ভিত্তিতেই এক শূৃংখলাপূৰ্ণ সংগঠন গড়ে ওঠে প্রশ্ন হতে পারে এর মধ্যে এমন কোনো নিয়ম কানুন আছে যা মানুষের মন মানসিকতাকে প্রভাবিত করে, যা যুক্তি বুদ্ধি দ্বারা ও বাস্তব অবস্থার নিরিখে সবকিছুকে জীবনের উপযোগী করে পেশ করে এবং কোন উপায়ে মানুষকে তা বশীভূত করে ফেলে । হ্যা এটা এই জন্যেই সম্ভব হয়েছে যেহেতু ইসলামের. সকল হুকুম আহকাম সবই মানুষের অস্তিত্বের সম্পূর্ণ উপযোগী ৷ এ ব্যবস্থা মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান করতেই এসেছে । এজন্যে ইসলামী ব্যবস্থা চালু হলে যেসব জটিলতার উদ্ভব হতে পারে সেগুলো চিহ্নিত করে বুদ্ধিখাহ্য উপায়ে এবং এমন যুক্তিসংগতভাবে সেগুলোর সমাধান দেয়া হয়েছে যা মানুষ বুঝতে পারে এবং যার বাস্তবতা ও উপকারিতা মানুষ তার জীবনেই অনুভব করতে পারে। এই জন্যে পরামর্শের সুযোগ ও গুরুত্ব দেয়া হয়েছে। তারপর এমন সব আয়াত এবং রসূল (স.)-এর পক্ষ থেকে এমন সব হাদীস এসেছে যা সেসব সমস্যার সমাধানের দিকে ইংগিত করেছে। এ জন্যে দেখা যায়, কোনো ইসলামী সংগঠন এমন কোনো সিদ্ধান্ত দেয় না যা একদম আনকোরা এবং যার সাথে কোরআন হাদীসের কোনো সংযোগ নেই । ইসলামী সংগঠন কোরআন ও হাদীসকে সামনে রেখে যখন পরামর্শ করে তখন অবশ্যই তারা দেখতে পায়, অতীতের মুসলমানদের মধ্য অনুরূপ কিছু সমস্যা ও তার সমাধান কিভাবে এসেছে, দেখা গেছে ইসলামী সংগঠনের মধ্যে নিষ্ঠাপূর্ণ ঈমানের অস্তিতু, যা সকল যামানাতেই বাস্তব অবস্থাকে সামনে রেখে এবং আল্লাহ তায়ালা ও তার প্রতি পূর্ণ আনুগত্য বোধ রেখে পরামর্শের ভিত্তিতে তাদের সমস্যাসমূহের সমাধান বের করতে সক্ষম হয়েছে। এটা যদি না হতো তাহলে মানুষের জীবন অচল হয়ে যেতো এবং সঠিক সমাধান দিতে না পারার কারণে মানুষ ইসলামের কার্যকারিতা সম্পর্কে হতাশ হয়ে এ মহান ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতো । কিন্তু দুনিয়া দেখে নিয়েছে, অতীতে যেসব দেশে বা অঞ্চলে ইসলামী ব্যবস্থা চালু করা হয়েছে, সে সকল স্থানে শূরা বা পরামর্শ সভার মাধ্যমে ইসলাম সকল সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছে। দ্বিতীয় প্রশ্ু, কিভাবে এবং কোথেকে ইসলাম এই সত্য সঠিক ব্যবস্থা পেলো? কোথেকে পেলো মানুষ এর সঠিক সন্ধান? এর জওয়াব হচ্ছে, ইসলামী ব্যবস্থা যখন এসেছে তখন সর্বপ্রথম এক ব্যক্তি এ ব্যবস্থাকে মনেপ্রাণে গ্রহণ করে এর উপযোগিতা প্রচার করেছে এবং নিজের জীবনকে ইসলামের এক বাস্তব নমুনা হিসাবে পেশ করেছে। তখন ধীরে ধীরে এ ব্যবস্থা সামাজিক ব্যবস্থার রূপ নিয়েছে। অতপর এক মুসলিম জামায়াত এর আওতাভুক্ত হয়ে এর থেকে নিজেদের জীবনের সমাধান নিতে থেকেছে। এই ভাবে তারা বাস্তবে জানিয়ে দিয়েছে যে, এইটিই একমাত্র ব্যবস্থা যা সকল সমস্যার সমাধান দিতে পারে এরশাদ হচ্ছে, ‘আর যা কিছু রেযেক তাদেরকে আমি, মহান আল্লাহ দিয়েছি, তার থেকে ওরা খরচ করে।' যাকাতের আয়াত নাযিল হওয়ার পূর্বে আল্লাহর সস্তুষ্টি লাভের জন্যে মন্ধী যিন্দেগীতে এই ভাবে মানুষকে সাহায্য করার জন্যে খরচ করাকে উৎসাহিত করা হয়েছে । যাকাত ফরয হওয়া সম্পর্কিত আয়াত মক্কী যিন্দেগীতে নাযিল হলেও রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা ও সুনির্দিষ্ট খাতসমূহে ব্যয় করার নির্দেশ এসেছে দ্বিতীয় হিজরী সালে, কিন্তু ইসলামী জামায়াত গঠিত হওয়ার. পর থেকেই পারস্পরিক সহযোগিতা ও সমবেদনা প্রদর্শনের কাজ অনেক আগে থেকেই চলে আসছিলো । বিভিন্ন সময়ে বিভিন্ন আয়াত নাযিল করে আল্লাহ রব্বুল আলামীন মুসলমানদেরকে দান খয়রাত করতে উদ্বুদ্ধ করেছেন যেন সমাজের সচ্ছল লোকেরা দরিদ্র আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীকে সাহায্য করার দায়িত্ব পালন করতে পারে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।