থেকে দূরে থাকা । এই পরিহারযোগ্য দোষের মধ্যে ছোট ছোট গুনাহ ও সাধারণ অপরাধকে গণ্য করা হয়নি । আল্লা সোবহানাহু ওয়া তায়ালার মেহেরবানীর ভান্ডার এতো প্রশস্ত যে সেখানে এসব ছোটো খাটো ক্রুটি বিচ্যুতি ও মামুলি অপরাধগুলোকে গোনা হয় না, কারণ তার বান্দার শক্তি-সামর্থ ও দুর্বলতা তীর থেকে বেশী আর কে জানে । বান্দার মধ্যে লজ্জানুভূতি থাকা-এটা তার নেককার বান্দার জন্যে আল্লাহর দেয়া এক বিশেষ মেহেরবানী। এ গুণটি তাকে দেয়া একটি মোহনীয় আকর্ষণ । উল্লেখযোগ্য কোনো কিছু না থাকলেও এই গুণটিই তাকে সবার মাঝে প্রিয় করে তোলে। আল্লাহ রব্বুল আলামীনের তরফ থেকে প্রদত্ত বান্দার প্রতি উদারতা ও মহানুভবতা যেখানে মানুষকে লজ্জাবনত বানায়, সেখানে তার ক্ষমাশীলতা মর্যাদাবান মানুষের মধ্যে লজ্জাবনত ভাব আনে ৷ এর ফলে ‘যখন তারা রেগে যায়। (প্রতিশোধ না নিয়ে) তারা মাফ করে দেয় ৷' করুণাময় আল্লাহ তায়ালা মানুষের ছোট-খাট দোষ-ক্রুটি ও ভুল ভ্রান্তি ধরবেন না বলে আলোচ্য আয়াতে প্রছন্নভাবে যে ইশারা দিয়েছেন এবং তার পরপরই তাদের মধ্যে যে ক্ষমাশীলতার গুণটি থাকার কথা উল্লেখ করেছেন তাতে পরোক্ষভাবে বুঝা যায় যে আল্লাহ রব্বুল ইযযত বান্দাদের মধ্যে দয়া প্রদর্শন ও ক্ষমা করার গুণটি খুবই পছন্দ করেন। আর এই জন্যেই মোমেনদের অন্যতম প্রধান গুণ হিসেবে উল্লেখ করতে গিয়ে নাযিল করছেন, ‘যখন তারা রাগ করে তারা মাফ করে দেয় ৷' অর্থাৎ, রাগ করার পর ঈমানী চেতনায় উদুদ্ধ হয় এবং আল্লাহর প্রশংসিত বান্দা হওয়ার মহান আশায় (কারো দ্বারা অনুরুদ্ধ হওয়ার পূর্বেই) তারা নিজেদের থেকেই মাফ করে দেয়। এইভাবে এ মানুষের মাধ্যমে আর একবার ইসলামের মহানুভবতার .মহান দৃষ্টান্ত স্থাপিত হলো । তার মহামূল্যবান শিক্ষা সমুজ্জ্বল হলো । ইসলাম মানুষকে এমন কোনো নির্দেশ দেয় না, যা পালন করা তার সাধ্যের বাইরে । আল্লাহ্ রব্বুল আলামীন, তিনিই সবার ও সব কিছুর সৃষ্টিকর্তা কাজেই তিনি ভালো করেই জানেন যে, ক্রোধ মানুষের সহজাত এক স্বভাব, যা তার প্রকৃতির মধ্য থেকেই উদিত হয়। এই জন্যেই এ বৃত্তিটি সর্বদা এবং সবৈর্ব মন্দ হতে হবে তা জরুরী নয়। এ জন্যে, আল্লাহর (সন্তুষ্টি লাভের জন্যে), তীর দ্বীনকে কায়েম করার উদ্দেশ্যে এবং সুবিচার প্রতিষ্ঠার জন্যে অবশ্যই এটা এক বান্ছিত গুণ, এরই মধ্যে যে কাজের জন্যে এর প্রয়োগ প্রয়োজন সেখানে তা করা হলে ক্রোধও একটি বড় গুণ বলে বিবেচিত হবে এবং সে অবস্থায় মোটেই তা হারাম বা কোনো অপরাধ বলে বিবেচিত হবে না। বরং অস্তিত্ব, তার প্রকৃতি ও তার স্বভাবের মধ্যে এ গুণটি তখন হবে অত্যন্ত কল্যাণবহ, তখন মানুষ ব্যক্তিগত কোনে স্বার্থ সংশ্লিষ্ট অথবা দ্বীনী কোনো ব্যাপারে বিরোধ বাধলে ক্ষমা করতে সক্ষম হবে। একই অপরাধে দেখা যায় একজন বে-ঈমান সেই বিষয়ে ক্ষমা করতে পারে না, যা একজন ঈমানদার ব্যক্তি পারে, কারণ ঈমানদার ক্ষমাশীলতাকে একটি দৃষ্টান্তমূলক সওয়াবের কাজ মনে করে। মনে করে এ গুণটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংগ, যেহেতু রসূল (স.) থেকে সে জানতে পেরেছে যে, তিনি নিজের ব্যক্তিগত কোনো ব্যাপারে কখনও কারও ওপর রাগ করেননি । তিনি আল্লাহর জন্যে রাগ করেছেন, আর আল্লাহর জন্যে যখন তিনি রাগ করেছেন তখন তাকে কেউ থামাতে পারেনি। তবে এটা সত্য, মোহাম্মদ (স.)-এর জন্যে ছিলো এটা মহা উঁচু মর্যাদার স্তর, তার মতো ধৈর্যশীল ও ক্ষমা করার যোগ্যতা আর কারো আসবে না এবং আল্লাহ তায়ালাও অন্য কোনো ঈমানদার ব্যক্তির কাছে সে পরিমাণ ক্ষমাশীলতা দাবীও করেন না । তিনি সাধ্যের বাইরে কারও ওপর কিছু চাপিয়ে দেন না, কেউ ইচ্ছা করলেও তীর মতে৷ ক্ষমাশীল হতে পারবে না, এ জন্যে মোমেনদের জন্যে হুকুম হচ্ছে, যিল্লাল ১৮তম ; 5 i ন Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।