তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ধাতু দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে যে তিনি আল্লাহ রব্বুল ইযযতের কাছ থেকে এ ওহী বহন করে এলেন মাটির সৃষ্টি মানুষ নবীর কাছে পৌছাতে পারছেন, তার সাথে মোলাকাত করছেন এবং তার অনুভূতিকে স্পর্শ করছেন? এ রহস্য এখানেই শেষ হয়ে যায়নি । এটা একটা বাস্তব সত্য যে এর থেকেও আরও গভীর রহস্য ফুটে উঠেছে, যেখানে দূর থেকে উক্ত ফেরেশতাকে তিনি গোটা দিগন্ত বলয়ে অবস্থানরত অবস্থায় দেখেছেন। এ অবস্থাটা বুঝা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয় । এসব অত্যাশ্চার্য ঘটনাবলীর সংস্পর্শে যিনি আসছেন তিনি স্বয়ং নবী মোহাম্মদ (স.), তীর হৃদয় তো এ নশ্বর দেহধারী মানবীয় হৃদয় । কি করে তিনি মাটির মানুষ হয়ে এই অকল্পনীয় ও অভাবনীয় বিষয়গুলো অনুভব করছেন? কিভাবেই বা গড়ে উঠছে সেই আলোকময় ফেরেশতার সাথে তার এই ঘনিষ্ঠ সম্পর্ক । আর কিভাবেই বা তিনি সেই ফেরেশতার সাথে মোলাকাত করছেন? কি করে তার হৃদয় গ্রন্থাগুলো সেই মোলাকাতের জন্যে খুলে গেলো, আর কিভাবেই বা তার মধ্যে সেই শক্তির যোগান দেয়া হচ্ছে যার ফলে তার মধ্যে আল্লাহ্র অস্তিত্ব অনুভূত হচ্ছে এবং তার গোটা সত্বা আল্লাহর কথায় সাড়া দিচ্ছে? কোন সে পরিচালনা, কোন সে রহমত এবং কোন সে মর্যাদা নিহিত রয়েছে এসব কিছু বানানোর উদ্দেশ্যের মধ্যে? এরপর মহান আল্লাহ তায়ালা দয়া বর্ষণ করছেন এবং চাইছেন মানুষ নামক এই দুর্বল ও তুচ্ছ মানুষের কাছে তার উপদেশ বাণী পাঠিয়ে তাদেরকে সঠিক পথে চলার ব্যাপারে সাহায্য করতে । এভাবে তাদের জীবনকে শোধরানোর জন্যে এবং তার পথ তাদের সামনে সমুজ্জ্বল করে তুলে ধরার জন্যে তাদের কাছে তিনি তার ওহী পাঠাচ্ছেন, এভাবে তিনি চাইছেন যে তারা সত্য পথ থেকে দূরে সরে না যায়। আর মানুষের পক্ষে একটি মশা তাড়ানোর | কাজ থেকেও আল্লাহ তায়ালার কাছে এ কাজ অতি সহজ । তার সুবিশাল সাম্রাজ্যের দিকে গভীর দৃষ্টিতে যখন তাকানো হবে তখন এটা বুঝা যাবে। আল্লাহ রব্বুল আলামীনের পরিচালনা, হা এটা এক জ্বলন্ত বাস্তবতা, বরং যদি মানুষ সুদূর সমুজ্জ্বল দিগন্তের দিকে স্থির দৃষ্টিতে একবার তাকায় তাহলে তারা বুঝতে পারবে, তারা যা কিছু অনুমান করে থাকে তার থেকে আল্লাহ তায়ালা বহু বহু উর্ধে । এরশাদ হচ্ছে, ওহীর লক্ষ্য ও উদ্দেশ্য ‘আর এমনি করে আমি, মহান আল্লাহ, তোমার কাছে শোনো সকল কাজ (অবশেষে) তার কাছেই ফিরে যাবে।' (আয়াত ৫২-৫৩) ‘ওয়া কাযালেকা'- এ শব্দটি দ্বারা বুঝায় এই নিয়মে এবং এই সম্পর্ক স্থাপনের মাধ্যমে, অতপর আল্লাহর ওয়াদা অনুযায়ী ওহী আসার কাজ ও সময় শেষ হয়ে গেছে। আমি তোমার কাছে পাঠিয়েছি, প্রচন্ড শক্তিমান রূহকে আমার আদেশে ।' এ মোবারক রূহের মধ্যে যে জীবন প্রবাহ রয়েছে, তা তার প্রখর তেজকে প্রচন্ডভাবে ছড়িয়ে দেয় যা সর্বত্র সকল বিরোধিতাকে প্রতিহত করে, এরপর যা অন্তরের মধ্যে এবং প্রকাশ্য কর্মক্ষেত্রে, বাস্তব কাজের মাধ্যমে তা বৃদ্ধি করে। এ ঈমানী চেতনাই তোমাকে সঠিক পথে রেখেছে। ‘এমন সময় যখন তুমি জানতে না ঈমান কি এবং কেতাবই বা কি।' এভাবেই আল্লাহ তায়ালা রসূল (স.)-এর জীবনের চিত্র একেছেন, অথচ এই ওহী দান করার পূর্ব থেকে তাকে বা তার সম্পর্কে তিনি ভালো করেই জানেন। রসূল (রসূল হওয়ার পূর্বেই) আসমানী কেতাব ও ঈমান সম্পর্কিত কথা শুনেছিলেন। যেহেতু আরব দেশে আরবদের মধ্যে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।