ঢুকে পড়ো এবং ওখানে চিরদিন অবস্থান করো । দাম্ভিকদের আবাসস্থল কতই না জঘন্য!’ এ দৃশ্যের প্রেক্ষাপটে আল্লাহ তার রসূলকে পুনরায় ধৈর্যধারণের পরামর্শ দিচ্ছেন এবং আস্থা রাখতে বলছেন যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, চাই এই প্রতিশ্রুতির কিছু অংশ দুনিয়াতেই কার্যকরী হওয়া পর্যন্ত সে বেঁচে থাক অথবা তার আগেই মারা যাক । সর্বাবস্থায় প্রতিশ্রুতি কার্যকর হবেই । সূরার শেষ ভাগটি তৃতীয় অংশের সাথেই সংযুক্ত । রসূল (স.)-কে ধৈর্যধারণ ও অপেক্ষা করতে আদেশ দেয়ার পর বলা হয়েছে, আল্লাহ তায়ালা তার আগে বহু রসূল পাঠিয়েছেন। ‘কোনো রসূলই আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসতে পারে না।' সাধারণভাবে বিশ্ব প্রকৃতির সর্বত্র এবং সকলের চোখের সামনে অসংখ্য নিদর্শন রয়েছে। কিন্তু এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার ব্যাপারে সবাই উদাসীন ৷ যেমন ধরা যাক, এইসব জীবজন্তু যারা মানুষের ইংগিতে চলে । কে তাদেরকে মানুষের অনুগত করলো? আর এইসব নৌযান, যা মানুষকে এখান থেকে ওখানে নিয়ে যায়। নিদর্শন তারা কি দেখতে পায় না? আর অতীতের জাতিগুলোর ধ্বংসের বৃত্তান্ত কি তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে না? কোনো উপদেশই কি তাদেরকে দেয় না? সূরাটার সমাপ্তি টানা হয়েছে কাফেরদের ধ্বংসের কাহিনী সম্পর্কে একটা জোরদার মন্তব্য করার মধ্য দিয়ে ৷ তারা আল্লাহর আযাব দেখে ঈমান এনেছিলো। কিন্তু তাতে লাভ হয়নি । এই সমাপনী বক্তব্য থেকে দাম্ভিক লোকদের পরিণতি কী হয়, তা স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এবার এটা সূরার বিশদ ব্যাখ্যায় মনোনিবেশ করা যাক । Wwww.icsbook.info
— صفحة ٢١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.