কাজের নির্দেশ দিতে পারে এবং নিষেধ করতে পারে সমস্ত মন্দ কাজ থেকে । এভাবে তারা যেন গোটা মানবমন্ডলীর জন্যে ন্যায়-নীতি ও সুবিচার প্রতিষ্ঠার ব্যাপারে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারে। আর তাদের এই ভূমিকাই আল্লাহ তায়ালার কাছে প্রিয় । তাই আল্লাহ তায়ালা বলছেন, ‘(দুনিয়ায়) সকল মান-ইযযত গৌরব ও মর্যাদার অধিকারী আল্লাহ তায়ালা, তীর রসূল ও মোমেনরা ৷' সুতরাং এ মুসলিম জামায়াতের প্রকৃতি এবং তাদের দায়িত্ব হচ্ছে যখনই তাদের ওপর আক্রমণ করা হবে অথবা তাদের ওপর কেউ বাড়াবাড়ি করবে তখন তারা তার উচিত জবাব দেবে, যে কোনো বিদ্রোহাত্মক পদক্ষেপকে দমন করবে। তবে হা, যতোদিন জবাব দেয়ার মতো পরিস্থিতি, শক্তি বা সামর্থ যোগাড় না হবে ততোদিন তারা সবর করতে থাকবে, যেমন মক্কী যিন্দেগীতে মুসলমানদেরকে সবর করতে বলা হয়েছে, খাস করে আরবের প্রথম যুগের মুসলমানদেরকে এই সবর-এর মাধ্যমে তাদের ঈমানের প্রমাণ পেশ করতে হয়েছে এবং ট্রেনিং নিতে হয়েছে আল্লাহর পথে দুঃখ-কষ্ট সহ্য করার । তখন তাদেরকে সহ্য করার আক্রমণের জন্যে আক্রমণ করা হলে প্রতিশোধ গ্রহণ না করে সহ্য করার এ নির্দেশটি ছিলো নিতান্ত সাময়িক । ইসলামী জামায়াতের জন্যে এটা কোনো স্থায়ী নিয়ম ছিলো না। মধুর স্বভাব প্রদর্শন ও আল্লাহর মহববতে সহনশীল থাকার মাধ্যমে ইসলামের সৌন্দর্য বুঝবার সুযোগ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এসবের মধ্য থেকে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে, মন্ধী বিন্দেগীতে মুসলমানদের এককভাবে কষ্ট দেয়া হয়েছে, দলীয়ভাবে বা মক্কী কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে তাদের ওপর যে হামলা করা হয়েছে, তা নয়। আসলে তৎকালীন আরব-উপদ্বীপে কোনো কেন্দ্রীয় সরকার বা শাসন ব্যবস্থা ছিলো না। আরব গোত্রগুলো এখানে বিচ্ছিন্নভাবে বাস করতো এবং প্রত্যেক গোত্রেরই ছিলো নিজস্ব কিছু নিয়ম কানুন, যা তারা মেনে চলতো । গোত্রীয় নেতা বা দলপতিরাই প্রকৃতপক্ষে ছিলো তাদের পরিচালক । আর এজন্যেই যেসব মানুষ কোনো মুসলিম ব্যক্তিকে কষ্ট দিতো, তারা বিশেষ করে সে ব্যক্তির নিজেরই পরিবারের বা গোত্রীয় লোক হতো । সাধারণভাবে এক গোত্রের কোনো লোককে অন্য গোত্রের কেউ হামলা করতে সাহসী হতো না, কারণ তাতে গোৱ্ীয় যুদ্ধ বেধে যাওয়ার সমূহ আশংকা থাকতো ৷ মতাদর্শ যার যাইই থাকুক না কেন প্রত্যেক ব্যক্তিই নিজ নিজ গোত্রের কাছ থেকে সর্বাবস্থায় সহায়তা পেতো । বিচ্ছিন্ন এক আধটা ঘটনা ছাড়া এমন কখনো হয়নি যে, নিজ গোত্রের বাইরে কোনো মুসলিম ব্যক্তিকে অথবা ব্যক্তিদের এককভাবে বা দলীয়ভাবে আক্রমণ করা হয়েছে। অনেক সময় দেখা গেছে, গোত্রপতি অথবা ব্যক্তিগতভাবে গোলামের মালিকরা তাদের দাসদেরকে অত্যাচার করেছে। কিন্তু মুসলমানরা ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে যখন কোনো মযলুম ব্যক্তিকে খরীদ করে আযাদ করে দিয়েছে তখন তার ওপর আর কেউ আক্রমণ করতে সাহসী হয়নি। আর রসূল (স.)ও চাননি যে, ঘরে ঘরে মুসলমান ও অমুসলমানের মধ্যে মারামারি কাটাকাটি লেগে যাক। বরং তিনি চেয়েছেন, কোনো কঠিন ও নিষ্ঠুর ব্যবহারের পরিবর্তে তাদের মধ্যে গড়ে উঠুক নরম ও সহৃদয়তাপূর্ণ ব্যবহার ৷ এর মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই সময়ে আরব দেশের পরিবেশ পরিস্থিতি এমনই ছিলো যে, তারা প্রত্যেকেই নিজ নিজ প্রাধান্য ও গৌরব প্রদর্শন করা পছন্দ Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।