এভাবে এটা স্পষ্ট হয়ে গেছে যে, হেদায়াত থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, তাদের চরিত্র ও ওজুহাত সকল যুগেই এক ও অভিন্ন । সর্বকালেই তারা পূর্বপুরুষের অন্ধ অনুকরণে অভ্যস্ত এবং কোনো নতুন দাওয়াতকে তারা গ্রহণ করতে প্রস্তুত হয় না-তা চাই যতোই উপকারী ও নির্ভুল হোকণনা কেন, যতোই যুক্তি প্রমাণ দিয়ে তাদের ভুল ধরিয়ে দেয়া হোক না কেন । অবশেষে এই গোয়ার্তুমি ও একগুয়েমি এবং এই জিদ ও হঠকারিতার শেষ পরিণাম ধ্বংস ও চূড়ান্ত বিনাশ ছাড়া আর কিছু হয় না। কেননা কোনোক্রমেই তাদের চোখ খোলে না । কোনো প্রকারেই তাদের মন ও বিবেক পূনর্বিবেচনায় রাষী হয় না এবং চেতনা ফিরে আসে না। হচ্ছে সেই মানব গোষ্ঠীর পরিণতি । এটা এই উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে, যাতে বর্তমান তাদেরচলতি আচরণ পদ্ধতির পরিণাম তাদের জানা হয়ে যায়। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।