তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

ডাকে সাড়া দেয়। কারণ যখন আযাব এসেই যাবে তখন এমন কোনো আশ্রয় তারা পাবে না, যা তাদেরকে দোযখের আগুন থেকে বাচাতে পারবে। সেদিন সেখানে এমন কোনো সাহায্যকারী থাকবে না, যা তাদেরকে সেই নিকৃষ্ট গন্তব্য স্থান থেকে সরিয়ে দিতে পারবে। এরপর রসূল (স.)-কে আল্লাহ তায়ালা বলছেন, যেন তিনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন, কারণ তাদেরকে সতর্ক করা সত্তেও যখন তারা তার কথাকে উপেক্ষা করেছে, তখন তাদের কথা আর চিন্তা করা উচিত নয়। যেহেতু তার কাজ শুধু পৌছে দেয়া, তাদের জন্যে তাকে দায়ী করা হবে না বা তিনি তাদের তত্ত্বাবধায়কও নন । এরশাদ হচ্ছে, ‘তোমাদের রবের ডাকে সাড়া দাও, সেই দিন আসার আগে যেদিন একবার এসে গেলে তোমার রবের কাছ থেকে সেই দিনকে আর সরিয়ে নেয়া যাবে না। সেদিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থল থাকবে না। আর থাকবে না তোমাদের জন্যে সেই দিনকে সরিয়ে নেয়ার মতো কেউ । এরপরও যদি ওরা মুখ ফিরিয়ে চলে যায়, সে অবস্থায় (তামার আর কিছু করার নেই) তোমাকে তো ওদের অভিভাবক বানানো হয়নি তোমার কাজ হচ্ছে শুধু পৌছে দেয়া ৷’ সম্পদ, সস্তান ও স্বচ্ছস তা এক্কমাত্র আল্লাহুর দান এরপর আল্লাহ রব্বুল আলামীন সেই সব মানুষের প্রকৃতি উন্মোচিত করছেন যারা এই ভাবে সত্যের বিরোধিতা করছে এবং সত্য সঠিক জীবন প্রণালীর প্রতি বিদ্বেষ পোষণ করছে। এই আচরণের দ্বারা তারা নিজেদেরকে যে আযাবের মুখোমুখি করে দিচ্ছে, তা আজকে মোটেই তারা বুঝতে পারছে না। এ আযাব থেকে বের হওয়ার সম্ভাবনা তাদের খুবই ক্ষীণ, সেদিন সকল নেয়ামত থেকে তারা বঞ্চিত হবে, তারা কষ্টের চোটে অস্থির থাকবে, সেদিন তাদের সংকটের কোনো সীমা বা শেষ থাকবে না। আজকের সুখের দিনে তারা যেভাবে চলছে তা জানাতে গিয়ে আল্লাহ তায়ালা বলছেন, ‘আমি যখন তাদেরকে আমার রহমতের স্বাদ গ্রহণ করাই, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যদি তাদের আচরণের দরুণ তাদেরকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে তখন তারা অস্থির হয়ে যায় এবং আল্লাহর কাছ থেকে প্রাপ্ত নেয়ামতকে অস্বীকার করে বসে ও অকৃতজ্ঞ হয়ে যায়।' এরপর জানানো হচ্ছে যে, মানুষ সুখ দুঃখ, স্বচ্ছলতা এবং বঞ্চনা যাইই পাক না কেন সবই ‘| আল্লাহর কাছ থেকে পায়। তাহলে কল্যাণের অধিকারী হলে কেনই বা তারা আনন্দে এমন আত্মহারা হবে, আর একটু দুঃখ পেলেই বা সে কেন এতো ভেংগে পড়বে? এমন আচরণের দ্বারা আসলে মানুষ নিজেকে সকল কিছুর মালিক আল্লাহ তায়ালা থেকে সরিয়ে নেয় সর্বঅবস্থার ওপর যার মালিকানা বিরাজমান । এরশাদ হচ্ছে, সবকিছু করতে সক্ষম ৷' (আয়াত ৪৯-৫০) ধন-সম্পদ, সন্তান-সম্ভুতি তো আল্লাহ রব্বুল আলামীনেরই দান। এরা আল্লাহর মেহেরবানীর প্রতীক, যাকে ইচ্ছা তিনি দেন এবং যার কাছ থেকে ইচ্ছা তিনি তুলে নেন। সবই তার মেহেরবানী । এরা মানুষের অন্তরের বড়ই কাছাকাছি বিষয়, আর মানুষ বড়ই অনুভূতিশীল জীব। এ জন্যে ইতিপূর্বে রেযেক বা জীবনের জন্যে প্রয়োজনীয় সামগ্রী সম্পর্কে অনেক কথা আল কোরআনে এসে গেছে। এখানে রেযেক সম্পর্কিত কথা সন্তান সন্তুতির উল্লেখ দ্বারা পূর্ণত্ব প্রাপ্ত হচ্ছে, যেহেতু জীবনে মানুষের প্রয়োজনীয় যা কিছু আছে তার মধ্যে সন্তান সস্তভুতি অবশ্যই একটি । আর অন্যান্য ধন দৌলতের মতো সন্তান স্তুতি ও আল্লাহর কাছ থেকেই আসে । আর এ কথা পেশ করা যে, আসমান ও যমীনের বাদশাহী আল্লাহরই হাতে-এ কথার মধ্যে ছোট বড় এবং প্রত্যেক বস্তুর সকল Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।