মুসলমানদের জীবনের সর্বত্র পরামর্শের এ ধারা চালু হতে হবে। যদিও পরবর্তীতে ঠিক সেই অর্থে ইসলামী রাষ্ট্র আর কায়েম হয়নি, যেমন খোলাফায়ে রাশেদীন-এর আমল পর্যন্ত চালু ছিলো। বাস্তব অবস্থা হচ্ছে এই যে ইসলামী রাষ্ট্রের বহু বৈশিষ্ট্যই ইসলামী জামায়াতের মধ্যে বর্তমান থাকে নির্দিষ্ট একটি ভূখন্ডের ওপর পূর্ণ নিয়ন্ত্রণাধিকার ছাড়া ইসলামী জামায়াতের মধ্যে অন্যান্য সকল রাষ্ট্রীয় বৈশিষ্ট্য পাওয়া যায়। এ জন্যে সেখানে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত তেমনি করেই নিতে হবে যেমন মক্কী স্তরে রাষ্ট্র পাওয়ার আগে নেয়া হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে | ইসলামী জামায়াতের মধ্যে ব্যক্তিগত ও সামষ্টিক জীবনের এমন বহু সিদ্ধান্ত নিতে হয়েছে, যেসব বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কথা কোরআন ও হাদীসে বর্ণিত হয়নি। পরবর্তীতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত থাকুক আর নাই থাকুক, য়েখানে ইসলামী জামায়াত থাকবে সেখানে জামায়াতী সকল সিদ্ধান্তই পরামর্শভিত্তিক হতে হবে। আর এই জন্যেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই আলোচ্য সূরাটি নাযিল করা হয়েছে এবং এর মধ্যে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গৃহণকে বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে পরামর্শ করা যতো জরুরী, তার থেকে বেশী জরুরী হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকাবস্থায় পরামর্শ করা । এ ব্যাপারে আলোচ্য সূরাতে সুস্পষ্ট হুকুম নাযিল হওয়ায় ওপরের কথাটি আরও অধিক প্রামাণ্য বলে বুঝা যায়৷ ইসলামী জীবন যাপন করার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকেই এ কথার গুরুত্ব বুঝতে হবে এবং গোটা মানবমন্ডলীকে পরিচালনার জন্যে যে জামায়াতকে পছন্দ করা হবে, তার জন্যে পরামর্শভিত্তিক সিদ্ধান্ত নেয়ার গুণটি থাকা এক বিশেষ গুণ বলে বিবেচিত হবে বরং পরিচালক হওয়ার জন্যে এ গুণটি অপরিহার্য । শূরার (বা পরামর্শ সভার) মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত এমন কোনো স্থির ও স্থায়ী বস্তু নয় যে, কোনো ইস্পাত কঠিন ফর্মার মধ্যে ফেলে দিয়ে তাকে নির্মাণ হয়েছে, যার পরিবর্তন খুবই কঠিন ব্যাপার হয়ে পড়েছে। বিশেষ কোনো যামানার কিছুসংখ্যক লোক কর্তৃক বিশেষ কোনো পরিস্থিতির আলোকে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে, এ জন্যে পরিবর্তিত পরিস্থিতিতে তা যেন কোরআন হাদীসের অকাট্য সিদ্ধান্ত বিরোধী না হয়, সে দিকে খেয়াল রেখে পরবর্তী পরিস্থিতিতে মুসলিম জনগণের প্রয়োজনে পরামর্শভিত্তিক যে কোনো সিদ্ধান্ত নেয়ার দ্বার চিরদিনের জন্যে খোলা রয়েছে। ইসলামী জীবন ব্যবস্থা এমন স্থূল বস্তু নয়, নয় কোনো প্রাণহীন ও যুক্তিবিহীন শব্দসমষ্টি, যা শুধু কথা আকারেই থেকে যাবে, বরং এ জীবন ব্যবস্থা সত্য নিষ্ঠ ও শান্তিপ্রিয় মানুষের জন্যে মানুষের করুণাময় মালিকের পক্ষ থেকে প্রেরিত সর্বাধিক কল্যাণকর ব্যবস্থা যা মানুষের হৃদয়ে ঈমানের এক প্রশ্রবণ প্রবাহিত করেছে, যারা এ প্রশ্রবণ থেকে আকণ্ঠ পান করেছে তারা এর মাধুর্যে আপ্ুত হয়েছে। তাদের চেতনা ও ব্যবহারিক জীবন এ ব্যবস্থার মনোহর রং-এ রঞ্জিত হয়ে গেছে। বিশেষ কোনো চিন্তা ভাবনা না করে এবং আন্তরিকতার সাথে ও গভীরভাবে ঈমানের তাৎপর্য পর্যালোচনা না করে ইসলামের যে এলোপাথাড়ি সমালোচনা করা হয় বা এর সামগ্রিক ব্যবস্থা সম্পর্কে যারা হঠকারিতাপূর্ণ উক্তি করে, তারা অবশ্যই কোনো ভালো কাজ করে না। তাদের বুঝা দরকার যে, ইসলামী ব্যবস্থা, ভিত্তিহীন ও যুক্তিহীন কোনো ভাসমান কথাসমষ্টি নয়। যারা ইসলামী | আকীদা অনুযায়ী ঈমানের তাৎপর্য বুঝে না তাদের কাছে হঠাৎ করে মনে হয় যেন এ ব্যবস্থার পেছনে বুঝি কোনো যুক্তি বুদ্ধি নেই । অতএব জেনে রাখা দরকার যে, এ আকীদার মূলে রয়েছে এমন গভীর ও যুক্তিপূর্ণ বিশ্বাস যা মানুষের অন্তরকে গভীরভাবে স্পর্শ করে। এই আকীদার Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।