Aw ob Pl A © 5300 ASS LS nt HE AO Es ont 22rd APBAz ur z- ADDN zr A 3 ul ‘ss JY 693 ur (BTS adits ‘5 যা (তখন) গ্রাহ্য করা হবে; ১৯. তিনি চোখের ত জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)। ২০. আল্লাহ তায়ালা (তার বান্দাদের মাঝে) ন্যায়বিচার করেন; (কিন্তু) ওরা আল্লাহ তায়ালাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা (অন্যের ন্যায়বিচার তো দূরের কথা, নিজেদের) কোনো বিচার ফয়সালাও করতে সক্ষম নয়; (মূলত) আল্লাহ তায়ালা হচ্ছেন সর্বশ্রোতা, সর্বদৃষ্টা। সংশ্কিপ্ত আন্লোচনা এ সূরাটায় প্রধানত হক ও বাতিল, ঈমান ও কুফরী, দাওয়াত ও তা প্রত্যাখ্যান করার বিষয় আলোচিত হয়েছে এবং সর্বশেষে পৃথিবীতে অন্যায়ভাবে একনায়কত্ব ও জবরদস্তি প্রয়োগ এবং একনায়ক ও জবরদস্তি প্রয়োগকারীদের ওপর আল্লাহর শাস্তির বিষয়ও বর্ণনা করা হয়েছে। এর পাশাপাশি ও হেদায়াতপ্রাপ্ত ও অনুগত মোমেনদের ভূমিকা ও তাদের প্রতি আল্লাহর সাহায্য, তাদের জন্যে ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা, আল্লাহর পক্ষ থেকে তাদের দোয়া কবুল করা এবং আখেরাতে তাদের জন্যে প্রতিশ্রুতি পুরস্কারের বর্ণনা দেয়া হয়েছে। এ কারণেই সূরার সামমিক প্রেক্ষাপটকে যুদ্ধের প্রেক্ষাপট বলে প্রতীয়মান হয়। এ যুদ্ধ হক ও বাতিলের যুদ্ধ, ঈমান ও আল্লাহদ্রোহিতার যুদ্ধ এবং পৃথিবীতে একনায়কত্ব ও স্বৈরাচারদের সাথে আল্লাহর সেই ভয়াবহ আযাবের যুদ্ধ, যা তাদেরকে পদে পদে বিধ্বস্ত ও লাঞ্ছিত করে। আর এর মাঝে যখন মোমেনদের প্রসংগ আসে, তখন আল্লাহর করুণা ও সন্তোষের সুবাতাস বয়ে যায়। সূরার প্রেক্ষাপটে অতীত জাতিগুলোর ধ্বংসের কাহিনী এবং কেয়ামতের দৃশ্যাবলীও তুলে ধরা হয়েছে। আর এই দুটো বিষয় সূরার আয়াতগুলোতে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খুবই লক্ষণীয়ভাবে ৷ এগুলোকে সূরার সঠিক প্রেক্ষাপটের সাথে মিল রেখে অত্যন্ত ভীতিপ্রদ আকারে তুলে ধরা হয়েছে। এভাবে সূরার প্রেক্ষাপটে যে কঠোরতা রয়েছে, আলোচ্য বিষয়গুলোতেও তা রয়েছে। এ বৈশিষ্ট্য সূরার উদ্বোধনী অংশেও পরিলক্ষিত হয়। একটা বিশেষ ছন্দময় সূরেলা ঝংকারের সাথে. বলা হয়েছে, ‘তিনি গুনাহ মাফকারী, তাওবা কবুলকারী, কঠিন শাস্তিদানকারী এবং মহাশক্তিধর.... ।' (আয়াত ৩) এ আয়াতের শব্দগুলো যেন হাতুড়ি দিয়ে তাল মিলিয়ে পিটিয়ে ঘন্টা বাজানোর ধ্বনি । এর আখথাতের প্রভাব যেন স্থায়ী । এর প্রত্যেকটা শব্দ যেন স্বতন্ত্র এক । এর প্রত্যেকটা শব্দের অর্থও এর ঝংকৃত সুরের সমর্থক ও শক্তি যোগানদাতা ৷ | বা'স, বা'সুল্লাহ ও বা'সুনা (আযাব, আল্লাহর আযাব ও আমার আযাব) শব্দটাকেও বারবার সূরার বিভিন্ন জায়গায় পুনরাবৃত্তি করা হয়েছে। এ ছাড়া এর কাছাকাছি অর্থের আরো বন্থ শব্দ রয়েছে। Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।