আল্লাহ তায়ালা মনোনীত করেছেন। এই মনোনয়নের পেছনে যে যুক্তি ও যে মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে, তার একটা দিক আমি সূরা “শুরার’ তাফসীরে আলোচনা করে এসেছি । অপরদিকটা এই যে, আল্লাহ তায়ালা জানতেন এই জাতির ভেতরে ও এই ভাষার ভেতরে কোরআনের বাণী বহন করা ও তাকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার যোগ্যতা.রয়েছে। আর রসূলদেরকে প্রেরণ ও নিয়োগের সঠিক স্থান একমাত্র একমাত্র আল্লাহ তায়ালাই ভালো জানেন। আল্লাহর বাণীর মর্যাদা ও তা অস্বীকার করার পরিণতি এরপর আল্লাহর শাশ্বত ও চিরস্তন বিচার বিবেচনায় এই কোরআনের মূল্য ও মর্যাদা কতখানি, তা বলা হচ্ছে। , ‘নিশ্চয় তা আমার কাছে প্রধান কেতাবের মধ্যে রয়েছে। তা অত্যন্ত মহিমাবিত জ্ঞানগর্ভ গ্রন্থ ৷' (আয়াত ৪) মূল আয়াতে উল্লেখিত ‘উম্মুল কেতাব’ তথা ‘প্রধান কেতাব’ দ্বারা লওহে মাহফুযকে বুঝানো হয়েছে, না আল্লাহর চিরন্তন ও শাশ্বত জ্ঞান ভান্ডারকে, সে বিষয় নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। কেননা এই শব্দের এমন কোনো সুনির্দিষ্ট শাব্দিক অর্থ নেই যা আমাদের বোধগম্য হতে পারে। তবে এ থেকে আমরা এমন একটা মর্ম উপলব্ধি করতে পারি, যা আমাদের একটা মৌল সত্য সম্পর্কে ধারণা জন্মাতে সাহায্য করে। আমরা এ আয়াতটা (৪ নং) যখন পড়ি, তখন বুঝতে পারি মহান আল্লাহর জ্ঞানে ও বিবেচনায় এই কোরআনের স্থায়ী ও আসল মূল্যায়ন কতো উঁচু । এটুকু বুঝতে পারাই আমাদের যথেষ্ট । বস্তুত এই কোরআন ‘আলী’ অর্থাৎ মহিমান্বিত এবং ‘হাকীম’ অর্থাৎ জ্ঞানগর্ভ বা বিজ্ঞানময়। এ দুটো এমন গুণবাচক শব্দ, যা কোরআনের একটা বিবেক বুদ্ধি সম্পন্ন প্রাণীর মতো ভাবমূর্তি তুলে ধরে। কোরআন আসলেও তাই । যেন তার ভেতরে প্রাণ রয়েছে। সে প্রাণের যেন অনেক বৈশিষ্ট্য রয়েছে। যারা তাকে স্পর্শ করে, তাদের প্রতি সে যেন সাড়া দেয়। সে তার সমস্ত মহত্ব ও বিজ্ঞানময়তা নিয়ে মানুষের সামনে প্রতিভাত হয়, তাকে সৎপথ প্রদর্শন করে এবং তার স্বভাব প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে তাকে নেতৃত্ব দেয় । আর তার বিবেকবুদ্ধি ও বাস্তব জীবনকে সেই সব মানদন্ড মূল্যবোধ, চিন্তাধারা ও তথ্যের ভিত্তিতে গড়ে তোলে, যা ‘আলী’ ও ‘হাকীম’ (মহিমান্বিত ও বিজ্ঞানময়) এই দুটো গুণ থেকে উদ্ভূত । আর কোরআন সম্পর্কে উপরোক্ত আয়াত দুটোতে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা কোরআনের ভাষাভাষী আরবদের চোখ খুলে দিতে সক্ষম । এ তথ্যগুলো দ্বারা তারা সহজেই উপলব্ধি করতে পারে যে, কোরআন তাদেরকে দেয়া আল্লাহর কতো বড় দান, কতো মূল্যবান নেয়ামত, আর এই কোরআনের প্রতি তারা যে সীমাহীন অবজ্ঞা ও অবহেলা দেখিয়েছে তা কতো নিন্দনীয় এবং কতো শাস্তিযোগ্য । মহান আল্লাহর পক্ষ থেকে কতো নিকৃষ্ট ধরনের উপেক্ষা ও বঞ্চনা তাদের প্রাপ্য । এ জন্যে পরবর্তী আয়াতে তাদের মুখোস উন্মোচন ও সীমালংঘনের বিবরণ দেয়া হয়েছে এবং এর শাস্তি্বরূপ তাদেরকে উপেক্ষা করার হুমকি দেয়া হয়েছে। ‘তোমরা সীমালংঘনকারী বলে আমি কি তোমাদের কাছ থেকে এই উপদেশপূর্ণ কোরআন প্রত্যাহার করে নেবো?’ এটা খুবই বিস্ময়কর যে, মহামহিম আল্লাহ, যিনি কারো মুখাপেক্ষী নন এবং কারো ভালোমন্দের তোয়াঙ্কা করার তার কোনো প্রয়োজন হয় না, তিনি আরবের এই মোশরেক গোষ্ঠীটার প্রতি সহানুভূতিশীল হলেন, তাদের ভাষায় একখানা কেতাব পাঠালেন, সেই কেতাবে তাদের মনের কথা বললেন, তাদের সামনে তাদের অন্তরাত্রাকে খুলে দেখালেন, তাদেরকে হেদায়াতের পথে পরিচালিত করলেন, তাদেরকে প্রাচীনকালের লোকদের কাহিনী শোনালেন এবং তাদেরকে আল্লাহ্র শাশ্বত বিধান স্মরণ করিয়ে দিলেন । অথচ এরপরও তারা উপেক্ষা ও অবহেলা অব্যাহত র্েখেছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।