রাগের সময় সাধ্যমতো ক্ষমা করার চেষ্টা করে যাবে এবং ব্যক্তিগত ব্যাপারে প্রতিশোধ নেয়া থেকে বিরত থাকার চেষ্টা করে যাবে। তাই এরশাদ হচ্ছে, এইভাবে মোমেনরা তাদের ও তাদের রবের মধ্যে অবস্থিত সম্পর্ক স্থাপনের গোপন বাধা ' বিপত্তিগুলোকে দূর করতে সক্ষম হয়েছিলো আসলে মানুষে মানুষে এবং মানুষ ও আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের পথে ক্রোধ অবশ্যই একটি বড় বাধা । কাজেই বাস্তবেও দেখা যায়, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বান্দার ব্যক্তিগত আবেগ উচ্ছ্বাস, ব্যক্তিগত রুচি, ক্রোধ ও উত্তেজনা অনেক সময় বড় বাধা হয়ে দাড়ায় । আল্লাহর আনুগত্য করার ব্যাপারে বাইরের বাধা যাইই থাকুক না, ভেতরের বাধাও কিছু কম নয়। মানুষের নানাপ্রকার ঝৌক প্রবণতা আছে, আছে লোভ লালসা, আছে অলসতা ও শয়তানী প্রবণতা । আছে আত্মম্তরিতা, আবেগ উদচ্দ্বাস ও ক্রোধ এসব কিছুই মানুষের অস্তিত্বের সাথে জড়িত । এগুলোর আকর্ষণ থেকে যখন মানুষ মুক্ত হতে পারে তখনই আল্লাহ রব্বুল আলামীনের সাথে সম্পর্ক স্থাপনের সকল পথ তার সামনে খুলে যায়, আর তখনই সে নির্বিঘে তার মালিকের সাথে সম্পর্ক স্থাপনে সক্ষম হয়, সে তখন তার মালিকের সকল আহ্বানে সাড়া দিতে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় । তখন আল্লাহর কোনো নির্দেশ পালন করার ব্যাপার তার আভ্যন্তরীণ কোনো বাধা আর তাকে থামাতে পারে না। এইভাবে সাধারণত মানুষ তার রবের আনুগত্য করে থাকে । এবারে সুনির্দিষ্টভাবে আনুগত্যমূলক কিছু বিষয় সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, ‘আর তারা নামায কায়েম করে’ এই পবিত্র দ্বীন ইসলামের মধ্যে নামাযের স্থান অতি উচ্চে। যখন কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাত উচ্চারণ-করে ইসলামের মধ্যে প্রবেশ করে তখনই তার ওপর শাহাদাতের বাস্তব প্রমাণস্বরূপ এই প্রথম হুকুম এসে যায়। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামীনের সর্বময় ক্ষমতার মালিক হওয়ার যে ঘোষণা সে কথা আকারে দিয়েছিলো সেটাকে বাস্তব কাজ রুকু-সেজদার মাধ্যমে প্রমাণিত করে এসব ক্রিয়ার মাধ্যমে সে জানায় যে সবাইকে ছেড়ে, সব কিছু থেকে মুখ ফিরিয়ে একনিষ্ঠভাবে সে তার ব্যক্তি সত্ত্বার সর্বোচ্চ অংগ-মাথাকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়ে ঘোষণা দেয় । বান্দা তার মনিবের দরবারে এসে হাযির হয়। এইভাবে রবের সাথে আবদ এর (বান্দার) সম্পর্ক স্থাপিত হয়। তারপর মোহাম্মদ (স.) স্বীকৃতি দেয়া হয় আল্লাহর রসূল হিসাবে ‘আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মোহাম্মাদুর রসূলুল্লাহ’ উচ্চারনের মাধ্যমে । এক কাতারে দাড়ানো এবং একই সাথে রুকু সেজদার মাধ্যমে মানুষের সাম্য ঘোষণা করা হয়। এ সময়ে কেউ কারও আগে বা পরে মাথা উত্তোলন করে না। আর হয়তো এই সাম্যের কথা বলতে গিয়েই যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। একামাতে সালাতের পর শূরা বা পরামর্শ করার কথা বলা হয়েছে। এরশাদ হচ্ছে, ‘আর তাদের কাজ হবে তাদের নিজের মধ্যে পরামর্শভিত্তিক ৷' এখানে ব্যাখ্যায় এ কথাই আসে যে, তাদের জীবনের সকল কাজই পরামর্শভিত্তিক হতে হবে। সবখানেই এই পরামর্শের রং ছড়িয়ে পড়বে । জানা যায় যে এ সূরাটি মক্কী যিন্দেগীতে অবতীৰ্ণ হয়েছে, অর্থাৎ অর্থাৎ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বেই এ সূরাটি নাযিল হয়েছে, সুতরাং এ কথা পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে যে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেলে আরও বেশী গুরুত্ব সহকারে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।