তিনি এসব নিদর্শন স্মরণ করান এ জন্যে যেন তারা তাদের প্রতিপালকের অনুগত হয় এবং একমাত্র তার এবাদাত করে, ‘অতএব আল্লাহর এবাদাত করো একনিষ্ঠ আনুগত্য সহকারে, যদিও কাফেররা তা অপছন্দ করে।' এরপর সেই কঠিন দিন সম্পর্কে যে সাবধান বাণী উচ্চারণ করা হয়েছিলো এবং ওহী পাঠানো হয়েছিলো, তার উল্লেখ করে কেয়ামতের ভয়াবহ দৃশ্য পুনরায় তুলে ধরা হচ্ছে, ‘যেদিন তারা আত্মপ্রকাশ করবে, সেদিন তাদের কিছুই আল্লাহর কাছে গোপন থাকবে না ৷' সেদিন বড় বড় দাম্ভিক, একনায়ক ও বিতর্ককারী সবাই উধাও হয়ে যাবে। সেদিন বলা হবে ‘আজকের রাজত্ব কার? একমাত্র পরাক্রমশালী এক ও অদ্বিতীয় আল্লাহর ।' এরপর এই দিনের আরো কিছু চিত্র দেখানো হয়েছে, যেদিন আল্লাহ তায়ালাই এককভাবে শাসন ও বিচার পরিচালনা করবেন । আল্লাহ তায়ালা ছাড়া অন্য যা কিছুর পূজা উপাসনা করা হতো সেদিন সে সবের আর কোনো পাত্তা থাকবে না । অনুরূপভাবে দুনিয়ায় যারা অবাধে পাপাচারে লিপ্ত থাকতো ও জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালাতো, তাদেরও আর কোনো খৌজ থাকবে না। দ্বিতীয় অংশটা প্রাচীনকালের ধ্বংস হয়ে যাওয়া আন্লাহদ্রোহীদের প্রতি দৃষ্টি আকর্ষণের মধ্য দিয়ে শুরু হয়েছে। এটা এসেছে ফেরাউন, হামান ও কারূণের সাথে হযরত মূসার ঘটনাবলী বর্ণনার ভূমিকা হিসাবে । সত্যের দাওয়াতের বিরুদ্ধে ফেরাউনের ভূমিকার বর্ণনা প্রসংগে এখানে এমন একটা ঘটনা তুলে ধরা হয়েছে, যা হযরত মূসার কাহিনীতে ইতিপূর্বে কখনো উল্লেখ করা হয়নি এবং এই সূরায় ছাড়া আর কোথাও তার উল্লেখ নেই৷ এই ঘটনা হলো, ফেরাউনের অনুসারীদের মধ্য এমন এক ব্যক্তির আত্মপ্রকাশ, যিনি এ যাবত তার ঈমান গোপন রেখে আসছিলেন হযরত মূসাকে হত্যার ষড়যন্ত্র হতে দেখে এই ব্যক্তি আর চুপ থাকতে পারেননি । তিনি এই হত্যার ষড়যন্ত্র নস্যাত করতে সচেষ্ট হন । প্রথমদিকে তিনি সত্য ও ঈমানের কথা অত্যন্ত সন্তৰ্পণে ও বিনীতভাবে প্রকাশ করেন এবং চুড়ান্ত পর্যায়ে খোলাখুলি ও স্পষ্ট ভাষায় ব্যক্ত করেন। তিনি ফেরাউনের সাথে অত্যন্ত জোরালো ও অকাট্য যুক্তি প্রমাণ দিয়ে তর্ক করেন। তাকে ও তার দৃশ্যও তুলে ধরেন এবং তাদের ও তাদের পূর্ববর্তী প্রজন্মের ইতিবৃত্ত বর্ণনা করেন। এ প্রসংগে তিনি হযরত ইউসুফ ও তার রেসালাতের সংক্ষিপ্ত বর্ণনা দেন। এভাবে এ কেসসা বর্ণনা করতে ‘| করতে ফেরাউনের আখেরাতে কী অবস্থা হবে, তাও ব্যক্ত করেন। সূরার এই পটভূমিকায় আল্লাহ তায়ালা স্বীয় রসূলকে ধৈর্যধারণ ও আল্লাহর ওয়াদার প্রতি আস্থাশীল থাকার নির্দেশ দিয়েছেন। তার পবিত্রতা ঘোষণা ও তার কাছে ক্ষমা প্রার্থনা করার উপদেশ দিয়েছেন। সূরার তৃতীয় অংশটা শুরু হয়েছে এই বক্তব্য দিয়ে যে, যারা আল্লাহর নিদর্শনাবলী নিয়ে কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়াই তর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে সত্যের প্রতি উপেক্ষা প্রদর্শনের ধৃষ্টতা ও গুদ্ধত্য থাকে বলেই তারা এটা করে। অথচ তারা এই সত্যের তুলনায় নিতান্তই তুচ্ছ ও ক্ষুদ্র ৷ এরপর আল্লাহর সৃষ্টি করা এই বিশাল বিশ্বজগতের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যা সমগ্র মানব জাতির চেয়েও বিরাট ও বিশাল । অহংকারী ও দাম্তিক লোকেরা যদি আল্লাহর সৃষ্টির বিশালত্বের সামনে নিজেদের ক্ষুদরত্বকে অনুধাবন করতো, তাহলে তারা এমন অন্ধ ও গৌড়া হতো না! আল্লাহ তায়ালা বলেন, চক্ষুস্মান ব্যক্তি ও অন্ধ ব্যক্তি, আর সৎকর্মশীল ব্যক্তি ও অসৎকর্মশীল ব্যক্তি সমান হয় না । তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করে থাকো ৷’ এই পর্যায়ে মানুষকে কেয়ামতের আগমনের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে এবং দোয়া কবুলকারী মহান আল্লাহর কাছে দোয়া করতে উপদেশ দেয়া হচ্ছে। পক্ষান্তরে যারা দাম্ভিকতা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।