তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

সাময়িকভাবে নিষেধ করা হয়েছিলো। এখানে যেহেতু মুসলিম সমাজের মৌলিক ও চিরন্তন গুণাবলীর আলোচনা করা হচ্ছে তাই যুদ্ধের অনুমতি না থাকা সত্তেও এবং আলোচ্য আয়াত মক্কী হওয়া সত্তেও এই প্রতিশোধ গ্রহণের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে। এসব স্বাতন্ত্যমন্ডিত গুণাবলী এমন একটি মুসলিম সমাজের বলে উল্লেখ করা হয়েছে যাদেরকে মানবতার হেদায়াতের জন্যে, মুক্তির জন্যে এবং নেতৃত্বের জন্যে মনোনীত করা হয়েছে। এই গুণাবলী মন্ধী জীবনের এমন একটি সময়ে উল্লেখ করা হয়েছে যখন সেই মুসলিম সমাজের হাতে আদৌ কোনো নেতৃত্ব ও কর্তৃত্ব ছিলো না। বিষয়টা ভেবে দেখার মতো । এর অর্থ হচ্ছে, মানবতার হেদায়াত ও নেতৃত্বের দায়িত্ব পালন করার পূর্বে মুসলিম সমাজকে এসব গুণাবলী অর্জন করতে হবে এবং নিজেকে দায়িত্‌ পালনের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এখন এসব গুণাবলীর একটা একটা করে আমাদের চিন্তা করে দেখতে হবে এবং এর স্বরূপ ও প্রকৃতি অনুধাবন করতে হবে। সাথে সাথে দেখতে হবে, মানবজীবনে এসব গুণাবলীর মূল্য ও তাৎপর্য কিঃ এসব গুণাবলীর অন্যতম হচ্ছে ঈমান, আস্থা, পাপাচার ও অশ্লীলতা পরিহার, ক্রোধের সময় আল্লাহর দেয়া সম্পদ হতে খরচ করা, আক্রান্ত হলে প্রতিশোধ নেয়া, মার্জনা, সংশোধন এবং সহনশীলতা ইত্যাদি । এসব গুণাবলীর তাৎপর্য ও মূল্য কি তা আমাদেরকে বুঝতে হবে। এখানে আর একটি বিষয় লক্ষ্যনীয় । তা হচ্ছে মুসলিম সমাজের গুণাবলী বর্ণনার আগে শাশ্বত আল্লাহর মানদন্ডে সত্যিকার মূল্যবোধের পরিচয় তুলে ধরা হচ্ছে। কোনটি শাশ্বত মূল্যবোধ, আর কোনটি ক্ষণস্থায়ী মূল্যবোধ সেটা মুসলিম সমাজের সামনে তুলে ধরা হচ্ছে যেন তাদের চিন্তা চেতনায় কোনো বিভ্রান্তির অবকাশ না থাকে । অন্যথায়, তাদের সকল মানদন্ড ভারসাম্যহীন হয়ে পড়বে । তাই প্রথমেই সেই মূল্যবোধের আলোচনা করা হয়েছে। এ সম্পর্কে বলা হয়েছে, ‘অতএব তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র । আর আল্লাহর কাছে যা আছে, তা উৎকৃষ্ট ও স্থায়ী... ৷" (আয়াত ৩৬) এই পার্থিব জীবনে মনোমুগ্ধকর ও চোখ ধাধানো অনেক কিছুই আছে। এখানে রয়েছে এবং প্রভাব প্রতিপত্তির মোহ । এই পার্থিব জগতে আল্লাহ তায়ালা ভার বান্দাদেরকে নিছক দয়া ও করুণার বশবর্তী হয়ে বেশ কিছু নেয়ামত দান করে থাকেন। এখানে পাপ পুণ্যের কোনো প্রশ্ব নেই । অবশ্য তিনি কখনও কখনও তার বাধ্য বান্দাদের অল্প সম্পদেও বরকত দান করে থাকেন। আবার অবাধ্য বান্দাদের সম্পদে বরকত তুলে নেন। ফলে অঢেল সম্পদের মালিক হয়েও তারা তাতে কোনো বরকত লক্ষ্য করে না। কিন্তু এর একটিও শাশ্বত ও চিরন্তন মূল্যবোধরূপে গন্য হয় না। বরং এগুলো নিছক ভোগের সামগ্রী, সীমিত সময়ের জন্যে এসব দান করা হয়। এগুলো প্রকৃত উন্নতি ও অবনতির মানদন্ড নয়। স্বয়ং এগুলো আল্লাহর কাছে মর্যাদা ও অমর্যাদার আদৌ কোনো বিষয় হিসেবে গণ্য হয় না। এমনকি এগুলো আল্লাহর সত্তুষ্টি ও অসস্তুষ্টির প্রমাণ হিসেবেও গন্য হয় না । এগুলো কেবলই ভোগ সামগ্রী । অপরদিকে ‘আল্লাহর কাছে যা রয়েছে তাই শ্রেষ্ঠ ও চিরস্থায়ী ।' অর্থাৎ সেগুলো সত্বাগত নিযিললা লন: ১৮০১২২২ www.icsbook.info

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।