হয় যে তিনি সুনিশ্চিতভাবে বুঝতে পারেন যে, তা আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালার কাছ থেকে এসেছে । (দুই) পর্দার আড়াল থেকে কথা বলা হয়। যেমন মূসা (আ.)-এর সাথে তিনি পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন । মূসা (আ.) আল্লাহকে দেখতে চেয়েছিলেন। তার জবাবে বলা হয়েছিলো, না, ‘মূসা, সরাসরি আমাকে তুমি দেখতে পারবে না, দেখার ইচ্ছা করে মুসা যখন তুর পাহাড়ের দিকে তাকালেন তখন সাথে সাথে তিনি বেঁহুশ হয়ে পড়ে গেলেন । তারপর যখন তার হুশ হলো, বললেন, মহা পবিত্র তুমি, হে আল্লাহ, আমি তাওবা করলাম । ঘোষণা দিচ্ছি যে, আমি বিশ্বাসীদের মধ্যে প্রথম ব্যক্তি ।' তিনি, ‘অথবা তিনি একজন বার্তাবাহক পাঠান' আর তিনি হচ্ছেন ফেরেশতা সে তীরই নির্দেশে-যতোটা তিনি চান, ওহী নিয়ে আসে ৷’ ফেরেশতার মাধ্যমে যে ওহী আসে তা কয়েকটি নিয়মে, যেমন রসূল (স.) থেকে জানা গেছে। এক. তার সাথে উক্ত ফেরেশতা এক ভয় বিজড়িত পরিবেশে এমনভাবে সাক্ষাত করেছেন যে, তিনি সেই ফেরেশতার উপস্থিতি অন্তরে অনুভব করেছেন, কিন্তু তাকে চোখে দেখেননি, যেমন রসূল (স.) বলেন, ‘সেই পবিত্র আত্মা আমার ভয় জড়িত অন্তরের মধ্যে এ কথা এনে দিতেন যে, কোনো মানুষ ততোক্ষণ মরবে না যতোক্ষণ না তার জন্যে বরাদ্ধ করা রেযেক সে পুরোপুরিভাবে পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং তার কাছে উত্তমভাবে চাও ৷’ দুই, রসূল (স.)-এর কাছে (উক্ত) ফেরেশতা একজন মানুষের রূপ ধরে আসতেন, অতপর তিনি এমনভাবে রসূল (স.)-কে সম্বোধন করে কথা বলতেন যে, তার বক্তব্য রসূল (স.)-এর অন্তরে সংরক্ষিত হয়ে যেতো । তিন. তিনি জিবরাঈল ফেরেশতা রসূল (স.)-এর কাছে এক ঘন্টাধ্বনি আকারে আসতেন এবং এই আগমন রসূল (স.)-এর ওপর অত্যন্ত ভারী এক চাপ সৃষ্টি করতো, এমনকি এই ভারত্বের অনুভূতির তীব্রতায়, কঠিন শীতের দিনেও তিনি প্রচন্ডভাবে ঘেমে যেতেন । এই ভারত্বের লক্ষণ আরও যেভাবে প্রকাশ পেতো তা হচ্ছে, যখন উঁটের ওপর অবস্থান করা অবস্থায় এইভাবে ওহী আসতো তখন উটের পিঠ (সেই ভারত্বের তীব্রতায়) প্রায় মাটির সাথে মিশে যেতো । আরও স্পষ্টভাবে এই ভারত্বের লক্ষণ আর একটি ঘটনা থেকে জানা যায়। একদিন যায়েদ ইবনে সাবেতের উরুর ওপর রসূল (স.)-এর উরুর কিয়দংশ স্পর্শ করে ছিলো। হযরত যায়েদ (রা.) বলেন, এমন সময়ে ঘন্টাধ্বনির মতো ওহী আসতে শুরু করলে তিনি তার উরুর ওপর চাপটা এতো বেশী অনুভব করছিলেন যে, মনে হচ্ছিলে যে তার উরুর হাডিড চূর্ণ-বিচূর্ণ হয়ে যাচ্ছে। চার. সে ফেরেশতা (জিবরাঈল)-কে রসূল (স.)- অবিকল তীর নিজস্ব আকৃতিতে দেখেছেন এবং সে সময়ে তিনি রসূল (স.)-এর কাছে আল্লাহর বাণী ততোটা পৌছে দিয়েছেন, যতোটা তাকে পৌছুতে বলা হয়েছে। এই ভাবে (উক্ত ফেরেশতাকে আসল চেহারায়) দেখা রসূল (স.)-এর যিন্দেগীতে দুই বার সম্ভব হয়েছে। সূরায়ে নাজম এর উল্লেখ এসেছে (২) এই হচ্ছে ওহী আসার বিভিন্ন পদ্ধতি ও উপায় এবং ফেরেশতার সাথে রসূল (স.)-এর সরাসরি সাক্ষাতের অবস্থা । যিনি এসব বিভিন্ন পদ্ধতি ও মাধ্যমে ওহী পাঠিয়েছেন, তিনি তার মহান মর্যাদাপূর্ণ এসব পদ্ধতিতে ওহী পাঠিয়েছেন, তিনি যার কাছে ইচ্ছা তার কাছে এসব বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ওহী পাঠান। (২) ইমাম শামসুদ্দীন আবূ আব্দুল্লাহ ইবনে কাইয়েম রচিত ‘যাদুল মাযাদ' গ্রন্থ থেকে এ রেওয়ায়াতটি পাওয়া গেছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।