তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বর্ষালো? আর কেই বা তার ওপর উত্তাপ ও উষ্ণতা ছড়িয়ে রেখেছে? আর উত্তাপ পেলেই বাম্পে পরিণত হবার স্বভাবটাই বা পানির মধ্যে কে দিয়েছে? বাল্পকেই বা কে ওপরের দিকে আরোহণ করা ও ঘনীভূত হয়ে বায়ুমন্ডলে অবস্থান করার স্বভাব কে দিলো? প্রকৃতিকেই বা সেই সব বৈশিষ্ট্য কে দিলো, যা সেই ঘনীভূত বাষ্পকে বিদ্যুৎ দিয়ে ভরে দিলো, যার কারণে বৃষ্টি হয়? আর এই বিদ্যুতই বা কী? সেই সব রহস্য ও বৈশিষ্ট্য কী কী, যা বৃষ্টি বর্ষণকে অনিবার্য করে তোলে? আমরা বিজ্ঞান থেকে আমাদের অনুভূতির ওপর এমন অনেক ভারী বোঝা পড়ে থাকা টের পাই, যা ‘আমাদের কাছ থেকে এই বিস্ময়কর প্রাকৃতিক জগতের সৃষ্টি রহস্যকে আড়াল করে রাখে । অথচ এই বিজ্ঞানের প্রভাবে আমাদের হৃদয় হওয়া উচিত ছিলো আবেগাপ্ুুত ও বিনয়াবনত । ‘আর যিনি আকাশ থেকে পরিমিত মাত্রায় পানি বর্ষণ করেন’ | অর্থাৎ এই বৃষ্টির পানি (সাধারণত) পরিমিত ও নিয়ন্ত্রিত । এটা এতো বেশী হয় না যে, পৃথিবী ডুবে যাবে। আবার এতো কম হয় না যে, পৃথিবী শুকিয়ে জীবন দুর্বিষহ করে তুলবে। আমরা এই চমকপ্রদ আনুকূল্য দেখতে পাই । আজ আমরা বুঝতে পারি জীবনের অস্তিত্ব ও স্থায়িত্বের জন্যে এর প্রয়োজনীয়তা । ' ‘তা দিয়ে আমি মৃত নগরকে পুনরুজ্জীবিত করি ।' অর্থাৎ পানি থেকেই জীবনের উদ্ভব ঘটাই । ‘এভাবেই তোমরা পুনরায় জীবিত হবে।' অর্থাৎ যিনি জীবনের প্রথম সৃষ্টা, তিনিই পুনরায় তা সৃষ্টি করবেন । আর যিনি মৃত ভূমি থেকে প্রথম জীবনের উদ্ভব ঘটিয়েছেন, তিনিই কেয়ামতের দিন পুনরায় প্রাণীদেরকে জীবন দেবেন। জানা কথা যে, প্রথম আরম্ভ থেকে পুনরারম্ত সহজ । আর আল্লাহর কাছে কোনো কিছুই কঠিন নয় । তার কাছে সবই সহজ । আর যেসব পশুর মধ্য থেকে তারা একাংশ আল্লাহর জন্যে ও একাংশ আল্লাহ ছাড়া অন্যান্যদের জন্যে নির্ধারণ করে, আল্লাহ তায়ালা ওগুলোকে এ জন্যে সৃষ্টি করেননি । এগুলোকে সৃষ্টি করেছেন মানুষের প্রতি তার অনুগ্রহ হিসাবে । তারা নৌকার মতো এগুলোতেও আরোহণ করবে, এগুলোকে অনুগত করে দেয়ার জন্যে আল্লাহর শোকার আদায় করবে এবং নেয়ামতের উপযুক্ত বিনিময় দেবে। (আয়াত ১২-১৪) এ আয়াত থেকে ইংগিত পাওয়া যায় যে, জোড়া জোড়া হওয়াই জীবনের মূলনীতি । সকল প্রাণীরই জোড়া রয়েছে। এমনকি প্রথম একক জীবকোষের ভেতরেও পুরুষ ও নারীর বৈশিষ্ট্য বিদ্যমান । বরঞ্চ এ কথা বলাও হয়তো ভুল হবে না যে, জোড়া জোড়া হওয়া শুধু জীবনের নয় বরং গোটা সৃষ্টি জগতেরই বৈশিষ্ট্য । কেননা জগতের ভিত্তিই হলো একটা নেতিবাচক ইলেকট্রোন ও এ একটা ইতিবাচক প্রোটনের সমন্বয়ে গঠিত অণু । পদার্থ বিদ্যার গবেষণা থেকে এ যাবত এটাই জানা গেছে। জোড়া জোড়া হওয়া প্রাণী জগতে সুস্পষ্ট । আল্লাহ্‌ তায়ালাই মানুষ ও মানুষ ছাড়া সকল প্রাণীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ‘তিনি নৌকা ও পশুদের মধ্য থেকে তোমাদের ভারবাহী বানিয়েছেন ।' এই কথাটা দ্বারা আল্লাহ তায়ালা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তাকে পৃথিবীতে আল্লাহর খলীফা মনোনীত করে তিনি তার ওপর কতো বড় অনুথহ করেছেন এবং কতো প্রাকৃতিক শক্তিকে মানুষের অনুগত করে দিয়েছেন? তারপর এই নেয়ামতের শোকর আদায়ের নির্দেশ দিচ্ছেন, যখন নেয়ামত চোখে পড়বে বা ভোগ করা হবে, তখনই নেয়ামতদাতার শোকর আদায় করতে বলছেন । যাতে হৃদয় প্রতিটা কাজের সময় আল্লাহর সাথে যুক্ত থাকে । (আয়াত ১৩) Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।