তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

‘এমনই এক যামানায় নবী (স.)-এর আগমন হয়েছে, যখন আরব আজম সবখানেই মানুষ জাহেলী জীবন যাপন করতো যাদের কাজ কথা ও ব্যবহারে কোনো যুক্তি ছিলো না। ‘জোর যার মুলুক তার' ছিলো তাদের সাধারণ নিয়ম ৷ তারা সৃষ্ট সকল কিছুরই পূজা করতো । অর্থাৎ তাদের সামনে সেজদা করতো এবং তারা নিজেদের স্বাধীন ও লাগাম ছাড়া ইচ্ছা ও প্রবৃত্তির কাছে নতি স্বীকার করতো, ভালো কাজের জন্যে পুরস্কার দান, মন্দ কাজের জন্যে শাস্তি বিধান করা, ভালো কাজের নির্দেশ ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখা-এসব ব্যবস্থা কোথাও চালু ছিলো না । তাদের জীবনের জন্যে আইন-কানুন যা ছিলো তা এমনই ভাসা-ভাসাভাবে ছিলো যে, সমাজে কেউ তার তেমন গুরুত্ব দিতো না। তাদের মনমগ্রয, চিন্তা ও বাস্তব কাজ কর্মে তাদের চরিত্র বা তাদের সমাজ জীবনেও এসব আইন কানুনের কোনো গুরুত্ব বা ক্ষমতা ছিলো না । তারা আল্লাহকে এইভাবে বিশ্বাস করতো যে, তিনি সৃষ্টি করে ব্যস তাদেরকে ছেড়ে দিয়েছেন, যেভাবে ইচ্ছা তারা চলুক এতে তার কোনো দখল বা প্রয়োজন নেই । তিনি বিশ্ব প্রকৃতির মধ্যে অবস্থিত এসব জিনিসের পরিচালনার ভার কিছুসংখ্যক ক্ষমতাবান ও আইন রচনাকারী দায়িত্বশীলদের হাতে দিয়ে দিয়েছেন, যাদের হাতে তিনি তাদের খুশীমতো নিয়ম কানুন বানানো ও সেই অনুযায়ী দেশ ও দশকে চালানোর দায়িত্ব সোপর্দ করেছেন যার ফলে তারা হুকুমদান ও দন্ডবিধান করার ক্ষমতা পেয়ে গেছে, গ্লেয়ে গেছে দেশ শাসন করার অধিকার, আরো পেয়ে গেছে সমাজ পরিচালনা ও মানুষের জীবনের জন্যে প্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করার দায়িত্ব । এমনকি রাষ্ট্রীয় ব্যবস্থা তৈরী ও পরিচালনা, বিধি-নিষেধ আরোপ করা ও শাস্তির বিধান প্রয়োগ সব কিছুরই ভার তারা পেয়ে গেছে। এ জন্যে আল্লাহর প্রতি তাদের ঈমান ছিলো, এটা একটা ইতিহাসের ঘটনা হিসাবেই শুধু জানা যায়। আল্লাহ্র প্রতি তাদের ঈমান যেন এমন যে, দয়া করে তাদের একথা মনে করা যে আল্লাহ ডাুয়লাই আসমান যমীন সব কিছু সৃষ্টি করেছেন। এটা অনেকটা ইতিহাসের কোনো একজন ছাত্রের জবাবের মতো ব্যাপার, তাকে যদি জিজ্ঞাসা করা হয় ইতিহাসের এ মহান অট্টালিকাটি কে বানিয়েছে? সে বলে, হাঁ, প্রাচীন কোনো এক বাদশাহ হয়তো এটাকে বানিয়েছে। এ কথা বলার সময় দেখা যায় সে কাল্পনিক নির্মাতা সম্পর্কে না আছে তার কোনো সমীহ বোধ, না আছে কোনো ভয়-ভীতি, আর না তারা কাছে নতি স্বীকার করার কোনো প্রয়োজন সে বোধ করে। এমতাবস্থায় সে নির্মাতার প্রতি তার ভক্তি-বিশ্বাস যা আছে তা হচ্ছে, আনুগত্যবোধহীন একটি মানসিক অবস্থা । আসলে আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের স্বচ্ছ কোনো বুঝ নেই ৷ যে যেভাবে ভালো মনে করে সেভাবেই সে তাকে বিশ্বাস করে। আল্লাহ তায়ালা সম্পর্কে তাদের জ্ঞান বা বুঝ হচ্ছে সম্পূর্ণ অম্পষ্ট বা দুর্বোধ্য এক অনুভূতি ৷ তারা তাকে অতি সংক্ষিপ্তভাবে বুঝে এবং এজন্যে তীর জন্যে না আছে তাদের কোনো ভয় ভীতি, আর না আছে কোনো ভালোবাসা । আরব জাতির লোকেরা এবং যারা তাদের এই মুর্দা ও অস্পষ্ট ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছিলো তারা আল্লাহ তায়ালা সম্পর্কে স্বচ্ছ ও গভীর এমন একটা অনুভূতি পেয়েছিলো যা মধ্যে আমূল পরিবর্তন এসেছে, তাদের সমাজ নতুনভাবে গড়ে ওঠে জীবনে তারা নতুন আলো পেয়েছে এবং তাদের জীবনে এক অকল্পনীয় গতিধারা প্রবাহিত হয়েছে। তারা আসমান যমীন সম্বলিত গোটা বিশ্বচরাচরের সেই মালিক মনিব প্রভু ও প্রতিপালক-- তার প্রতি বিশ্বাস করেছে। যিনি পরম করুণাময়, চাইলেও দেন, না চাইলেও যিনি মাহরুম করেন না। তার অপরাধী বান্দাদের প্রতিও তিনি তেমনি মেহেরবান, যেমনি মেহেরবান তার মোমেন বান্দাদের প্রতি । যিনি রোজ হাশরেরও মালিক । যিনি বাদশাহ শাসনকর্তা, যিনি সকল দুর্বলতা থেকে পবিত্র, যিনি Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।