তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

প্রথিত থাকার কোনো উপায় ৷ প্রবৃত্তির দাসতৃ ও অন্ধ অনুকরণ করা এটাই ছিলো তাদের নিত্য দিনের বৃত্তি । কারও অন্ধ অনুকরণ এবং এলোমেলো জীবন যাপন করা ছাড়া কোনো এমন কেন্দ্রীয় আইন শৃংখলা সেখানে বর্তমান ছিলো না, যার মাধ্যমে তারা শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারতো । এমনই এক বিশৃংখল পরিস্থিতির মধ্যে আল্লাহর রসূল (স.) এসে তাদেরকে এক নিয়ম শৃংখলাপূর্ণ জীবন যাপন করানোর জন্যে ঈমানের গম্ভীর মধ্যে আবদ্ধ করতে চাইলেন । যারা স্থায়ীভাবে কারো আনুগত্য করতে অভ্যস্ত ছিলো না, তাদেরকে এমনভাবে আল্লাহর দাসত্ব করতে আহ্বান জানালেন যে, সে দাসত্ব গ্রহণ করার পর সে দাসত্ব বন্ধন থেকে আর কারও বের হওয়া যাবে না। এমনকি নিজের নফসেরও দাসত্ৃ্‌ করা যাবে না । আহ্বান জানালেন তাদেরকে তাদের সত্যিকার সৃষ্টিকর্তাকে বাস্তবে বাদশাহ ও শাসন কর্তৃপক্ষ বা আইনদাতা হিসাবে মেনে নিতে, একমাত্র তাকেই হুকুমদাতা ও নিষেধকারী হিসাবে মানতে শেখালেন। তাদের জন্যে তার পরিচালনা, দাসত্ব ও নিরংকুশ বাধ্যতামূলক করে নিতে আনুগত্যকে এবং তাদেরকে পরিচালনার ভার স্বেচ্ছায় তার হাতে ছেড়ে দিতে উদুদ্ধ করলেন । রসূল (স.) তাদেরকে আহ্বান জানালেন যেন তারা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর কাছে দায়িত্বভার আপন তুলে দেয় এবং তাদের ইচ্ছামত চলার খাহেশ ও ব্যক্তিগত ইচ্ছা-আকাংখা ও আমিত্বকে পুরোপুরিভাবে তার হাতে সোপর্দ করে নিজেদেরকে তার এমন দাস বানিয়ে দেয়, যাদের নিজস্ব মালিকানা বলতে কিছু থাকবে না, থাকবে না তাদের অর্জিত অর্থ সম্পদের ওপর তাদের কোনো কর্তৃত্ব । তারা মেনে নেবে যে, অর্থ সম্পদ যেখানে যা কিছু আছে সবই আল্লাহর । সেই সম্পদ থেকে যেভাবে ইচ্ছা সেইভাবে আহরণ করা এবং যেভাবে খুশী সেইভাবে ব্যয় করার অধিকার তাদের নেই, মানুষ বলতে পারবে না, ‘এ জীবন আমার, এ জীবনকে যেভাবে খুশী আমি ব্যবহার করবো ।' সব কিছুর ব্যাপারে তাকেই মালিক মেনে নিতে হবে। জীবন থেকে নিয়ে যা কিছু আছে, সন্তান সন্তুতি ধন-মান-সহায়-সম্পদ, বিষয়-আশয়-সব কিছু আল্লাহর, এসব কিছকে তারই ইচ্ছামত ব্যয় করতে হবে, তারই রেজামন্দির পথে সবাইকে ও সব কিছু চালাতে হবে। যুদ্ধ সন্ধি, বন্দী বিনিময়, আদান প্রদান কারো সাথে রাগ করা বা কারো প্রতি খুশী হওয়া, কাকে দেয়া যাবে, কাকে দেয়া যাবে না, নামায কখন পড়বে, কখন পড়বে না- সবই তার বিধানমতো এবং হুকুম অনুযায়ী করতে হবে। আলোচ্য আয়াতে এইভাবেই আল্লাহর কর্তৃত্বে বিশ্বাস করতে বলা হয়েছে এবং তাঁকে জীবন ও যৌবন এবং ধন মান সব কিছুর নিরংকুশ মালিক বলে মেনে নেয়ার নামকেই বলা হয়েছে ঈমান । এই ঈমানের দাবী হচ্ছে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করা এবং তারই ওপর পরিপূর্ণ ভরসা রাখা। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন তাওয়ান্সুলের এ গুণটিকে যেকের বা আল্লাহর স্মরণের সাথে একটু স্বতন্ত্র করে বর্ণনা করেছে এবং এইভাবে এই গুণটির মূল্য দিয়েছে বেশী । যেমন বলছে, ‘আর তারা তাদের রবের ওপর ভরসা করে।' এইভাবে বাক্য গঠন প্রক্রিয়ার মধ্যে এ শব্দটিকে কখনও আগে আনা, আর কখনও পরে আনার মাধ্যমে জানানো হচ্ছে যে, তাওয়াক্কুল একমাত্র আল্লাহর ওপরেই করতে হবে, আর কারও ওপর নয়। একমাত্র আল্লাহর ওপর ঈমান আনার দাবী হচ্ছে শুধুমাত্র তার ওপর ভরসা করা, অন্য কারো ওপর নয়। তাওহীদের যতো দিক বা যথ রূপ আছে, তার মধ্যে এইটিই হচ্ছে প্রথম রূপ । অবশ্যই একজন মোমেন আল্লাহর ওপর ঈমান আনার সাথে সাথে, তার সকল গুণের ওপরও বিশ্বাস স্থাপন করে এবং অন্তরের দৃঢ় প্রত্যয় রাখে যে, এই বিশ্ব চরাচরে, তার ইচ্ছা ছাড়া কেউ কোনো কিছুই করতে পারে না, আর তার হুকুম ছাড়া কোনো কিছুই সংঘটিত হয় না। এইভাবে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।