করতো, হকপস্থা কোনো দুর্বল বা অসহায় ব্যক্তিকে পেলে, তার ওপর নির্যাতন চালানোর দ্বারা আমোদ উপভোগ করতো আর এ জন্যেই কোনো অসহায় বা দুর্বল মুসলমানকে পেলে তাকে অত্যাচারের টার্গেট বানাতো ৷ বিশেষ করে যদি সে নিজ আদর্শের ওপর টিকে থাকার জন্যে দৃঢ়তা দেখাতো ৷ এইভাবেই চলছিলো অসহায় মুসলমানদের ওপর অত্যাচারের ষ্টীস রোলার । আর অনুমান করা হয় যে, সেই সময়ে অবরোধের যে ঘটনাটি ঘটেছিলো তাতে অন্যান্য গোত্রের লোকদের সাথে বনী হাশেম গোত্রের মুসলমানরাও সেই অবরোধের মধ্যে ঘেরাও হয়ে একই ভাবে অত্যাচারের শিকার হয়েছে এবং মন্ধার বাইরে ‘শে'বে আবু তালেব’-এ গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আরব তথা মন্ধার সেই গোত্রীয় আধিপত্যবোধ বা তাদের প্রাধান্য বিস্তারের মনোভাবই তাদেরকে এমন নিষ্ঠুর অবরোধের দিকে এগিয়ে দিয়েছিলো। এ সময়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হওয়ার কারণে তারা এতো বেশী হৃদয়হীন হতে পেরেছিলো, কিন্তু অবশেষে তাদের আত্মমর্যাদাবোধ জেগে উঠলো এবং সেই নিষ্ঠুর অবরোধের বিরুদ্ধে জনমত সৃষ্টি হয়ে গেলো, তারা ছিড়ে ফেলে দিলো সেই চুক্তিনামাটি যার ভিত্তিতে তারা মুসলমানদেরকে বয়কট করেছিলো এবং এইভাবে একটানা দীর্ঘ তিন বছরের সেই নিষ্ঠুর ও যুলুমপূর্ণ চুক্তি ভেংগে গেলো । সেই জাহেলী যুগের অবস্থাটা ছিলো এই যে সারা আরব জুড়ে সদা-সর্বদা যুদ্ধ-বিগ্রহ ও তরবারির ঝনঝনানি লেগেই থাকতো । তারা সবাই তাদের পেশী শক্তির গৌরব করতো, এ জন্যে তারা কোনো নিয়ম শৃংখলার কাছে মাথানত করতো না। এই অবস্থায় একমাত্র আল্লাহভীরু কোনো ইসলামী ব্যক্তিত্বের পক্ষেই এই একগুঁয়েমী স্বভাবকে দমন করা সম্ভব ছিলো । সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে যারা আল্লাহর পথ গ্রহণ করেছিলো, তারাই তাদের প্রাচূর্যকে কোনো এক লক্ষ্য অর্জনের পথে ব্যয় 'করতে পারতো, পারতো সকল প্রতিকূল অবস্থাতে সবর করতে, অপরকেও সবর করতে উদ্বৃদ্ধ করতে পারতো এবং তাদের পেশীশক্তিকে নিয়ন্ত্রণে রাখতে পারতো । একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণকারী ব্যক্তিরাই যে কোনো আক্রমণের মুখে এবং যুদ্ধক্ষেত্রে তাদের আদর্শকে সমুন্নত রাখতে পারতো । এ জন্যেই যে কোনো কষ্টদায়ক ব্যবহারের সময়ে মুসলমানদেরকে সবর করার জন্যে আহ্বান জানানো হয়েছে, যা ইসলামী চরিত্রের অপরিহার্য একটি গুণ বলে চিহ্নিত হয়েছে। ইসলাম বরাবার প্রত্যেক মুসলমানকে শিক্ষা দিয়েছে যেন সে সর্বদা তার আদর্শকে সমুন্নত রাখার জন্যে মেযাজে ভারসাম্য আনে ও সর্বাবস্থায় সবর এখতিয়ার করে। এইভাবেই যেন সে, চরম বিরোধিতাপূর্ণ অবস্থার মধ্যে কদম না থামিয়ে দৃঢ়ভাবে নিজ লক্ষ্যপথে এগিয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মুসলমানদেরকে মক্কী জীবনে চলতে হয়েছে। তাদেরকে বলা হয়েছে, যেন তারা কারো সাথে সংঘর্ষে লিপ্ত না হয়ে অবস্থার সাথে তাল মিলিয়ে চলে এবং কোনো আক্রমণের জবাব না দিয়ে সবর এখতিয়ার করে। কিন্তু এটাও শিক্ষা দেয়া হয়েছে যে, এটা তাদের সাময়িক ভূমিকা, এটা অবশ্যই তাদের কোনো স্থায়ী নীতি হবে না। অবশেষে তাদেরকে যে নীতির দিকে এগিয়ে যেতে হবে, তা হচ্ছে, অন্যায়ভাবে আক্রমণ করা হলে তাদেরও রুখে দাড়াতে হবে এবং আগ্রাসীদেরকে এমন সমুচিত শিক্ষা দিতে হবে, যেন পুনরায় আক্রমণের সখ মিটে যায়। তাই এরশাদ হয়েছে, ‘তাদেরকে যখন অন্যায় আক্রমণের সম্মুখীন হতে হয় তখন তারা সমুচিত জওয়াব দেয় ৷' এই নীতি জীবনের সমস্ত ব্যাপারের জন্যেই প্রযোজ্য, যেমন বলা হয়েছে, ‘কোনো অন্যায় আচরণের প্রতিদানে অনুরূপ আচরণই বাঞ্ছনীয় ।' প্রতিশোধ গ্রহণের এটাই মূল কথা, অর্থাৎ কঠীন আচরণের পরিবর্তে অনুরূপ কঠিন আচরণই হতে হবে, যেন অন্যায় কাজের প্রসার না ঘটে এবং অন্যায়কারী বে-পরওয়া না হয়ে যায়। তার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।