তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সামগ্রিকভাবে দেখলে, সমগ্র সূরাটা মানুষের মনের ওপর তীব্র প্রভাব সৃষ্টি করা ও গভীর দাগ কাটার মতো বহু উপাদানে সমৃদ্ধ । অতীতের ধ্বংস হওয়া জাতিগুলোর কাহিনী এবং কেয়ামতের দৃশ্যাবলী এ প্রসংগে বিশেষভাবে উল্লেযোগ্য। কোনো কোনো জায়গায় আবার হৃদয়ের ওপর কোমল পরশ বুলানো কথাবার্তাও লক্ষ্য করা যায়। যেমন আরশবহনকারী ও আরশের চারপাশে জগতের নিদর্শনাবলী ও মানুষের নিজ সত্বার ভেতরে বিরাজমান নিদর্শনাবলীর উল্লেখ ইত্যাদি । নিম্নে সূরার এইসব বিষয় ও পটভূমি নির্দেশকারী কয়েকটা আয়াত উদাহরণস্বরূপ উল্লেখ করছি, অতীতের জাতিগুলোর ধ্বংসের কাহিনী ৫, ২১, ২২, নং আয়াত সমূহ কেয়ামতের দৃশ্যাবলী, ১৮, ৭০, ৭১ ও ৭২ নং আয়াতসমূহ । আর কোমল পরশ বুলানো আয়াত ৭, ৮, ৯ নং আয়াত লক্ষ্য করুণ । প্রকৃতিতে ও মানবসত্বায় বিরাজিত নিদর্শনাবলীর উল্লেখ, ৬৭, ৬৮, ৬৪, ৬৫, ৬১ নং আয়াত লক্ষ্য করুন । এসব আয়াত থেকে সূরার সামগ্রিক পটভূমি ও আলোচ্য বিষয় জানা যায়। আর এগুলো দ্বারা এর বিষয়বস্তুর সাথে এর প্রকৃতির সমন্বয় ঘটানো যায়৷ সূরাটা মোটামুটিভাবে চারটি অং! বিভক্ত এবং এর প্রত্যেকটা অংশ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী, প্রথম অংশটায় রয়েছে সূরার উদ্বোধনী পর্ব, যা বর্ণমালার দুটো অক্ষর দ্বারা শুরু হয়েছে। যেমন, ‘হা-মীম, এটা মহাপরাক্রান্ত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কেতাব ।' (আয়াত ১ ও ২) এরপর রয়েছে সেই অপূর্ব ছন্দময় সুরে ঝংকৃত আয়াত, গুনাহ ক্ষমাকারী, তওবা কবুলকারী ....... ৷" (আয়াত ৩) পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, সমগ্র সৃষ্টিজগত আল্লাহর কাছে আত্মসমর্পিত । মানুষের ভেতর থেকে কিছু কাফের ছাড়া বিশ্বজগতের কোনো সৃষ্টিই আল্লাহর নিদর্শনাবলী নিয়ে তর্ক করে না। তর্ককারী এই অকৃতজ্ঞ মানুষগুলো সমগ্র সৃষ্টি থেকে বিচ্ছিন্ন, তাই ধন সম্পদের দিক দিয়ে তাদের অবস্থা যতোই পাল্টে যাক রসূল (স.)-এর কাছে তাদের কোনোই গুরুত্ব নেই । কেননা পূর্ববর্তী কাফেরদের মতোই তাদের পরিণাম হবে শোচনীয় । আল্লাহ তায়ালা তাদেরকে কাঠোরভাবে পাকড়াও করেছিলেন এবং এমন শাস্তি দিয়েছিলেন, যা অহংকারীদের যথার্থই প্রাপ্য । আর শুধু দুনিয়ার শাস্তিই তো শেষ নয়, তাদের জন্যে আখেরাতের আযাবও অপেক্ষা করছে। ওদিকে আরশ বহনকারী ফেরেশতারা তাদের প্রতিপালকের এবাদাত করে ও দুনিয়াবাসী মোমেনদের মাগফেরাত কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করে। এর পাশাপাশি কেয়ামতের দিন কাফেরদের কী শোচনীয় পরিণতি হবে তাও দেখানো হয়েছে। মোমেনদের পক্ষ থেকে তাদেরকে ডেকে বলা হবে, ‘আজ তোমরা নিজেদের ওপর যতোটা ক্ষুব্ধ হচ্ছো, তোমাদেরকে যেদিন ঈমানের দাওয়াত দেয়া হচ্ছিলো, আর তোমরা সে দাওয়াত প্রত্যাখ্যান করছিলে, সেদিন আল্লাহর ক্রোধ আরো সাংঘাতিক ছিলো ।' দুনিয়ার জীবনের অহংকার ও গর্ব সেদিন ধুলোয় মিশে যাবে। সেদিন তারা চরম বিনয়ের সাথে নিজেদের সমস্ত পাপের স্বীকারোক্তি করবে এবং তাদের প্রতিপালককে মেনে নেবে । কিন্তু এই স্বীকারোক্তিও মেনে নেয়াতে কোনো লাভ হবে না৷ আসলে তারা শুধু তাদের পার্থিব জীবনের শেরক দাম্তিকতা ও যাবতীয় অপকর্মই স্মরণ করবে আখেরাতে আল্লাহর সামনে তাদের অবস্থান প্রসংগে দুনিয়ার কথা পুনরায় স্মরণ করানো হবে, ‘তিনিই সেই আল্লাহ তায়ালা, যিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান এবং তোমাদের ' জন্যে আকাশ থেকে জীবিকা অবতীর্ণ করেন ।' Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।