তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

অলৌকিক পরিবর্তন সংঘটিত হয়, যা সকল দর্শন ও চরিত্রের ইতিহাসকে ম্লান করে দেয়। এমনি করে চিরদিন এ কালেমার মহিমা ও অলৌকিক মহিমা অশ্নান থাকবে। EN TEES EES OE EE ET ETE | জ্ঞান বিজ্ঞান মানুষের জীবনে সঠিকভাবে কল্যাণ দান করতে পারছে না। ঈমান এমন একটি শিক্ষক এবং এমন একজন প্রশিক্ষক যা মানুষের অন্তরে দৃঢ়তা, কর্মস্পৃহা, | উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা ও আনুগত্যবোধ আনে, এই বলিষ্ঠ শক্তিই মানুষকে ন্যায়বিচারক, সুবিচার বুদ্ধিসম্পন্ন ও ন্যায়নিষ্ঠ বানায় । ঈমানের এই শক্তিই মানুষকে নৈতিক অধঃপতন ও হিংস্রতা থেকে বাঁচায়, উন্নীত করে তাকে পশুত্বের স্তর থেকে মহান মানবতার স্তরে। নীতি নৈতিকতার ক্ষেতে ঈমানের অবদান অবিসংবাদিত । মানুষ যখন ধ্বংসের অতল তলে তলিয়ে যেতে থাকে, যখন সংগোপনে এমন এমন জঘন্য কাজ করে যা সাধারণ মানুষ জানতে পারে না। যেহেতু সেসব কঠিন অপরাধ মানুষের দৃষ্টির অন্তরালে সংঘটিত হয় এবং কোনো মানবীয় বুদ্ধি যেখানে তদারক বা ধরপাকড়ে ব্যর্থ হয়ে যায়, সেখানে একমাত্র ঈমানী শক্তিই এপ্চিয়ে আসে সেই পতানোম্মুখ মানবতাকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে । তখন আল্লাহর প্রতি তার প্রগাঢ় বিশ্বাস এবং মহান আল্লাহ অদৃশ্যে থেকে তার সকল কাজ ও আচরণ পর্যবেক্ষণ করছেন-এই চেতনা তার বিবেককে দংশন করতে থাকে, তার মধ্যে জবাবদিহির এমন ভয় জাগায়, যা কোনো আইন কানুনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামীনের উপস্থিতির চেতনা তথা ঈমান এমন এক রক্ষাকবচ হিসাবে কাজ করে যে, তার পক্ষে কোনো অন্যায় ও নীতিবিরোধী কাজে আর অধিক্ষণ অগ্রসর হওয়া সম্ভব হয় না। এই ঈমানী চেতনাই তার মধ্যে জবাবদিহির চিন্তা জাগিয়ে দেয় এবং এরই কারণে সে আল্লাহর আক্রোশ ও আখেরাতের কঠিন আযাব থেকে রেহাই পাওয়ার জন্যে দোষ স্বীকার করে শরীয়তের যে কোনো শাস্তিকে মাথা পেতে নেয় । এই ঈমানই তাকে মানুষের দেয়া আমানতের হক আদায় করতে উদ্বুদ্ধ করে। তাকে মানুষের ইযযত ও সম্তৰম রক্ষা করতে বাধ্য করে, যদিও অন্যায় চরিতার্থ করার অনেক সুযোগ সে পায় যদিও অত্যাচার করে সেরে যাওয়ার নিশ্চয়তাও হয়ত তার থাকে, যদিও সে বুঝে যে তার অন্যায় আচরণ কেউ দেখবে না এবং দুনিয়াতে কারো কাছে তার জবাবদিহিও করা লাগবে না; তবুও ঈমানের দাবী, প্রকাশ্য ও গোপন সকল প্রকার অন্যায় কাজ ও মানুষের মনে ব্যথা দেয়া এবং তাদের হক নষ্ট করা থেকে তাকে বিরত রাখে । অনেক সময় মানুষ অনুভব করে যে, সে অন্যায় করলে তার শক্তি ক্ষমতার বলয়ে কেউ প্রবেশ করতে পারবে না বা তাকে কেউ ধর-পাকড়ও করতে পারবে না। সে আমানতের খেয়ানত করলেও কেউ তার কাছে কৈফিয়ত তলব করতে পারবে না। সেখানে ঈমানের অনুভূতিই তাকে সেসব অন্যায় থেকে বাঁচায় । ইসলামী যুদ্ধের বিজয়ের ইতিহাসে গণীমতের মাল গ্রহণ করার ব্যাপারে যে সততার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। আমানতের মাল তার প্রাপকের কাছে পৌছে দেয়ার যে নযির স্থাপিত হয়েছে এবং একমাত্র আল্লাহর জন্যে কাজ করার যে নমুনা তার মধ্যে দেখা গেছে, তার তুলনা সমগ্র মানব জাতির ইতিহাসে আর নেই, আর এটাই ছিলো খীটি ঈমান, আল্লাহর তদারকী ও সর্বদা এবং সর্বত্র তার উপস্থিত থাকার চিন্তা ও বিশ্বাসেরই ফসল । এই ঈমান আনার পূর্বে তৎকালীন আরব অনারব সকলেই তাদের কাজ আখলাক, ব্যবহার, লেনদেন, গ্রহণ বর্জন এবং রাজনীতি ও সামাজিকতার ক্ষেত্রে চরম নৈরাজ্যের মধ্যে জীবন যাপন করছিলো। সেখানে কোনো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা ছিলো না, কোনো শাসকের আনুগত্য কেউ করতো'না, না ছিলো কোনো নিয়ম শৃংখলা, না তাদের মধ্যে ছিলো এক সূত্রে গ্রথিত হওয়ার বা Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।