তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

দিক দিয়ে শ্ৰেষ্ঠ এবং কালগত দিক দিয়ে চিরস্থায়ী । এই হিসেবে দেখলে পার্থিব ভোগসমাগ্রী নিতান্তই তুচ্ছ ও ক্ষণস্থায়ী বলে মনে হবে। কারণ, পার্থিব জীবনের ভোগ সামগ্রী খুবই সীমিত সময়ের জন্যে । এর স্থায়িত্ব কোনোভাবেই ব্যক্তির বয়সের অতিরিক্ত নয়। তেমনিভাবে এর স্থায়িত্‌ মানবজাতির বয়সেরও অতিরিক্ত নয়। তাই পরকালীন জীবনের তুলনায় এর স্থায়িত্ব এক পলকের কাছাকাছিই বলতে পারি । এই বাস্তব সত্যটি প্রতিষ্ঠিত করার পর এখন মোমেনদের গুণাবলীর কথা বলা হচ্ছে। প্রথমেই বলা হয়েছে, ‘আর যা কিছু আল্লাহর"কাছে রয়েছে, তা উত্তম ও চিরস্থায়ী তাদের জন্যে যারা ঈমান এনেছে,’ অর্থাৎ প্রথম গুণাটিই হচ্ছে ঈমানের গুণ। এই ঈমানের তাৎপর্য ও মূল্য কী? ঈমান হচ্ছে সেই আদি সত্যের জ্ঞান যা ব্যতীত মানব মনে এই জগতের কোনো কিছুরই সঠিক জ্ঞান অর্জিত হতে পারে না৷ কারণ, আল্লাহর একাত্মবাদের প্রতি বিশ্বাস স্থাপনের মাধ্যমে এই সৃষ্টিজগতের যথার্থরূপ ও বাস্তবতা সম্পর্কে মানব মনে অনুভূতি জাগে । তখন সে বুঝতে পারে এই জগত আল্লাহরই সৃষ্টি । এই অনুভূতি লাভের পরই মানুষ এই জগতের প্রকৃতি সম্পর্কে জানতে পারে এবং পেছনে কার্যকর প্রাকৃতিক নিয়ম কানুন সম্পর্কে জানতে পারে। আর এই জানার ফলেই সে এই বিশাল জগতের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং গোটা প্রাকৃতিক নিয়মের সাথে সংগতি রক্ষা "করে চলতে পারে। এই সংগতির ফলে তার জীবন সুখী হয় এবং গোটা সৃষ্টিজগতের সাথে মিলে মিশে জগত্নষ্টর প্রতি আনুগত্য ও দাসত্ব প্রদর্শন করে, আত্মনিবেদন করে। এটা প্রতিটি মানুষেরই অপরিহার্য গুণ ৷ কিন্তু যে দল ও গোষ্ঠী মানবতাকে জগতস্রষ্টার সন্ধান দেয় তার মাঝে এই গুণ আরও অপরিহার্য, আরও কাম্য ৷ ঈমানের মূল্য কি? ঈমানের মূল্য হচ্ছে, মানুষ এর মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ করে, নিজ আদর্শের ব্যাপারে কোনো দ্বিধা দ্বন্দ থাকে না, কোনো ভয় ভীতি থাকে না এবং কোনো হতাশা নিরাশা থাকে না। এই গুণগুলো পৃথিবীর বুকে বসবাসকারী প্রতিটি মানুষের জন্যে অপরিহার্য ৷ কিন্তু যারা সত্যপথের দিশারী, যারা মানবতাকে এই পথে পরিচালিত করে তাদের জন্যে এই গুণাবলী আরও অপরিহার্য, আরও কাম্য । ঈমানের প্রকৃত মূল্য হচ্ছে এই যে, মানুষ এর মাধ্যমে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়, ব্যক্তি স্বার্থের কয়েদ থেকে মুক্ত হয় এবং তার মন ও মস্তি্ক এক মহান উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত হয়। তখন সে মনে করে, তার নিজের বলতে কিছু নেই, যা কিছু আছে তা আল্লাহর রাহে মানুষকে আহ্বান করা ছাড়া আর কিছুই নয়। এই দাওয়াত ও তাবলীগের জন্যে সে আল্লাহর কাছে দায়বদ্ধ । এই অনুভূতি, এই চেতনা সেই সব লোকদের জন্যে অত্যন্ত জরুরী যাদের ওপর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করা হয়। কারণ, এই অনুভূতি ও চেতনা তার মাঝে ক্রীয়াশীল থাকলে সে কখনও দাওয়াত তবলীগের ময়দানে কাজ করতে গিয়ে বিপদ-আপদ বা কোনো নির্যাতনের সম্মুখীন হলে ধৈর্যহারা হবে না, হতাশ ও নিরাশ হবে না। তেমনিভাবে নিজের ডাকে মানুষের ব্যাপক সাড়া পেয়ে বা আনুগত্য পেয়ে আত্মগরিমায় ভুগবে না । বরং নিজেকে কেবলই একজন দায়বদ্ধ কর্মী মনে করবে। যে ঈমানের ওপর ভিত্তি করে সুসল্লিম জ্ঞাতির ইতিহাস ন্লেখ্খা ইসলামের প্রাথমিক পর্যায়ে যে দলটি সত্যিকার অর্থে ও পরিপূর্ণর্ূপে ঈমান গ্রহণ করেছিলো, তাদের স্বভাব চরিত্র, আচার আচরণ ও চিন্তা চেতনায় এই ঈমানের এক অভূতপূর্ব প্রভাব পড়েছে, Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।