অংশ সবই আল্লাহর মালিকানাধীন এবং সব কিছুর ওপর রয়েছে আল্লাহর বাদশাহী ও কর্তৃত্ব । এখানে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে সেই সব জানদার বা প্রাণী সত্বার কথা যার ওপর এখানে কিছু আলোচনা আসছে। এই যে মানুষ ধন-সম্পদের জন্যে পাগল পারা তার গতি তো সৃষ্টিকতা আল্লাহরই দিকে, যিনি সকল কিছুকে পয়দা করেন। মানুষ খুশী হয় এমন জিনিসও তিনি পয়দা করেন, আবার এমন জিনিসও তিনি পয়দা করেন যাতে মানুষ দুঃখিত হয়। তিনি মানুষকে কখনও তার পছন্দনীয় জিনিস দান করেন, আবার কখনও তার থেকে তার প্রিয় জিনিস কেড়ে নেন। এরপর দান করা ও কেড়ে নেয়ার অবস্থা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা আসছে, যাকে | ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি দান করেন পুত্র সন্তান, আবার কখনও পুত্র ও কন্যা জোড়ায় জোড়ায় দেন, অর্থাৎ পুত্র দেন কন্যাও দেন। আবার চাইলে কাউকে কিছু অথচ এসব কিছু তো আল্লাহরই হুকুমের গোলাম ৷ তিনি ছাড়া এ সব জিনিসের ওপর এখতিয়ার খাটানোর ক্ষমতা আর কারও নেই । তিনি তার জ্ঞান মোতাবেক এসব কিছুকে পরিচালনা করেন। আর কাকে তিনি কী দেবেন, তার জ্ঞান অনুযায়ী তিনি পূর্বে সব কিছুই ঠিক করে রেখেছেন এবং বিশ্ব চরাচরের যা এসব কিছুকে তিনি তার জ্ঞান ও কুদরত মোতাবেক চালিয়ে যাচ্ছেন। নিশ্চয়ই তিনি সব কিছু জানেন-সবার ওপর ক্ষমতাবান ৷” শগকহ্জী নাখিলের অভাবনীয় অকল্পনীয় পদ্ধতি সূরাটির সমাপ্তি পর্যায়ে এসে আলোচনা প্রসংগ আবার মোড় নিচ্ছে প্রথম সেই সত্যটির দিকে যাকে কেন্দ্র করে সূরাটির আলোচনা চলছিলো, আর তা হচ্ছে ওহী -ও রেসালাত সম্পর্কিত কথা । বর্তমান আলোচনাকে আবার সেই দিকেই ফিরিয়ে দেয়া হচ্ছে যেন এই আলোচনার মাধ্যমে আল্লাহ তায়ালা ও তার পছন্দনীয় বান্দাদের মধ্যে বিরাজমান সম্পর্কের অবস্থা সুস্পষ্ট হয়ে ওঠে । সর্বোতভাবে এবং পরিপূর্ণ জোর দিয়ে আল্লাহ তায়ালা তার নিবেদিত প্রাণ বান্দাদের সাথে তার নিবিড় সম্পর্কের কথা ঘোষণা করছেন। বিশেষ করে জানাচ্ছেন তার শেষ রসূল মোহাম্মদ (স.)-এর সাথে তার মহব্বতের কথা, যেহেতু তার ওপরেই তীর সেই রেসালাত সমাপ্ত করতে যাচ্ছেন যার মাধ্যমে বিশ্বের মানুষকে তিনি সর্বাধিক কল্যাণ দিতে চান এবং তাদেরকে সরল ‘সঠিক ও সুদৃঢ় পথে পরিচালিত করতে চান । এরশাদ হচ্ছে, ‘আল্লাহ্ তায়ালা তার বান্দার সাথে ওহীর মাধ্যমে অথবা পর্দার আড়াল থেকে কথা বলেন, অন্য কোনোভাবে নয়, অথবা তিনি তার বার্তাবাহককে পাঠান যে তার হুকুমের ততোটুকু বার্তা নিয়ে আসে যতোটুকু তিনি চান । অবশ্যই তিনি জানেন, বিজ্ঞানময় ৷” দিকে ফিরে যায় সকল কাজ’ (আয়াত ৫১-৫৩) ওপরের আয়াতগুলো অকাট্যভাবে জানাচ্ছে যে মানুষের পক্ষে আল্লাহর সাথে মুখোমুখি হয়ে কথাবার্তা বলা সম্ভব নয়। হযরত আয়শা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি মনে করে, মোহাম্মদ (স.) তার রবকে দেখেছেন সে আল্লাহর ওপর মিথ্যা আরোপ করে। (১) মানুষের কাছে আল্লাহর ওহী এই তিন পদ্ধতির যে কোনো একটা পুঁদ্ধতিতে আসে; (এক) সরাসরি ওহী যা মোহাম্মদ (স.)-এর অন্তরের মধ্যে কোনো মাধ্যম ছাড়াই এমনভাবে প্রেরণ করা (১) বোখারী ও মুসলিম উভয়ের মধ্যেই হাদীসটি এসেছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।