তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

তার প্রতিশোধ নেয়ার পথ আটকানোর অধিকার কারও নেই । যারা মানুষের ওপর যুলুম করে এবং অন্যায়ভাবে দুনিয়াতে হামবড়াভাব দেখাতে চায় তাদের পথে বাধা সৃষ্টি করা ওয়াজেব ৷ যখন এইভাবে যালেম নির্বিঘ্নে তার যুলুম চালিয়ে যেতে থাকবে৷ তার যুলুম থেকে তাকে বিরত করার জন্যে কেউ কোনো বাধা দেবে না, সে অবস্থায় পৃথিবীতে কোনো সংশোধনী আসতে পারবে না। সে অবস্থায় অসংখ্য অন্যায়কারী ও যুলুমবাজ লোকদের দ্বারা আল্লাহর যমীন ভরে যাবে, কেউ তাদের মোকাবেলা করার মতো বা তাদের দমন করার মতো কেউ থাকবে না। আর আল্লাহ তায়ালা এই সব অহংকারী যালেমদের জন্যে বেদনাদায়ক আযাব ঠিক করে রেখেছেন। কিন্তু মানুষের কর্তব্য হচ্ছে তাদেরকে অন্যায় কাজ থেকে থামিয়ে দেয়া এবং তাদের অন্যায় করার সকল পথ বন্ধ করে দেয়া । এরপর আল্লাহ রব্বুল আলামীন ভারসাম্যপূর্ণ এবং এক মধ্যম পথ অবলম্বন করার দিকে, আত্ম সংযম, সবর এবং ব্যক্তিগত অবস্থার সাথে জড়িত ব্যক্তিদের ব্যাপারে মহানুভবতা প্রদর্শন করার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছেন। আর আল্লাহ তায়ালা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছেন যারা, ওপরে বর্ণিত মতে প্রতিশোধ নেয়ার ক্ষমতা রাখে তবু ক্ষমা করে দেয়। কেননা সবর ও মৃহানুভবতা প্রদর্শনে মর্যাদা বাড়ে, যিল্পতি বা হীনতা আনে না, যার দ্বারা সৌন্দর্য ও সম্পীতি আসার সম্ভাবনা থাকে, অপমান বা অমর্যাদা নয় । তাই এরশাদ হচ্ছে, ‘যে ব্যক্তি সবর করবে ও মাফ করবে অবশ্যই সে বড় দৃঢ় সংকল্পের পরিচয় দেবে!’ আলোচ্য প্রসংগে উল্লেখিত আয়াতগুলো থেকে সামগ্রিকভাবে উভয়পক্ষের মধ্যে মধ্যম পথ অবলম্বন ও ভারসাম্যপূর্ণ ব্যবহার প্রতিষ্ঠা করার শিক্ষা পাওয়া যাচ্ছে এবং আল্লাহ তায়ালা চাইছেন যে, মানুষের মনম্‌গ্য পরিষ্কার পরিচ্ছন্ন হোক, মুক্ত হোক তারা হিংসা বিদ্বেষ ও ব্যক্তিগত ক্রোধ থেকে । আরও মুক্ত হোক তারা চারিত্রিক দুর্বলতা ও সর্ব প্রকার হীনতা থেকে তারা যুলুম ও অন্যায় কাজ ও ব্যবহার পরিহার করুক । তার পরিবর্তে তাদের মধ্যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক এবং সর্বাবস্থায় তার সঙ্ভষ্টি প্রাপ্তির আশা স্থাপিত হোক । সবর ও অবিচলিত থাকার মহাগুণ হচ্ছে এ কঠিন পথ পরিক্রমায় তাদের মুল পাথেয়! মোমেনদের মধ্যে সাধারণভাবে যখন এসব মহৎ গুণাবলী গড়ে উঠবে, তখন এমন ইসলামী জামায়াত সংগঠিত হতে পারবে, যারা গোটা মানবমন্ডলীকে পরিচালনা করার যোগ্য হবে, আর তখনই তারা হবে সর্বোত্তম জাতি যারা সর্বাধিক স্থায়িত্বের দাবীদার হবে। বলিষ্ঠ ঈমান ও তাদের রবের ওপর তাওয়ান্ধুল করার কারণে তারা সর্বশ্রেণীর মানুষের জন্যে পথপ্রদর্শক হওয়ার মর্যাদা লাভ করবে। পথভ্ৰষ্টদের অব্বমাননাক্স দৃশ্য যেসব মোমেনের জন্যে আল্লাহ রব্বুল আলামীন উন্নতি ও কল্যাণ নির্ধারণ করে রেখেছেন, তাদের মধ্যে বাঞ্ছিত গুণাবলী সম্পর্কে আলোচনা করার পর, সামনের পৃষ্ঠাগুলোতে তিনি যালেম ও গোমরাহ লোকদের জন্যে যেসব হীনতা দীনতার গ্লানির ও যেসব ক্ষতির অপেক্ষা করছে তারও কিছু বর্ণনা দিচ্ছেন। .।' তার জন্যে (নাজাতের) নেই কোনো উপায় ৷' (আয়াত ৪8-৪৬) অবশ্যই আল্লাহর ফয়সালার কোনো পরিবর্তন হবে না । সে ফয়সালাকে ফেরানোও যাবে না। আর আল্লাহ তায়ালা যা করতে চাইবেন তাকে থামিয়ে দেয়ার কেউ নেই । এ জন্যে আল্লাহ তায়ালা যাকে গোমরাহ করতে চাইবেন তার এ সিদ্ধান্ত বা ইচ্ছার পর তাকে বাচানোর জন্যে তার পাশে আর কোনো বন্ধু এসে দাড়াবে না। মিলা লা১৮১৩: ২৪ www.icsbook.info

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।