তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অনেক আহলে কেতাব (ইহুদী খৃষ্টান) বাস করতো এবং তাদের কিছু আকীদা ছিলো, কিন্তু সে আকীদার কথা বলা এখানে উদ্দেশ্য নয় । এখানে আলোচ্য বিষয়ের উদ্দেশ্য হচ্ছে এ কেতাব ও এর মধ্যে উপস্থাপিত ঈমানের প্রতি দাওয়াতের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের অন্তরের মধ্যে এ কেতাবের তাৎপর্য অনুধাবন করানো এবং এ কেতাব সম্পর্কে চেতনা পয়দা করা, কিন্তু বিবেকের মধ্যে এসব কিছুর তাৎপর্য তখনই গভীরভাবে অনুভূত হবে যখন বুঝা যাবে যে, এই রূহ [জিবরাঈল (আ.)] মহান আল্লাহর পক্ষ থেকেই নাযিল হয়েছে । যিনি মোহাম্মদ (স.)-কে চূড়ান্তভাবে দায়িত্ব দিয়েছেন তার বান্দাদের কাছে তার বার্তা পৌছে দেয়ার জন্যে । তিনি বলছেন, ‘বরং আমি, (ঈমানকে) এক নূর হিসেবে বানিয়েছি, যার দ্বারা আমি যাকে ইচ্ছা তাকে এইটিই হচ্ছে ঈমানের খীটি প্রকৃতি, এইটিই এই ওহীর প্রকৃতি । এই রূহ এবং আল কেতাব।(১) অবশ্যই এ গুলো এক মহা দেদীপ্যমান আলো । এ নুর নিয়ে যে চলে, যে ব্যক্তি এ নূরের আলোতে আলোকিত হতে চায়, যে কেউ এ কেতাব অধ্যয়ন করে এবং নির্বোধ না হয়ে এর শিক্ষা অনুসারে জীবনকে গড়ে তোলে । তার জন্যে এ নূর বয়ে আনে শান্তি তার হৃদয়কে এ নূর হাসি খুশীতে ভরে দেয়। তবে তাকেই এ নূর আলোকিত করে, যাকে আল্লাহ তায়ালা তার আলোতে চলবার তাওফিক দেন, যাকে এর তাৎপর্য বুঝার যোগ্যতা দান করেন, আর এ নূরের সাথে সাক্ষাত করার কাজটিই হৃদয়সমূহকে আলোকিত করে। এ নূর হচ্ছে হেদায়াতের পথে এক দিণ্বিজয়ী আলোকবর্তিকা । এর সম্পর্কেই আল্লাহ্‌ তায়ালা জানাচ্ছেন, ‘(হে রসূল) তাদের অবশ্যই তুমি সঠিক পথ দেখাও, মানুষকে সরল সঠিক ও মজবুত পথের দিকে (এই নূর এর দ্বারাই) তাদের এগিয়ে দাও | এখানে এই পথ দেখানোর বিষয়ের ওপরই প্রধানত গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু এ হেদায়াতপ্রাপ্তি তো আল্লাহর ইচ্ছাতে সম্ভব হয়, অর্থাৎ সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যে ব্যক্তি আল কোরআনের কাছে সম্পর্ক ও তার প্রতি মহব্বত যে কোনো ব্যক্তিকে এ মহান কেতাবের খাস এলম (জ্ঞান) লাভ করার আকাংখী হওয়ার তাওফীক যোগাবে । আল কোরআনের সাথে গভীর মহব্বত ছাড়া এ মহান নেয়ামত কেউ পেতে পারে না। অপর দিকে রসূলুল্লাহ (স.) হচ্ছেন আল্লাহ রব্বুল আলামীনের সন্তুষ্ট লাভ করার একমাত্র মাধ্যম । এ কথা মনে রাখতে হবে, কোনো হৃদয় ততোক্ষণ হেদায়াতের আলো লাভ করবে না, যতোক্ষণ পর্যন্ত না রেসালাতের কাছে সে না পৌছুবে। কারণ রেসালাতের মাধ্যমেই আল্লাহর মর্জি বাস্তবায়িত হবে!’ ‘তুমি সরল সঠিক অবিচল পথ দেখাবে, সে পথ আল্লাহর যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর মালিক ৷’ (১) বারবার এ মহান কেতাবে, ‘আল কেতাব' শব্দটি উচ্চারিত হয়েছে। এর দ্বারা সেই কেতাবকে বুঝানো হয়েছে যা ‘আরশে মোয়াল্লাতে’ লিখিত রয়েছে । যার শিক্ষা দুনিয়াতে অসংখ্য নবীর মাধ্যমে বারবার এসেছে। এই জন্যেই দেখা যায়, পরিবর্তিত হয়ে গেলেও, সমস্ত আসমানী কেতাবের মূল সুর একই । এমনকি যারা নবী রসূলের কথা বলে না, তারাও পরকালের কথা বলে এবং মানব কণ্যাণ সম্পর্কে একই শিক্ষা দেয়। সেই মূল কেতাব, তার আরবী ভাষায় উচ্চারিত শব্দাবলীসহ পরিপূর্ণভাবে শেষ নবী (স.)-এর ওপর নাযিল হয়েছে এবং এ জন্যেই এই সেই কেতাব- আল কোরআনকে হেফাযত করার দায়িত্ব আল্লাহ তায়ালা নিজেই গ্রহণ করেছেন এবং তার নাম দিয়েছেন আল কোরআন । অর্থাৎ সর্বাধিক এবং সর্বক্ষণ পঠিতব্য, আর বাস্তবেও এ কেতাব সদা সর্বদা পঠিত হচ্ছে কিনা এবং একে হেফাযত করার জন্যে আল্লাহ তায়ালার দেয়া ওয়াদা তিনি পালন করছেন কিনা? তা লক্ষ্য করার বিষয় এই কেতাবকে এবং এর বাহক জিবরাঈল (আ.)-কে আল্লাহ তায়ালা নূর বলে অভিহিত করেছেন। মহব্বতের সাথে যে কেউ এ কেতাব পড়ে, বুঝে, চর্চা করে, সেও এ নূরের আলোকে নূরাণী হয়ে যায়৷ যিলান্স ১৮তম ২৫ ; 5 Bs Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।