তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এই সূরায় তাদের কূটতর্কের জবাব দেয়া হয়েছে এবং হযরত ঈসার অনুসারীরা ঈসাকে আকাশে তুলে নেয়ার পর যেসব অপকর্ম করেছে, তার দায় দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। (আয়াত ৫৭-৫৯) জাহেলিয়াতের মধ্যে ডুবে থেকেও মোশরেকরা দাবী করতো যে, তারা হযরত ইবরাহীমের ধর্মের অনুসারী । এদিক দিয়ে তারা নাকি ইহুদী খৃষ্টানদের চেয়ে উত্তম ধার্মিক । এ জন্যে এ সূরায় হযরত ইবরাহীমের ধর্মের প্রকৃত রূপ তুলে ধরে বলা হয়েছে যে, ওটা তো নির্ভেজাল তাওহীদ । সে তাওহীদের বাণী এখনো বহাল রয়েছে। সেই তাওহীদের বাণী নিয়েই রসূল (স.) এসেছেন । কিন্তু তারা সেই বাণী ও রসূল*(স.)-কে যেভাবে অভ্যর্থনা জানিয়েছে, হযরত ইবরাহীমের বংশধরের পক্ষে তা মোটেই শোভনীয় হয়নি। (২৬-৩০) কোন যুক্তিতে ও কোন মহৎ উদ্দেশ্যে আল্লাহ তায়ালা রসূল (স.)-কে রসূলর্ূপে মনোনীত করেছেন, তা তারা উপলব্ধি করেনি। যে অসার ও নিকৃষ্ট জড়বাদী মূল্যবোধের নিরীখে তারা মানুষের মূল্যায়ন করতে অভ্যস্ত, সেই সব মূল্যবোধই তাদেরকে উপলব্ধি করতে দেয়নি। এ প্রসংগেই আলোচ্য সূরায় তাদের ধ্যান-ধারণা ও কথাবার্তা উদ্ধৃত করা হয়েছে, তাদের সামনে বিচার বিবেচনার আসল মানদন্ড তুলে ধরা হয়েছে এবং তারা যেসব মূল্যবোধে বিশ্বাসী (আয়াত ৩১-৩৫) এরপর হযরত মূসা (আ.)-এর কাহিনীর একটা অংশ আলোচনা করা হয়েছে। এ অংশটাতে দেখা যায়, ফেরাউন সেই সব অসার জড়বাদী মূল্যবোধ নিয়ে কেমন গর্বিত ছিলো, অথচ আল্লাহর কাছে ওগুলো ও ফেরাউন .কতো তুচ্ছ ও নগণ্য ছিলো। (আয়াত ৪৬-৫৬) উল্লেখিত পৌত্তলিক ধ্যান-ধারণা ও কৃসংস্কার, আকীদাগত বিভ্রান্তি এবং উল্লেখিত ভ্রান্ত ও অসার মানদন্ড ও মূল্যবোধকে কেন্দ্র করেই সমগ্র সূরাটা আবর্তিত এবং ওগুলোই সূরাটার আলোচ্য বিষয় । সুরাটা তিনটে অংশে বিভক্ত । এবার বিশদ তাফসীরে মনোনিবেশ করা যাক । তাফসীর আয়াত ৯-২৫ হা-মীম, সুস্পষ্ট কেতাবের শপথ । (আয়াত ১-৮) সূরাটা হা-মীম এই দুটো বর্ণ দিয়ে শুরু হয়েছে। এর পরপরই বলা হয়েছে সুস্পষ্ট কেতাবের শপথ ৷ আল্লাহ তায়ালা হা-মীম ও কেতাবের শপথ করছেন। হা-মীম ও কেতাব মূলত একই শ্ৰেণীভুক্ত । এই স্বচ্ছ, সহজবোধ্য ও প্ৰাঞ্জল কেতাবখানা শাব্দিক আকৃতির দিক দিয়ে উক্ত অক্ষর দুটোরই শ্রেণীভুক্ত । আর এই অক্ষর দুটো মানবীয় ভাষায় অন্যান্য অক্ষরের মতো সৃষ্টিকর্তার নিদৰ্শনাবলীর অন্যতম ৷ যিনি মানুষকে সৃষ্টি করেছেন, তিনি তাদের উচ্চারিত ও উচ্চারণযোগ্য এই সব শব্দও সৃষ্টি করেছেন৷ সুতরাং কোরআন সংক্রান্ত আলোচনার প্রাক্কালে এই সব বিচ্ছিনন বর্ণমালার উল্লেখ্য গভীর তাৎপর্যবহ ও বিপুল অর্থবহ । আল্লাহ তায়ালা হা-মীম ও সুস্পষ্ট কেতাবের শপথ করছেন। কোরআনকে আরবদের পাঠোপযোগী করে আরবী ভাষায় পাঠিয়ে যে উদ্দেশ্য অর্জন করতে চেয়েছেন, সেই উদ্দেশ্যটাই এই শপথের লক্ষ্যবস্তু । তাই বলছেন, অর্থাৎ আরবরা এই কোয়আনকে তাদের মাতৃভাষায় পেয়ে বুঝতে পারুক, এটাই উদ্দেশ্য । কোরআন হচ্ছে মহান আল্লাহর ওহীর সমষ্টি । তাকে বর্তমান আরবী গ্রন্থের আকৃতি দিয়েছেন এ জন্যে যে, প্রথমে এই কোরআনকে গ্রহণ ও এর দায়-দায়িত্ব বহনকারী হিসাবে আরবদেরকেই Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।