তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

কিন্তু পরবর্তী যুগে মানুষের হৃদয়ে এই ঈমানের প্রভাব ধীরে ধীরে শ্লান হতে থাকে এবং এমন একপর্যায়ে এসে পৌছে যখন তাদের আচার আচরণে ঈমানের প্রভাব বলতে আর কিছুই ছিলো না। তাদের হারানো এঁতিহ্য ফিরে পেতে হলে তাদের মাঝে পুনরায় ঈমানী চেতনা জাগ্রত করতে হবে, পুনরায় তাদের মাঝে ঈমানী প্রভাব সৃষ্টি করতে হবে এবং তাদেরকে পুনরায় মানবতার নেতৃত্বের জন্যে প্রস্তুত হতে হবে। এই ঈমান সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবুল হাসান আলী নদভী তীর গ্রন্থ ‘মা যা খাছেরাল আলামু বে-এনহেতাতিল মুসলেমীন’-এ বলেছেন, ‘যখন সবচেয়ে বড় সংকট অর্থাৎ শেরক এবং কুফরের সংকট কেটে গেলো, তখন মনে হলো সব সংকটই বুঝি কেটে গেলো ৷ ওদের বিরুদ্ধে রসূলুল্লাহ (স.) তার প্রথম জেহাদ পরিচালনা করেন। এরপর তাকে নতুন করে প্রতিটি ক্ষেত্রে জেহাদ করতে হয়নি । প্রথম যুদ্ধেই ইসলাম জাহেলিয়াতর বিরুদ্ধে জয়ী হয়। এই বিজয় ইসলাম তার প্রতিটি যুদ্ধেই লাভ করতে থাকে । ফলে তারা মনে প্রাণে পরিপূর্ণ রূপে ইসলামের ছায়াতলে প্রবেশ করে। তখন তারা আর রসূলের বিরুদ্ধাচরণ করেনি, তার ফয়সালার ব্যাপারে কোনো আপত্তি করেনি এবং তার আদেশ নিষেধের ক্ষেত্রে তাদের কোনো ইচ্ছা-অনিচ্ছা ছিলোনা। , অবশেষে যখন তারা শয়তানের পধ থেকে বেরিয়ে এলো, তারা তাদের অন্তরের মধ্যে আগত শয়তানের প্রভাব বলয় বা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেরিয়ে এলো, অথবা বেরিয়ে এলো তাদের নিজেদের পরস্পর পরস্পরকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করার প্রবণতা থেকে, তখন তারা সুবিবেচকের ভূমিকা গ্রহণ করে অন্য কারো সক্রিয় ভূমিকা ছাড়াই একে অপরের প্রতি সুবিচার করার কাজ শুরু করলো । এইভাবে দুনিয়াতে বাস করেও তারা আখেরাতমুখী লোকের আমল আখলাক গ্রহণ করলো । আগামীকাল কেমন হবে ও কী করবে সে সব চিন্তা করেই তারা আজকের দিনের কর্মপন্থা নির্ধারণ করলো এবং ভূমিকা অবলম্বন করতে গিয়ে বিপদ আপদ ও বিরোধিতা কোনো কিছুরই পরওয়া করলো না। কোনো সম্পদের প্রাচুর্য তাদেরকে দাম্ভিক বানাতে সক্ষম হলো না। কোনো দুঃখ দৈন্য তাদেরকে মুষড়ে ফেলতে পারলো না, কোনো সচ্ছলতা তাদের সীমালংঘন করাতে পারলো না। কোনো ব্যবসা বাণিজ্য বা কাজ কারবার তাদেরকে কর্তব্যচ্যুত করতে পারলো না বা তাদের শক্তি সামর্থ তাদেরকে অপরের প্রতি বীতশ্রদ্ধ বানাতে সমর্থ হলো না। তারা দুনিয়ায় নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার প্রচেষ্টাতে নিয়োজিত হলো না,বা | কোনো উচ্ছংখলতার মধ্যেও গিয়ে তারা পতিত হলো না, বরং তারা দুনিয়ার জীবনের সকল কথা, কাজ ও ব্যবহার্নেক্ডব্যাপারে মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে যেতে লাগলো । এ দায়িত্ব পালনে তারা আল্লাহর সন্তুষ্টি প্রাপ্তির আশায় এবং তাকে সাক্ষী রেখে সুবিচার করতে গিয়ে নিজেদের ও নিজেদের পিতা মাতা ও আত্মীয়স্বজনের বিরুদ্ধে পর্যন্ত রায় দিতে কুণ্ঠাবোধ করলো না, এসব গুণ অর্জিত হওয়ার পর তারা মানুষের জন্যে নিরাপত্তা বিধানকারী হয়ে গেলো, জগদ্বাসী যাবতীয় ক্ষতিকর কাজ ও ব্যবহার থেকে নিরাপদ হয়ে গেলো এবং এইভাবে তারা আল্লাহর দ্বীন এর আহ্বানকারী হওয়ার পূর্ণাংগ দায়িত্‌ পালন করলো । এই শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ন ব্যক্তিদের সম্পর্কেই আল্লাহ রব্বুল আলামীন জানিয়েছেন যে, তাদের চরিত্র ব্যবহার ও আবেগ উচ্ছ্বাসের মধ্যে ঈমানের সঠিক রূপ ফুটে উঠেছে। এই মহৎ Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।