এরপর তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে জবাবদিহী ও তার সার্বক্ষণিক পর্যবেক্ষণের প্রতি আর এই হুমকির পাশাপাশি রসূলের দাওয়াত প্রত্যাখ্যানকারীদের ব্যাপারে আল্লাহর নীতি কী, সে কথা৷ স্মরণ করিয়ে দেয়া হচ্ছে । (আয়াত ৬-৮) অর্থাৎ আল্লাহ তায়ালা যখন তাদের চেয়েও দোর্দন্ড প্রতাপশালীদেরকে তাদেরই মতো অপরাধ করার কারণে অর্থাৎ রসূলদেরকে উপহাস করার কারণে ধ্বংস করে দিয়েছেন, তখন তারা আর কিসের অপেক্ষায় আছে? মোশরেকদের চরিত্রের একটা বিস্ময়কর দিক এই যে, তারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করতো এবং তিনি যে আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা তাও বিশ্বাস করতো, অথচ এই দুটো জিনিসকে বিশ্বাস করার স্বাভাবিক ও স্বতক্ফর্ত ফলস্বরূপ আল্লাহর একত্ব বিশ্বাস করা ও তার প্রতি একনিষ্ঠ ও একাগ্রচিত্ত হওয়ার যে দায়িত্ব ঘাড়ে চাপে, তা তারা স্বীকার করতো না । এ জন্যে আল্লাহর সাথে অন্যান্য জিনিসকে শরীক করতো, আল্লাহর সৃষ্টি করা কয়েক ধরনের পশুকে সেসব শরীকের জন্য নির্দিষ্ট করতো ৷ ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বলে দাবী করতো এবং তাদের মূর্তি বানিয়ে পূজো করতো । আল্লাহ তায়ালা যে আছেন এবং তিনি যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, সে ব্যাপারে মোশরেকদের স্বীকৃতিকে কোরআন উদ্ধৃত করে, এর স্বতক্র্ত ফলাফলকেও তুলে ধরে, যে প্রাকৃতিক যুক্তিকে তারা এড়িয়ে যেতে চায়, সেদিকে তাদের দৃষ্টি আকর্ষণ করে, নৌকা ও পশুর ন্যায় যেসব নেয়ামত তাদেরকে দিয়েছেন, সে ব্যাপারে তাদের করণীয় সম্পর্কে সচেতন করে। অতপর ফেরেশতাদের সম্পর্কে তাদের উদ্ভট দাবীর অযৌক্তিকতা ব্যাখ্যা করে। এ কথা সত্য যে, আরবদের মধ্যে কিছু কিছু সুস্থ আকীদা বিশ্বাসও ছিলো । আমার মনে হয়, এগুলো হযরত ইবরাহীমের রেখে যাওয়া. তাওহীদী আকীদারই অবশিষ্টাংশ । তবে পরবর্তীকালে তার বিকৃতি ঘটে এবং তাতে মানুষের মনগড়া ধ্যান ধারণা ঢুকে পড়ে ৷ কিন্তু মানুষের সহজাত বিবেক-বুদ্ধি যে কথাটা অস্বীকার করতে অপারগ, তা মোশরেকদের আকীদা বিশ্বাসেও টিকে রয়েছে। সেটা হলো, বিশ্বজগতের একজন স্রষ্টা রয়েছেন ও স্বতস্বিদ্ধ সত্য যে, কোনো স্রষ্টা ছাড়া এই মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হতে পারে না এবং এই মহাবিশ্বের সৃষ্টা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। কিন্তু এই অকাট্য সত্যকে স্বীকার করে এর বাহ্যিক রূপ পর্যন্তই তারা থেমে থাকতো । এর পরে এর যে স্বাভাবিক দাবী রয়েছে, তা মানতো না। আল্লাহ বলেন, ‘তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, আকাশ ও পৃথিবীকে কে সৃষ্টি করলো, তাহলে তারা বলবে, মহা প্রতাপশালী মহাজ্ঞানী আল্লাহ তায়ালাই ওগুলোকে সৃষ্টি করেছেন৷’ এ কথা বলার অপেক্ষা রাখে না যে, ‘আল-আযীয' (মহা প্রতাপশালী) ও আল আলীম (মহাজ্ঞানী) এই দুটো শব্দ তাদের কথার অন্তর্ভুক্ত ছিলো না । তারা এ কথা স্বীকার করতো বটে যে, বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালা ৷ কিন্তু ইসলাম আল্লাহর যে গুণাবলী বর্ণনা করেছে, তা তারা স্বীকার করতো না । ইসলামের প্রচারিত এ গুণগুলো এমন ইতিবাচক যে, এর প্রভাবে আল্লাহর সত্ত্বার একটা কার্যকর প্রভাব মানুষের অন্তরে, বাস্তব জীবনে ও এই সৃষ্টি জগতের জীবনে না পড়ে পারে না। তারা আল্লাহকে বিশ্বজগতের ও তাদের সৃষ্টা হিসাবে চিনতো ৷ কিন্তু তারা তীর সাথে শরীকও মানতো কেননা আল্লাহর যে গুণাবলী শেরেকের ধারণাকে খন্ডন করে এবং শেরেককে অযৌক্তিক ও বাতিল বলে প্রমাণ করে, সেই গুণাবলী সহকারে চিনতো না । শিরা ১৮ তল ৯৬ www.icsbook.info
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।