তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

থেকে এ কেতাব আসেনি, আসেনি কোনো বিশেষ স্থান থেকে৷ কোনো বিশেষ যামানার কোনো বিশেষ ক্ষেত্ৰ থেকে, কোনো বিশেষ দিক থেকে, কোনো বিশেষ ব্যক্তি বা পাত্র থেকে অথবা কোনো সীমাবদ্ধতা থেকে আসেনি । এসেছে সকল সনত্বার চূড়ান্ত সত্ত্বা থেকে, সে মহান সত্বা চিরদিন আছেন, চিরদিন থাকবেন । এসেছে সকল ক্ষমতা ও শক্তির আধার সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামীনের কাছ থেকে মানুষের কাছে। এই মানুষকেই নবী রসূল বানানো হয়েছে। লক্ষ করার বিষয় যে, সেই অসীম সত্ত্বার অমর অক্ষয় বাণীসম্বলিত এ কেতাবটি এলো, সসীম ও ক্ষীণ আয়ু সম্বলিত এই দুর্বল মানুষের কাছে, অসীমের সাথে সসীমের এ সম্পর্ক তাঁর বার্তার মাধ্যমে সম্পন্ন হলো-এটা সত্যিই আশ্চর্যজনক ব্যাপার । কারণ, এতো এমন এক অলৌকিক কালাম, যা আল্লাহ ছাড়া অন্য কেউ রচনা করতে পারে না, সেই অমর অক্ষয় বাণীকে মরণশীল এই মানুষের কাছে পৌছে দেয়াটা কী আজব ব্যাপার তা একটু চিন্তা করলেই আঁচ করা হয়তো সম্ভব হবে৷ তবে যে উপায়ে এ বাণী পাঠানোর ব্যবস্থা হয়েছে তা কতো রহস্য ভরা এবং তা কিভাবে সম্পন্ন হয়েছে তা একমাত্র তিনিই জানেন তিনিই এ অসম্ভবকে সম্ভব করেছেন। আর যে ব্যক্তিই এ কথাগুলো পড়ে, সেই অশাস্ত ও উচ্ছংখল মানব গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তুলতে সক্ষম হয়। আমার ভাই বোনেরা, সেই সব বিচ্ছিন্ন অক্ষরগুলো সম্পর্কে, আপনারাও কি সেইভাবে অনুভব করেন যেভাবে আমি অনুভব করছি যা উল্লেখ করতে গিয়ে আমি ভয়ানকভাবে কেঁপে উঠি, যা লিখতে গিয়ে আমার গোটা অস্তিত্ব মুহুর্মুহু প্রকম্পিত হচ্ছে? আমি যখন কল্পনা করছি, এ পাক কালামের অবতীর্ণ হওয়ার সেই মহাশ্চর্য মুহূর্ত সম্পর্কে তখন কেন যেন আমার ভয় লাগছে এবং কেন যেন আমি ভীষণভাবে প্রকম্পিত হচ্ছি তা আমি বলতে পারবো না । এ বিষয়ে আমি কী বলবো তাও বুঝতে পারছি না, যেহেতু এ ঘটনাটাই অসাধারণ এবং এক অলৌকিক প্রকৃতির । এর দৃশ্যও অস্বাভাবিক, অথচ এই বাণী বারবার পৃথিবীর বুকে নাযিল হয়েছে। আর এ বাণীর অলৌকিক এবং অত্যাশ্চার্য ক্ষমতার বহিঃপ্রকাশ রসূল (স.)-এর যামানার লোকেরা বহুবার অনুভব করেছে, তারা নিজেদের চোখেই দেখেছে এ মর্যাদাপূর্ণ কালামের শক্তি । খোদ আয়শা (রা.) (যিনি ছিলেন রসূল (স.)-এর সব থেকে ঘনিষ্ঠ জীবন সাথী), মানবেতিহাসে এ মহান কালামের শক্তির যে নিদর্শন অবলোকন করেছেন সেগুলোর মধ্য থেকে একটি ঘটনা তিনি পেশ করছেন। বলছেন, ‘রসূল (স.) বললেন, ‘ওহে আয়শা, এই যে জিবরাঈল (আ.) এসেছেন, তিনি তোমাকে সালাম জানাচ্ছেন ।' বললাম, তার ওপরও সালাম ও আল্লাহর রহমত বর্ষিত হোক । এরপর তিনি বললেন, ‘তিনি দেখছেন, যা আমরা দেখি না 0১) যায়েদ ইবনে সাবেত (রা.) নিজে এমন একটি মুহূর্তের সাক্ষ্য দিচ্ছেন। বলছেন, এ সময় রসূল (স.)-এর উরু(র কিয়দাংশ) তার উরুর ওপর রেখে বসে আছেন এমন সময় ওহী এসে গেলো, তখন রসূল (স.)-এর উরু এত ভারী হয়ে গেলো যে মনে হতে লাগলো যে ভক (যায়েদের) উরু ভেংহগ চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। রসূল (স.)-এর আরও বহু সাহাবী এ ঘটনা দেখেছেন এবং ওহীর এ কঠিন চাপ রসূল (স.)-এর চেহারা দেখে তারা অনুভব করেছেন, অতপর তীরা সেই অবস্থায় রসূলকে ছেড়ে দিয়ে অপেক্ষা করেছেন। অবশেষে ওহী আসা শেষ হয়েছে এবং তিনি হালকা হয়ে গেছেন। তখন তিনি উপস্থিত সাহাবীদের দিকে মনোযোগী হলেন এবং তারাও তার কাছে এগিয়ে এলেন । আরো চিন্তার বিষয় এই যে ওহী, এর প্রকৃতি কী? যে মহান ও মর্যাদাপূর্ণ ফেরেশতা ওহী নাযিল করার উদ্দেশ্যে এসে তীর সাথে মিলিত হচ্ছেন তার প্রকৃতিই বা কী? রূহ রাজ্যের কোন (১) হাদীসটি বোখারী শরীফে এসেছে। Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।