কোরআন এখানে তাদেরকে জানিয়ে দিচ্ছে যে, যে আল্লাহকে তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টা হিসাবে জানে, তিনি ‘আযীয’ ও ‘আলীম’ অর্থাৎ অসীম শক্তিধর ও মহাজ্ঞানী । কোরআন তাদের এই স্বীকৃতি থেকে তাদের পিছু নেয় এবং এই স্বীকৃতির পরবর্তী ধাপগুলোতেও তাকে নিয়ে যেতে চেষ্টা করে। সমানুষক্কে বাচিয়ে রাখ্থার জনেয আল্লাহর অনুপম ব্যবস্থাপনা এরপর কোরআন আল্লাহকে তাদের সাথে তার গুণাবলীর মাধ্যমে পরিচিত করতে আরেক ধাপ অগ্রসর হয় এবং সৃষ্টির পর তিনি তাদের ওপর আর কী কী অনুগ্রহ করেছেন, তা বর্ণনা করে। ‘যিনি তোমাদের জন্যে পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়েছেন এবং পৃথিবীতে তোমাদের জন্যে যাতায়াতের পথ বানিয়ে দিয়েছেন ৷' (আয়াত ১০) এই পৃথিবীকে মানুষের জন্যে বিছানাস্বরূপ বানানোর তত্ত্ব্টা সব যুগের মানুষই কোনো না কোনো আকারে বুঝতে পারে। যারা কোরআনকে সর্বপ্রথম গ্রহণ করেছে, তারা সম্ভবত পৃথিবীকে পায়ের নীচে দেখে বুঝতে পারে যে, তা চলাচলের যোগ্য, সামনে দেখে তাকে চাষাবাদের যোগ্য এবং সামগ্রিকভাবে তা জীবন যাপন ও উৎপাদনের উপযোগী । আজকে আমরা এ তত্ত্র্টাকে আরো ব্যাপক ও গভীরভাবে বুঝতে পারি। আধুনিক বিজ্ঞান এই পৃথিবীর প্রকৃতি ও তার দূর ও নিকটের ইতিহাস সম্পর্কে যতোদূর জেনেছে, ততোদূর আমরা জানি। অবশ্য এ সম্পর্কে আমাদের মতবাদ ও আন্দাজ-অনুমান যদি সঠিক হয়, তবেই এ জ্ঞান স্বার্থক । আমাদের পরে যারা পৃথিবীতে আসবে, তারা আমাদের চেয়েও অনেক বেশী তত্ত্ব ও তথ্য জানবে, ফলে এ আয়াতের ব্যাখ্যায়ও আসবে অধিকতর ব্যাপকতা ও গভীরতা । বিজ্ঞানের জয়যাত্রা যতোবেশী অগ্রসর হবে, ততোই আমাদের জ্ঞানের ভান্ডার প্রশস্তুতর হবে এবং মানুষ অজানাকে জানবে । আজকে আমরা পৃথিবীর বিছানা হওয়া ও এতে চলাচলের রাস্তা হওয়া সম্পর্কে এতোদূর জেনেছি যে, পৃথিবী নামক এই গ্রহটার রূপান্তর ঘটেছে যুগ যুগ কাল ধরে এবং শেষ পর্যন্ত তা মানৰ জাতির বসবাসযোগ্য (বিছানা সদৃশ) হয়েছে। রূপাস্তর চলাকালে এক সময় ভূপৃষ্ঠে শুকনো পাথর থেকে উর্বর মাটিতে পরিণত হয়েছে। হাইড্রোজেন ও অক্সিজেনের মিলনে ভূপৃষ্ঠে পানি জন্েছে। সে নিজের কক্ষপথে নিজেরই চারপাশে আবর্তিত হতে হতে তার দিনরাতের উত্তাপ ভারসাম্যপূর্ণ হয়ে তাকে জীবন ধারণের যোগ্য বানিয়েছে। তার গতিবেগ এমন হয়েছে যে, তার .| পিঠের ওপর বস্তু ও প্রাণীসমূহ স্থির থাকতে পারে এবং মহাশূন্যে ছিটকে না পড়ে । এ সত্য থেকে আমরা এটাও জানতে পারি যে, আল্লাহ তায়ালা এই পৃথিবীকে মধ্যাকর্ষণ নামক এক শক্তি দিয়েছেন। ফলে সে নিজস্ব পদ্ধতিতে এমন একটা বায়ুস্তর সংরক্ষণ করেছে, যা জীবনের অস্তিত্ব সৃষ্টি করেছে। এই গ্রহের চারপাশের বায়ুস্তরে যদি মধ্যাকর্ষণ না থাকতো তাহলে এর পিঠের ওপর জীবনের অস্তিত্ থাকতো না যেমন মধ্যাকর্ষণবিহীন অন্যান্য গ্রহ-উপগ্রহে জীবনের অস্তিত্ব থাকেনি, যেমন চাদ। মহান সৃষ্টা এই মধ্যাকর্ষণ শক্তিকেও আবার পৃথিবীর আবর্তন থেকে উদ্ভূত ক্ষেপণ ক্ষমতার সাথে সমন্বিত করেছেন, যাতে ভূপৃষ্ঠে অবস্থানরত প্রাণী ও বস্তুগুলো বিক্ষিপ্ত হয়ে ও ছিটকে শূন্যে ছড়িয়ে না পড়ে, আবার সেই সাথে ভূপৃষ্ঠের ওপর দিয়ে. মানুষ ও অন্যান্য প্রাণী চলাচলও করতে পারে। আকর্ষণ যদি প্রয়োজনের চেয়ে বেশী হতো, তাহলে বস্তু ও প্রাণী পৃথিবীর সাথে এমনভাবে সেঁটে থাকতো যে, তার নড়াচড়া ও চলাচল করা হয় অসম্ভব হতো, কিংবা তা কঠিন হয়ে পড়তো । অপরদিকে তাদের ওপর বায়ুর চাপও এতোবেশী হতো যে, ওগুলোকে পৃথিবীর সাথে মিশিয়ে দিতো কিংবা পিষে ধ্বংস করে ফেলতো । আবার এই বায়ুর চাপ যদি অতিমাত্রায় হালকা হতো তাহলে আমাদের বুক ও নাড়িভুড়ি ফেটে বেরিয়ে পড়তো । [ত ল্লনববশকক কত লন হক মলব্ল ত] Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।