তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সব কিছুকে একমাত্র তার তাওয়াক্কুলেই সীমাবদ্ধ করে দেয়া হয়। ঈমানের আরও দাবী হচ্ছে একজন মোমেন একমাত্র আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো মুখাপেক্ষী হয় না এবং তীর ইচ্ছা ছাড়া কাউকে পরিত্যাগও করে না। মানব্জ্ঞাতির নেতা হিলেব্ে মোমেনদের কিছু ব্ৈশিষ্টয প্রত্যেক ঈমানদার ব্যক্তির মধ্যে এই চেতনা থাকা একান্ত জরুরী, এর ফলেই সে প্রভুত্ব-কর্তৃত্বের বহু দাবীদারদের সামনে তার মাথা নত করবো না । তার অন্তর থাকবে নিশ্চিত লির্লিপ্ত নির্ভিক । সে আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারও কাছে কিছু পাওয়ার আশা রাখবে না বা তাকে ছাড়া অন্য কাউকে ভয়ও করবে না । দুঃখ দুর্দশা ও দীর্ণ দশার মধ্যে সে একজন বলিষ্ঠ সৈনিকের মতোই অবিচল থাকবে এবং শাস্তি-সমৃদ্ধি ও উন্নতির দিনগুলোতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভরা মন নিয়ে সে থাকবে হষ্টচিত্ত। নেয়ামত ভরা সুদিনের নাগাল পেয়ে সে যেমন আনন্দে আত্মহারা হয়ে যা খুশী তাই করবে না, তেমনি দুঃখভরা দুর্দিনের আগমনে কষ্টের বোঝা বইতে না পেরে নিজেকে মুষড়ে পড়তে দেবে না। তবে একজন নেতা বা পরিচালকের জন্যে তাওয়ান্ধুলের এই বলিষ্ঠ গুণটি আরও বেশী জরুরী, কেননা সে সত্য সন্ধানীদের যাবতীয় দায়িত্বভার বহন করে থাকে। এরপর বলা হচ্ছে, ‘আর যারা বড় বড় গুনাহ এবং লজ্জাকর কাজগুলো থেকে বেচে থাকে ।' যে সমাজে লোভ লালসার প্রতিযোগিতা চলছে, যেখানে ইন্সরিয়লিন্সার হাতছানি মনকে উদাস করে দেয়, যেখানে অসংখ্য লোভনীয় বস্তু হৃদয়কে প্রলু্ধ করে সেখানে সত্য সন্ধ একদল আদম সন্তান সকল কিছুর আকর্ষণকে প্রত্যাখ্যান করে বড় বড় অপরাধজনক কাজ ও লজ্জাকর আচরণ থেকে নিজেদেরকে বাচিয়ে রাখবে এটা বড় চাট্টিখানি কথা নয়, নয় এটা কোনো সহজ ব্যাপার । এর জন্যে সর্বপ্রথম প্রয়োজন পবিত্র হৃদয়ের অধিকারী হওয়া । “বলিষ্ঠ ঈমানের অন্যান্য লক্ষণের মধ্যে এটা অবশ্যই একটা লক্ষণ যে মানুষ কবীরা গুনাহসমূহ ও লজ্জাকর যাবতীয় আচার আচরণ থেকে নিজেকে বাচায়। আর সঠিক পথে পরিচালনার দায়িত্ব তারাই বহন করতে পারে যারা অন্যান্য গুণ সমষ্টির সাথে অবশ্যম্ভাবীরূপে উপরোক্ত গুণ দুটিরও অধিকারী হয়। কোনো ব্যক্তি কবীরা গুনাহ বা পার্থিব জীবনের এমন কোনো অন্যায় কাজ, যার দ্বারা নিজ স্বার্থের কারণে অপরকে কষ্ট দেয়া হয় এই ধরনের অপরাধের মুখোমুখী হয়ে যদি ঈমানের দাবী অনুযায়ী কেউ তার অন্তরকে সাফ ছুতরা বা পবিত্র-পরিচ্ছন্ন না রাখতে পারে তাহলে সত্যসন্ধানী জামায়াতের নেতৃত্বে সে (বেশী দিন) টিকে থাকতে পারেনা বা সঠিকভাবে নেতৃত্ও দিতে পারে না। সেই যামানায় একটি মোমেন জামায়াতের অন্তর যারা ওপরে উল্লেখিত গুণের অধিকারী হয়েছিলেন, বিশেষ করে রসূল কর্তৃক পরিচালিত একদল লোকের মধ্যে যারা সেই উন্নৃত মর্যাদার অধিকারী হয়েছিলেন, যার দিকে এই মহাগ্রন্থের বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে সেই প্রথম দলটি উল্লেখিত গুণাবলীর পুরোপুরি অধিকারী হওয়ায় সমগ্র মানবমন্ডলীকে পরিচালনা করার যোগ্যতাও তারা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এমন যোগ্যতার অধিকারী তারা হয়েছিলেন যে তাদের পূর্বে বা পরে অনুরূপ যোগ্যতা আর কারও মধ্যে দেখা যায়নি। আল্লাহ রব্বুল আলামীন এ নশ্বর মানব সৃষ্টির দুর্বলতা জানেন। এজন্যে তিনিই ঠিক করে দিয়েছেন নেতৃত্্‌ দান করার জন্যে কোন কোন গুণের প্রয়োজন। তিনিই জানেন এর কোনো কোনো গুণ তিনি তাকে দিয়েছেন। সে গুণগুলো হচ্ছে বড় বড় গুনাহ, লজ্জাকর স্বভাব ও কাজকর্ম Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।