ও মনিবের সাথে সম্পর্ক চিহ্নিত করতে গিয়ে তাদেরকে দাসসুলভ বিশেষণ ব্যতীত অন্য কোনো বিশেষণে বিশেষিত করার কোনো স্বার্থকতা নেই আল্লাহর সকল সৃষ্টি তার দাস ছাড়া আর কিছু হতে পারে না৷ এমতাবস্থায় মানুষ যদি ফেরেশতাকে বা অন্য কোনো সৃষ্টিকে তার দাস না বলে অন্য কিছু বলে তাহলে সে সন্দেহাতীতভাবে অকৃতজ্ঞ বলে চিহ্নিত হবে। ‘নিশ্চয়ই মানুষ প্রকাশ্যভাবেই অকৃতজ্ঞ ৷' এরপর কোরআন তাদেরই স্বীকৃত যুক্তি ও রীতিপ্রথা দিয়ে তাদের দাবীকে খন্ডন করে এবং তাদের সেই নির্বোধসুলভ দাবীর প্রতি বিদ্বপ করে যাতে করে ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে আখ্যায়িত করে । ‘তিনি (আল্লাহ তায়ালা) কি নিজের সৃষ্টির মধ্য থেকে একটা শ্রেণীকে নিজের মেয়েরূপে গ্রহণ করলেন, আর তোমাদেরকে ধন্য করলেন ছেলে দিয়ে?’ অর্থাৎ মহান আল্লাহ যদি নিজের জন্য কিছু সম্তান-সস্তভুতি গহণ করতেই চেয়ে থাকেন, তাহলে এটা কেমন কথা যে, নিজের জন্যে কন্যা সম্তান গ্রহণ করলেন, আর তাদেরকে পুত্র সন্তান দিয়ে কৃতাৰ্থ করলেন? তাদের নিজেদের কন্যা সন্তান হলে তারা যখন বিরক্ত ও অসন্তুষ্ট হয়, তখন আল্লাহর সম্পর্কে তাদের এরূপ দাবী করা কি শোভা পায়? ‘তারা দয়াময় আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্ত দেয়, সেই কন্যা সন্তান সম্পর্কে যখন তাদের কাউকে সংবাদ দেয়া হয় তখন তার মুখ কালো হয়ে যায় এবং সে ভীষণভাবে মর্মাহত হয় ।' অর্থাৎ যে জিনিসের ব্যাপারে তাদেরকে খবর দিলে তারা বিরক্ত ও মর্মাহত হয়, এমনকি তাদের মুখ কালো হয়ে যায় এবং তারা চাপা ক্রোধে ফেটে পড়তে চায়, সেই জিনিসই তারা নির্দিধায় আল্লাহর ওপর চাপিয়ে দিচ্ছে- এটা কি আদৌ শোভনীয় ও সম্মানজনক? এটাও কি আদোৌ শোভনীয় ও সম্মানজনক যে, তারা আল্লাহর জন্যে এমন সন্তান বরাদ্দ করে, যা অলংকারে মন্ডিত হয়ে পরম আদর-অছাদে প্রতিপালিত হয় এবং তর্ক-বিতর্ক বা লড়াইতে অক্ষম প্রমাণিত | হয়? অথচ তারা নিজেরা সর্বদা যুদ্ধের পরিবেশে ও যোদ্ধা পরিবেষ্টিত হয়ে থাকা পছন্দ করে। এভাবে কোরআন তাদেরই বোধগম্য যুক্তি দিয়ে তাদের দাবীকে খন্ডন করে এবং তাদেরকে এই বলে লজ্জা দিচ্ছে যে, তারা নিজেদের জন্যে যা ঘৃণা করে, সেটাই আল্লাহর জন্যে পছন্দ করছে? তারা যদি একান্তই আল্লাহর জন্যে কোনো সন্তান নির্ধারণ করতে চায়, তাহলে অন্তত নিজেদের জন্য যা পছন্দ করে, তা কেন আল্লাহর জন্যে নির্ধারণ করে না? এরপর তাদের এই ভ্রান্ত ধারণাকে অন্য এক দৃষ্টিকোণ থেকে খন্ডন করা হচ্ছে? তারা দাবী করে যে, ফেরেশতারা নারী জাতীয় । কিসের ভিত্তিতে তারা এ দাবী করে? ‘যে ফেরেশতারা দয়াময় আল্লাহর দাস মাত্র, তাদেরকে তারা নারী বলে আখ্যায়িত করেছে। তারা কি তাদের সৃষ্টির সময় উপস্থিত ছিলে?'....... (আয়াত ১৯) অর্থাৎ তারা কি তাদের সৃষ্টিকে সচোক্ষে দেখেছে এবং নিশ্চিতভাবে জেনেছে যে তারা নারী জাতীয়? সচোক্ষে দেখা একটা নির্ভরযোগ্য প্রমাণ বটে । এর ভিত্তিতে কেউ কোনো দাবী করতে পারে। অথচ মোশরেকরা দাবী করতে সক্ষম নয় যে, তারা ফেরেশতাদের সৃষ্টি করতে দেখেছে। তবুও তারা না দেখে এই সাক্ষ্য দিচ্ছে এবং এই উদ্ভট দাবী করছে। কাজেই উপস্থিত না থেকে সচোক্ষে না দেখে তারা যে সাক্ষ্য দিয়েছে, তার দায়দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে। ‘তাদের সাক্ষ্য লেখা হবে এবং তারা জিজ্ঞাসিত হবে ৷' এরপর এই উদ্তট দাবী অব্যাহত রেখে এর পক্ষে নানা ছলছুতো ও খোঁড়া ওজুহাত তৈরী করা হতো । (আয়াত ২০) Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।