তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দাওয়াতী কাজের জন্যে ‘এনফাক’ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় । যখন মানুষকে আল্লাহর পথে ডাকা হয় এবং তার সাথে যদি কিছু খরচ বা ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত স্থাপিত হয়, তখন দাওয়াতপ্রাপ্ত ব্যক্তি বা ব্যক্তিদের মধ্যে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন আসে মন নরম হয়, মানুষ চিন্তা করতে উদ্বুদ্ধ হয় এবং তাদের অন্তরের সংকীৰ্ণতা দূর হতে থাকে! তখন দুনিয়াবী মহব্বত কমতে থাকে এবং আল্লাহর নেয়ামত লাভ করার জন্যে মন উন্মুখ হয়ে ওঠে। যেহেতু ধন-সম্পদ-এর মালিক একমাত্র আল্লাহ তায়ালা, তাই তিনি সম্পদ বন্টনের ব্যাপারে তারতম্য ‘রেখে দেখতে চান, কে তার মহব্বতে এবং তীর ওপর ভরসা রেখে তার বান্দার প্রতি দরদ দেখায় । এ জন্যে ‘এনফাক ফী সাবীলিল্লাহ’-এর মাধ্যমে ঈমানকে পূর্ণত্বের পর্যায়ে উন্নীত করা সম্ভব হয়। মুসলিমদের দলবদ্ধ এঁক্যকে টিকিয়ে রাখার জন্যে সচ্ছল লোকদের জন্যে ‘এনফাক’ বা দান খয়রাত করা অপরিহার্য । দলীয় জীবনের সংহতি বহুলাংশে এ উদার ব্যবহারের ওপর নির্ভরশীল । দলীয় জীবনের অর্থই হচ্ছে দলের সদস্যরা পরস্পরের প্রতি দরদী হবে, একের দুঃখ দূর করার জন্যে অন্যরা সহযোগিতার হাত প্রসারিত করবে এবং কিছু না কিছু ত্যাগ স্বীকারের মাধ্যমে পারস্পরিক একতার বন্ধনকে মযবুত বানাবে । আর এ বন্ধনকে ও দলীয় সংহতিকে তখনই পূর্ণত্্‌ দান করা সম্ভব হবে যখন দলের সদস্যদের মধ্যে চোখে পড়ার মতো আকাশ পাতালসম অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যেমন ইসলামের প্রথম যুগে মন্ধা থেকে মদীনায় হিজরতের পর মোহাজের ও আনসারদের অবস্থার মধ্যে তেমন কোনো পার্থক্য থাকেনি। আনসাররা সে সময়ে কোনো চাপে পড়ে যে এইভাবে ত্যাগ স্বীকার করেছিলেন তা নয়, বরং তারা একমাত্র আল্লাহ তায়ালা ও রসূলের মহববতে এবং গভীরভাবে আখেরাতের যিন্দেগীতে বিশ্বাস থাকার কারণে সেই ত্যাগ স্বীকারে উদ্ধুদ্ধ হয়েছিলেন । যখন আল্লাহর মহব্বত. দুনিয়া এবং দুনিয়ার যে কোনো জিনিসের ওপর বিজয়ী হলো এবং মুসলমানদের পারস্পরিক ব্যবহার তার প্রমাণ পেশ করলো তখনই তাদের ওপর যাকাত ফরয করার হুকুম রাষ্ট্রীয়ভাবে কার্যকরী করার আদেশ নাযিল হলো। সকল অবস্থাতেই আল্লাহর নেক ও প্রিয় বান্দা-গোষ্ঠীর (মোমেন জামায়াতের) মধ্যে ‘এনফাক' এমন একটি মহামূল্যবান গুণ হিসাবে বিরাজ করেছে, যার কারণে তারা স্বতস্কুর্তভাবে বিশ্ববাসীর নেতারূপে বরিত হয়েছেন। অুন্সুম নির্যাতনের সময় প্রতিশোধ অহুণের আমুলপনীতি এরপর আলোচনা এসেছে আন্দোলনবিরোধীদের অত্যাচারের স্বীকার হলে কখন কতোটুকু প্রতিশোধ নেয়া যাবে। সে সম্পর্কে কোরআনের নির্দেশনা । এরশাদ হচ্ছে, ‘তারা হচ্ছে সেসব মানুষ যখন তাদের ওপর কোনো যুলুম করা হয়েছে তখন তারা তার বদলা নিয়েছে ৷” আল কোরআনের মক্কী সূরাগুলোতে মুসলমানদের জন্যে এই প্রতিশোধ গ্রহণকেও এক বিশেষ গুণ এবং তাদের এক বিশেষ এবং তাদের এক বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, যার উল্লেখ ইতিপূর্বে বহুস্থানে এসেছে । যুলুম করা হলে প্রতিশোধ নেয়ার এ গুণটিকে মুসলিম জামায়াতের মধ্যে সদা-সর্বদাই এক মৌলিক ও মহৎ গুণ হিসাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে তারা কোনো যুলুমকে মুখ বুজে সহ্য করবে না, যুলুমের কাছে মাথানত করবে না, তাদের ওপর বাড়াবাড়ি করা হলে অবশ্যই তারা এর প্রতিশোধ নেবে। এর জন্যে শক্তি ‘| সঞ্চয় করবে এবং প্রয়োজনীয় সকল প্রকার সাজ সরঞ্জাম যোগাড় করবে । এটা সেই জামায়াতের স্বাভাবিক বৈশিষ্ট্য যাদের উত্থান ঘটানো হয়েছে গোটা মানবমন্ডলীকে পরিচালনার জন্যে । এই যোগ্যতা অর্জনের মাধ্যমে যেন তারা সর্বোত্তম জাতিতে পরিণত হতে পারে, যেন তারা সকল ভাল Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।