তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অনুরূপভাবে পৃথিবীকে বিছানা স্বরূপ বানানো ও তার ওপর জীবন যাপনের সুযোগ সুবিধা সৃষ্টির তত্ত্ব থেকে আমরা আরো একটা বিষয় জানতে পারি। সেটা হলো মহান আল্লাহ এই পৃথিবীতে এমন কিছু সহায়ক উপাদান রেখে দিয়েছেন, যা মিলিত হয়ে মানুষের জীবন ধারণকে সম্ভব ও সহজসাধ্য করেছে। এই উপাদানগুলোর কোনো একটারও যদি অভাব ঘটতো, তাহলে এই জীবন ধারণ অসম্ভব অথবা দুঃসাধ্য হয়ে যেতো । এসব অনুকূল উপাদানের মধ্যে কয়েকটার নাম ইতিপূর্বে উল্লেখ করেছি। আরো একটা উপাদান হলো, ভুপৃষ্ঠের ওপর সঞ্চিত পানির বড় বড় উৎসগুলো ৷ যথা সাগর, মহাসাগর ইত্যাদিকে আল্লাহ তায়ালা সেসব বিষাক্ত গ্যাস শুষে নেয়ার পর্যাপ্ত যোগ্যতা ও ক্ষমতা দিয়েছেন, যা ভূপৃষ্ঠে নানা ধরনের প্রক্রিয়ায় সৃষ্টি হয়, আর এর আবহাওয়াকে এমন পর্যায়ে রেখেছেন যে, তা পৃথিবী জীবজগতের বাসোপযোগী রয়েছে। আরো একটা উপাদান হলো, জীবজগত জীবন ধারণের জন্যে যে অক্সিজেন গ্রহণ করে এবং তারা যে অক্সিজেন ত্যাগ করে- সেই উভয় অক্সিজেনের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্যে গাছপালার সৃষ্টি করেছেন। এই ভারসাম্য রক্ষা করা না হলে কিছুকাল পর সকল প্রাণী শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতো । এভাবে ‘পৃথিবীকে বিছানাস্বরূপ বানানো ও তার ওপর রাস্তাঘাট তৈরী করার ব্যাপারটা থেকে আমরা প্রতিনিয়ত আরো বহু তথ্যের সন্ধান পাই । কোরআনের প্রথম শ্রোতারা এ সম্পর্কে যা কিছু তথ্য জানতো, তার সাথে আরো বহু তথ্য সংযোজিত হয়েছে। এ সবই সাক্ষ্য দিচ্ছে যে, মহান সৃষ্টা আল্লাহ তায়ালা বিপুল জ্ঞান ও শক্তির অধিকারী । এ সব থেকে মানুষ উপলব্ধি করতে পারে যে, যতো দূর দৃষ্টি যায় এবং কল্পনা শক্তি যতো দূর কল্পনা করতে পারে- সর্বত্র এক অসীম শক্তিধর ও বিচক্ষণ সত্বা সদা সক্রিয় রয়েছেন। জানা যায় যে, মানুষকে অকারণে সৃষ্টি করা হয়নি এবং তাকে বিনা জবাবদিহীতে ছেড়ে দেয়াও হবে না । মহান আল্লাহর অদৃশ্য হাত তাকে জীবনের প্রতিটা মুহূর্তে ও প্রতিটা পদক্ষেপে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন ও ধরে রেখেছেন। ‘যেন তোমরা সঠিক পথে চালিত হও !' অর্থাৎ এই সৃষ্টিজগত ও তার সুসমধ্বিত বিধি ব্যবস্থা নিয়ে চিন্তা ভাবনা করা মানুষের মনকে জগত সৃষ্টার দিকে পরিচালিত করা ও তার সন্ধান দেয়ার জন্যে যথেষ্ট । সৃষ্টির সূক্ষ্ম ও বিস্ময়কর রহস্যের মধ্যেই তার হেদায়াতের উপাদান সংরক্ষিত রয়েছে। পৃথিবীকে বিছানাস্বরূপ বানানো ও তার ওপর রাস্তাঘাট তৈরী করে দেয়ার পর জীবন ও জগতের উন্মেষের দিকে পরবর্তী আয়াতে আরো একধাপ এগিয়ে যাওয়া হয়েছে। ‘আর যিনি আকাশ থেকে পরিমিত মাত্রায় পানি নামিয়ে এনেছেন ৷" (আয়াত ১১) আকাশ থেকে যে পানি নামে, সব মানুষই তা দেখে অথচ এই বিস্ময়কর ঘটনা দেখেও মানুষ কিছুমাত্র চিন্তা-ভাবনা করে না এবং তার অন্তরে একটুও আলোড়ন বা শিহরণের সৃষ্টি হয় না। কেননা এগুলো সে সারা জীবন দেখে এসেছে এবং বারবার দেখছে। পক্ষান্তরে রসূল (স.)-এর প্রতিটা ফৌটাকে গভীর আবেগ উদ্দীপনা ও তীব্র আবেদন সহকারে পর্যবেক্ষণ করতেন । কেননা প্রতিটা ফৌটা বৃষ্টি মহান আল্লাহর কাছ থেকে নেমে আসছে। আর তীর সজীব ও সতেজ অন্তর এই ফৌটাগুলোতে মহান আল্লাহর প্রাণবন্ত সৃজনী কর্মের স্বাক্ষর হিসাবে প্রত্যক্ষ করতো এবং তার শিল্পী হাতের উপস্থিতি দেখতে পেতো । আল্লাহর সাথে ও মহাবিশ্বে সক্রিয় প্রাকৃতিক বিধানের সাথে যারা সম্পর্ক রাখে, তারাও এগুলোকে একইভাবে প্রত্যক্ষ করবে বলে আশা করা যায়। কেননা প্রতিটা ফৌটা এই প্রাকৃতিক বিধানেরই সৃষ্টি, যা মহাবিশ্বে সদা সক্রিয় রয়েছে। প্রতিটা ফৌটার ওপর সর্বক্ষণ আল্লাহর চোখ ও আল্লাহর হাত কার্যকর রয়েছে। এ সত্য অনস্বীকার্য যে, আকাশ থেকে নেমে আসা এই পানির উৎস হলো পৃথিবী থেকে উদিত সেই বাল্প, যা মহাশূন্যে ঘনীভূত হয়ে বিরাজ করে। তাহলে কে এই পৃথিবী সৃষ্টি করলো, কেই বা তাতে পানি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।