তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অকাট্য ও অখন্ডনীয় যুক্তিগুলোর সামনে লা-জবাব হয়ে তারা পালানোর চেষ্টা স্বরূপ আল্লাহর ইচ্ছার খৌড়া ওজুহাত দাড় করাতো। তারা দাবী করতো যে, আল্লাহ তায়ালা নিশ্চয়ই তাদের ফেরেশতার উপাসনায় সন্তুষ্ট । তা নাহলে তিনি এটা করতে দিতেন না, বরং বাধা দিতেন। এ উক্তিটা আসলে সত্যকে খন্ডনের অপকৌশল ৷ এ কথা সত্য যে, সৃষ্টি জগতের যেখানে যা কিছু ঘটে, তা আল্লাহর ইচ্ছাক্রমেই ঘটে ৷ তবে এটাও আল্লাহর ইচ্ছাক্রমেই ঘটেছে যে, তিনি মানুষকে সৎপথ কিংবা অসৎপথ অবলম্বনের ক্ষমতা ও স্বাধীনতা দিয়েছেন। তাকে সৎপথ অবলম্বনের আদেশ দিয়েছেন এবং তাতেই তিনি সন্তুষ্ট হবেন বলে জানিয়েছেন। আল্লাহর সাথে কুফরি তথা অবাধ্যতা ও বিপথগামিতায় তিনি অসন্তোষ ব্যক্ত করেছেন, যদিও তাকে সুপথগামী অথবা বিপথগামী দুটোই হবার স্বাধীনতা দেয়াও তার ইচ্ছা ছিলো। মোশরেকরা যখন আল্লাহর ইচ্ছার বরাত দেয়, তখন তাকে নিছক স্ববিরোধিতা ছাড়া আর কিছু বলা যায় না৷ কেননা তারা এ ব্যাপারে নিশ্চিত নয় যে, আল্লাহ তাদের ফেরেশতার পূজায় সন্তুষ্ট । নিশ্চিত হবেই বা কি করে? তারা তো চিরকাল আন্দাজ অনুমান করতেই অভ্যস্ত । - ‘আমি কি তাদেরকে ইতিপূর্বে কোনো কেতাব দিয়েছি। যাকে তারা শক্তভাবে ধারণ করেছে।' অর্থাৎ আমার কেতাবের ওপর নির্ভর করেই কি তারা এ দাবী করে থাকে এবং এবাদত করে থাকে? _ এভাবে কোরআন এই দৃষ্টিকোণ থেকে তাদের পিছু নিয়েছে। সে বলছে যে, আকীদা বিশ্বাস কোনো আন্দায-অনুমানের ব্যাপার নয়। এ ব্যাপারে আল্লাহর ওহী বা কেতাবই একমাত্র নির্ভুল জ্ঞানের সন্ধান দিতে পারে? যে ওহী বা কেতাবের বরাত দিয়ে কথা বলে, একমাত্র সেই নিশ্চিত ও অকাট্য সত্যের সন্ধান দিতে পারে। _ এই পৰ্যায়ে এসেই কোরআন তাদের এই উদ্ভট বিশ্বাসের একমাত্র উৎস কি তা জানিয়ে দিয়েছে সে জানিয়ে দিচ্ছে যে, এটা কোনো চাক্ষুস দর্শনের ফলও নয় কিংবা কোনো কেতাব বা ওহীর শিক্ষা থেকেও এর উদ্ভব ঘটেনি । ' বরং তারা বলেছে, আমরা আমাদের পূর্ব পুরু্ষদেরকে একটা এই মতাদর্শের ওপর পেয়েছি এবং তাদের পদাংক অনুসরণ করেই আমরা সঠিক গন্তব্যে পৌছবো ৷' এ কথাটা একদিকে যেমন যুক্তিবিহীন ও দুর্বল, অপরদিকে তেমনি কৌতুকপ্রদ ও হাস্যকরও। এটা কোনো চিন্তা ভাবনা, বিচার বিবেচনা ও যুক্তি প্রমাণ ছাড়াই নিছক অন্ধ অনুকরণ ব্যতিত কিছু নয়। এটা সেই পশুপালের চিত্র তুলে ধরছে, যাকে যেদিকে টেনে নিয়ে যাওয়া হয় সেদিকেই চলে যায় এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তা জানতেও চায় না। ইসলাম হচ্ছে স্বাধীন চিন্তা এবং মুক্ত ও অবাধ চেতনার আদর্শ । ইসলাম এই অন্ধ অনুকরণের অনুমতি দেয় না। পূর্ব পুরুষের পদাংক অনুসরণ করে পাপাচার ও প্রবৃত্তির গোলামীকে গর্বের ব্ষিয় মনে করাকে অনুমোদন করে না। ইসলামের প্রথম দৃষ্টিতে যুক্তি, প্রমাণ ও বিচার-বিবেচনা অপরিহার্য । তারপরই বিশ্বাস ও উপলব্ধির ভিত্তিতে একটা পথ অবলম্বন করতে হবে। এই আলোচনার শেষ পর্যায়ে অতীতের সেসব জাতির শোচনীয় পরিণতি তুলে ধরা হচ্ছে, দাওয়াতকে উপেক্ষা, অবজ্ঞা ও প্রত্যাখ্যান করেছে এবং যথোচিতভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে বলা সত্তেও জিদ ও হঠকারিতা অব্যাহত রেখেছে। (আয়াত ২৩, ২৪ ও ২৫) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।