তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

এটাই হচ্ছে আল্লাহর পথে পৌছুনোর সঠিক দিকনির্দেশনা । এ হচ্ছে সেই পথ যেখানে এসে অন্যান্য সকল) পথের মিলন ঘটেছে। যেহেতু এই পথটিই বিশ্বের মালিকের কাছে পৌছেছে। মালিক তিনি যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সে সব কিছুর মালিক । অতএব, যে তার পথে চলবে, সে আকাশমন্ডলী ও পৃথিবীর জন্যে আল্লাহ রববুল আলামীন যে নিয়ম দিয়েছেন সেই নিয়মের ওপরই চলবে এবং চলবে সেই শক্তি ও তার দেয়া মেহেরবানীর ওপর যা ছড়িয়ে রয়েছে সমস্ত আকাশ ও পৃথিবী জুড়ে সেই হেদায়াত পাবে। আকাশমন্ডলী ও পৃথিবী এদের মহা মহিমান্বিত মালিকের ওপর সদা সর্বদা মুখাপেক্ষী । তিনি তো সেই মহাসত্তবা যার কাছে সবাই মুখাপেক্ষী । যার কাছে সবাইকেই ফিরে যেতে হবে। তাই এরশাদ হচ্ছে, ‘শোনো, আল্লাহর কাছেই সব কিছু ফিরে যাবে’ অর্থাৎ সব কিছু শেষ হয়ে যাবে তার কাছে গিয়ে, তার কাছে গিয়েই সবাই পরস্পর মিলিত হবে এবং তিনিই তার নিজ হুকুম বলে সব কিছুর ফয়সালা করে দেবেন। ঈমানরূপী এই নূর, তার সেই পথ যা তিনি তীর বান্দাদের জন্যে পছন্দ করেছেন, যাতে করে তারা অবশেষে খুশী মনে ও আনুগত্য সহকারে সেই পথ দিয়ে চলে । এভাবেই শেষ হচ্ছে আলোচ্য সূরাটি । ওহী সম্পর্কে কথা বলতে গিয়ে যার আলোচনা শুরু হয়েছিলো, আর ওহীই হচ্ছে সেই প্রধান কেন্দুবিন্দু বা মাঝের খুঁটা, যাকে কেন্ত করে সকল সমাধান আবর্তিত হয়, অর্থাৎ মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন যিনি, তিনি জানিয়েছেন যে, একেবারে প্রথম যুগ থেকে তিনি তার প্রেরিত বার্তা পৌছানোর মাধ্যমে মানব জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। তিনি ফেরেশতা জিবরাঈলের মাধ্যমে সব কিছু পাঠিয়েছেন, যাতে করে মানুষ একমাত্র তারই পথ গ্রহণ করে, শুধু তারই মত কবুল করে এবং তীরই বিধান মেনে চলে মোহাম্মদ (স.)-কে পাঠিয়েছেন যেন তীর রেসালাতের আদর্শ অনুযায়ী মানবমন্ডলীর জন্যে নতুন নেতৃত্বের ঘোষণা দেয়া যায়, যেন মোমেন জামায়াতের মধ্যে আল্লাহর দ্বীন এবং সেরাতুল মোতস্তাকীম পর্যন্ত তাদের পৌছে দেয়ার জন্যে নেতৃত্বের দায়িত্ব সম্পন্ন করা যায়। এই হলো ‘সেরাতুল মোসতাকীম' বা সহজ সরল ও মযবুত পথ । এ তো হচ্ছে তারই পথ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সব কিছুর মালিক । আল্লাহ রব্বুল আলামীন নবীর নেতৃত্বে পরিচালিত এই মুসলিম জামায়াতের বৈশিষ্ট্যগুলোও সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এবং তাদের কথাও বলেছেন যারা এই বৈশিষ্ট্যমন্ডিত জামায়াতের অনুসারী হবে। এই জামায়াতই দুনিয়ায় সঠিক নেতৃত্্‌ প্রতিষ্ঠায় সক্ষম হবে এবং জামায়াতই আল্লাহ রব্বুল আলামীনের দেয়া আমানতকে বহন করবে, এ হচ্ছে সেই আমানত যা পৃথিবীর বুকে সুদূর আসমান থেকে নাযিল হয়েছে। এমন মহা আশ্চর্যজনক উপায়ে যার বর্ণনা আমরা ওপরে বিস্তারিতভাবে দেখতে পেয়েছি। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।