তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আমার নিজের মানসিক অবস্থা হচ্ছে এই যে, আমি যখনই এমন কোনো আয়াত দেখেছি, যার মধ্যে ওহী অথবা এসব হাদীস সম্পর্কে আলোচনা এসেছে, তখনই ফেরেশতা জিব্রাইল (আ.) এর সাথে সেই মিলনের প্রসংগটি আমার মধ্যে এক ভীষণ কম্পন সৃষ্টি করেছে। আমার প্রত্যেকটি অংগ প্রত্যংগ থরথর করে কাপতে থেকেছে তারপর চিন্তা এসেছে, কেমন করে ও কিভাবে মহান সেই সত্ত্বার সাথে আমাদের মিলন সংঘটিত হবে- যার নেই কোনো আদি, নেই কোনো অন্ত । যিনি আছেন চিরদিন এবং থাকবেন চিরদিন, যীর ক্ষমতার কোনো সীমা-শেষ নেই, যাকে কোনো স্থান, কোনো সীমা বা সময়ের সাথে কল্পনা করা যায় না, যিনি জানেন সব কিছু এবং যার ক্ষমতার আওতার মধ্যেই সব কিছু চলছে যার মতো কেউ নেই, কিছু নেই । একদিন অবশ্যই আসবে, যখন তার সাথে আমাদের মিলন হবে, কিন্তু মহান রব্বুল আলামীন-এর সাথে আমাদের মিলন কিভাবে হবে? আমরা তো সীমাবদ্ধ জীব, সময়, স্থান ও স্থূলতার গভীতে আমরা আবদ্ধ । কিভাবে আমরা পৌছুবো তার কাছে? আমরা তো ধ্বংসশীল, এই নশ্বর দেহ কিভাবে তার কাছে গিয়ে দাড়াবে । সেই মহা জ্যোতির্ময় রবের সামনে আমাদের অস্তিত্ব কিভাবে স্থির থাকবে? এরপর, সেই মহা মিলনের কথা কিভাবে বুঝবো, কিভাবে বুঝাবো? কোনো ভাষা দিয়ে এ কথা প্রকাশ করবো! এই অনুভূতির সাথে এসে জড় হয় সেই চিন্তা, কেমন করে এই নশ্বর দেহের মানুষের কাছে পৌছুবে সেই অবিনশ্বর, চিরন্তন ও সর্বশক্তিমান মাবুদের কথা? পৌছুবে তার কথা, যার কোনো সীমা নেই । নেই কোনো শেষ এবং নেই এমন কোনো রূপ বর্ণ বা আকার আকৃতি, যা আমরা বুঝতে পারি? কেমন করে তা হবে? কিভাবে হবে? একের পর এক এসব প্রশ্ মনে আসতে থাকে, কিনু এর কিছুই আমরা বুঝতে পারি না কেননা আমরা তুচ্ছ সীমাবদ্ধ বোধ ও অনুভূতিসম্পন্ন মানুষ ৷ কিন্তু এরপরও আমি এ প্রসংগে আবারও ফিরে আসবো এবং নিজেকে বলবো, এ কী হলো তোমার, কেন জিজ্ঞাসা করছো এসব কথা? কিভাবে হবে, কেমনে হবে? তুমি জিজ্ঞাসা করছো, অথচ তোমাকে তো চিন্তা করতে হবে তোমার নিজের সীমাবদ্ধতার কথা খেয়াল রাখতে হবে গন্ডীর মধ্যে চিন্তা করা ছাড়া তোমার তো কোনোই গত্যন্তর নেই ৷ হা, অবশ্যই মানতে হবে যে, এ সত্য কথাটা ওপরের বর্ণনায় প্রতিষ্ঠিত হয়েছে এবং এ সত্যটা জীবস্ত ছবির মতো ফুটে উঠেছে । প্রকৃতির সব কিছুর মধ্যে যেসব লক্ষণ ছড়িয়ে রয়েছে তাতে স্পষ্টভাবে বুঝা যায় যে, আল্লাহ্‌ তায়ালা আছেন এবং সৃষ্টির সব কিছুই তার অস্তিত্বের সাথে জড়িত রয়েছে। এ সত্যটি বুঝা সত্তেও তার সম্পর্কে ভয় এবং কম্পন আমার যথারীতিই রয়ে গেছে। আর প্রকৃতপক্ষে এ ভয়টা থাকাও দরকার । অবশ্য নবুওত এক বিরাট নেয়ামত এবং ফেরেশতার সাথে সাক্ষাত এটাও অবশ্যই এক বিরাট রহস্যপূর্ণ বিষয় । আল্লাহর পক্ষ থেকে গোটা মানব মন্ডলীকে সঠিক পথ প্রদর্শনের উদ্দেশ্যেই এ নেয়ামত দেয়া হয়েছে। এ মহান নেয়ামতের মাধ্যমে যেমন নবী করীম সাল্লাল্লাহু আলাইয়হে ওয়া সাল্লাম মানুষের কাছে আল্লাহ তায়ালার নেয়ামত পৌছে দিয়েছেন, তেমনি করে যারা এ মহান কেতাব পাঠ করে, তারাও এ কেতাবের মাধ্যমে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ পয়দা করে। আমার প্রিয় পাঠক পাঠিকা, আপনিও কি আমার সাথে এখন এই চিন্তাই করছেন এবং ভ্রাতৃত্ব বন্ধনে আল কোরআনের অবদান সম্পর্কে আপনি কি আমার সাথে একমত? এ কেতাব তো সেই ওহীরই প্রতিধ্বনি করে, যা সেই মহান পরওয়ারদেগারের কাছ থেকে এসেছে! হাঁ, তাহলে আপনি কি আমার সাথে এই একইভাবে চিন্তা করবেন যা আমি করছি! এ কেতাব ওখান থেকেই এসেছে, আমি কি এ কথাটি বলবো? বলাটা কি আমার ঠিক হবে? না, কিছুতেই না (যদিও আমরা কথায় কথায় অনেক সময় এভাবে বলে ফেলি) প্রকৃতপক্ষে ওখান Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।