অন্যায় কাজের সমুচিত শাস্তি তাকে পেতেই হবে, যেন সে অহংকারী হয়ে আরও বেশী অন্যায় কাজ করতে না পারে। অন্যায়কারীকে যদি নিয়ন্ত্রণ করা না হয় এবং কেউ যদি তাকে প্রতিহত না করে তাহলে তার অন্যায় কাজ ও নিষ্ঠুর আচরণ সীমাহীনভাবে বেড়ে যাবে। শুধু তাই নয়, তার দ্বারা অগণিত অকল্যাণ সাধিত হতে থাকবে এবং কোনো বাধা না পাওয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে চলতে থাকবে, আর নিশ্চিন্তে চলতে থাকবে তার অনিষ্টকারিতা। কিন্তু রহমানুর রহীম আল্লাহ তায়ালা ব্যবস্থায় মহানুভবতার এ সুযোগ রাখা হয়েছে যে যদি কেউ আল্লাহ রব্বুল আলামীনের কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় ক্রোধ সংবরণ করে এবং সংশোধনের পথ উন্ক্ত করার অভিলাষে ক্ষমা প্রদর্শন করে, তাহলে অবশ্যই তা ভালো। এটা হচ্ছে সাধারণ নিয়মের ব্যতিক্রম। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ক্ষমার প্রশ্ব তখন আসবে যখন প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আছে, কিন্তু শুধু উদারতা ও মহানুভবতার কারণেই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করা হচ্ছে। এমনই অবস্থায় ক্ষমার মাধ্যমে সংশোধনী আনা সম্ভব হবে এবং সংশোধনী প্রচেষ্টায় সেই ক্ষমার গুরুত্ব ও মূল্য অনুভূত হবে। অহংকারী ও সীমালংঘনকারী যখন বুঝবে যে উদার মনে ও মহানুভবতা প্রদর্শন করতো গিয়ে তাকে ক্ষমা করা হয়েছে। কোনো দুর্বলতা বা অক্ষমতার কারণে নয়, একমাত্র তখনই সে লজ্জিত হবে এবং অনুভব করবে যে, তার যে বিপঙ্ষীয় ব্যক্তি তাকে ক্ষমা করেছে সে অবশ্যই শক্তিশালী । সত্য কথা হচ্ছে, যে শক্তিশালী ব্যক্তি মাফ করতে পারে অবশ্যই সে তার নিজেকে পরিচ্ছন্ন ও মর্যাদাবান বানায় । সুতরাং এই পর্যায়ে ক্ষমাশীলতা তার জন্যে কল্যাণ ও মর্যাদা বয়ে আনে এবং তার প্রতিপক্ষকে সংশোধিত হতে সাহায্য করে । একই ভাবে এ কথাও সত্য যে, দুর্বলতার সময়ে বা প্রতিশোধ নেয়ার প্রশ্নে অপেক্ষাকৃত দুর্বল বা অক্ষম হলে ক্ষমার কোনো কথা উচ্চারণ করা যাবে না। তা হবে দুর্বলতা দেখানোর শামিল এবং তার ফলে আক্রমণকারীর দর্প ও অনিষ্টকারিতা আরও বহুগুণে বেড়ে যাবে। সে অবস্থায় আল্লাহ তায়ালার সাহায্যের ওপর ভরসা করে প্রতিশোধ গহণ করার জন্যে যে কোনো ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে হবে এবং অবশ্যই সে ক্ষেত্রে আল্লাহ্ রব্বুল ইযযতের সাহায্য পাওয়া যাবে, যেহেতু তার মযলুম কোনো বান্দার দুর্বলতার সুযোগে কোনো যালেমের যুলুম বেড়ে যাক, এটা কিছুতেই তিনি চান না। তাই এরশাদ হচ্ছে, ‘নিশ্চয়ই তিনি যালেমদেরকে পছন্দ করেন না ।' এটা হচ্ছে সেই প্রথম মূলনীতির ওপর আরও গুরুত্ আরোপকারী কথা যেখানে বলা হয়েছে অন্যায় আচরণের অনুরূপ আচরণ দিয়ে শোধ নেয়া প্রয়োজন । এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে, যে অন্যায় প্রতিরোধ করতে গিয়ে সাথে সাথে শোধ না নিয়ে একটু অপেক্ষা করা অথবা ক্ষমা প্রদর্শন করা এবং প্রতিশোধ নিতে গিয়ে সীমা অতিক্রম না করা । এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যার একটু বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন এরশাদ হচ্ছে, ‘অত্যাচারিত হওয়ার পর যে যে ব্যক্তি প্রতিশোধ নেবে, তাদের ওপর কোনো অভিযোগ নেই । অভিযোগ তো তাদের ওপর যারা মানুষের ওপর যুলুম করে এবং দুনিয়াতে অন্যায়ভাবে বিদ্রোহাত্মক আচরণ করে বেড়ায় । তারাই হচ্ছে সেসব ব্যক্তি যাদের জন্যে বেদনাদায়ক আযাব রয়েছে।' সুতরাং নির্যাতিত .অবস্থায় যে প্রতিশোধ নেবে এবং অন্যায় ব্যবহারের প্রতিদানে অনুরূপ ব্যবহার করবে এবং প্রতিশোধ নিতে গিয়ে সীমালংঘন করবে না, অর্থাৎ যতোটুকু পাওনা ঠিক ততোটুকু করবে, তার বেশী নয়, তাকে কোনো দোষ দেয়া যাবে না। সে তো শরীয়ত নির্ধারিত হক ব্যবস্থার ওপর নেই, এজন্যে তার ওপর কারে কোনো ক্ষমতা খাটানোর অধিকার নেই এবং Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।