তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

শত্ৰুতাবশত, অজ্ঞতাবশত নয়। তারা আল্লাহর পক্ষ থেকে দেয়া এশী গ্রন্থের ব্যাপারে অজ্ঞ ছিলোনা । তেমনিভাবে তারা সেই এশী বিধান সম্পর্কেও অজ্ঞ ছিলো না যা নূহ (আ.)-এর যুগ থেকে ইবরাহীম (আ.)-এর যুগ পর্যন্ত এবং মূসা (আ.)-এর যুগ থেকে ঈসা (আ.)-এর যুগ পর্যন্ত পর্যায়ক্রমে চলে আসছিলো । সেখানে আরও বলা হয়েছে যে, পরবর্তীযুগে যারা উত্তরাধিকার সূত্রে এসব এশীগ্রন্থ লাভ করেছিলো তারাও এর প্রতি বিশ্বাসী ছিলো না, বরং সংশয় সন্দেহে লিপ্ত ছিলো । এই যদি অবস্থা হয় সেসব লোকদের যারা এশী ধর্মের অনুসারী ছিলো, নবী রসূলদের অনুসারী ছিলো এবং এশী গ্রন্থের ধারক ছিলো, তাহলে যারা আদৌ কোনো নবীর অনুসারী নয় এবং আদৌ কোনো এশী গ্রন্থের প্রতি বিশ্বাসী নয় তাদের অবস্থা কি হবে? নিশ্চয় তাদের অবস্থান ভ্রষ্টতা ও অজ্ঞতার শেষ সীমায় ৷ মক্ধাবাসী ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করিয়ে দেয়ার জন্যে আল্লাহ তায়ালা তার বান্দা ও রসূল মোহাম্মদ (স.)-এর ওপর আরবী ভাষায় কোরআন নাযিল করেছেন এবং এর মাঝে সেই বিধানই রেখেছেন যার প্রচার করে গেছেন নূহ, ইবরাহীম, মূসা এবং ঈসা (আ.) সহ প্রমুখ নবী-রসূলরা। এর ফলে ইতিহাসের উষালগ্ন থেকে চলে আসা দাওয়াত ও তাবলীগের ধারার সাথে এর যোগসূত্র স্থাপিত হয়েছে, এর উদ্দেশ্য আদর্শ ও লক্ষ্য অভিন্ন হয়েছে। এর ফলে এমন একটি মুসলিম সমাজের সৃষ্টি হবে যাদের হাতে থাকবে কর্তৃত্ব ও নেতৃত্ব এবং এই দাওয়াত ও তবলীগকে এই পৃথিবীর বুকে আল্লাহর ইচ্ছা ও পছন্দ অনুযায়ী বাস্তবায়িত করবে। এখানে এই মুসলিম সমাজের বৈশিষ্ট্য ও গুণাবলী বর্ণনা করা হচ্ছে । আলোচ্য সূরাটি মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে মন্কাতেই অবতীর্ণ হয়েছে, তবুও এই সমাজের অন্যতম একটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। আর তা হচ্ছে এই যে, ‘তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়।' এর মাধ্যমে এটাই বুঝা যায় যে, শূরা বা পরামর্শের প্রথা মুসলিম জীবনে কেবল একটি রাজনৈতিক পদ্ধতিই নয়, বরং এটা গোটা মুসলিম সমাজেরই বৈশিষ্ট্যমন্ডিত একটা গুণ । এর ওপরই মুসলিম সমাজ প্রতিষ্ঠিত । এরপর এর প্রসার ঘটেছে ইসলামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ৷ কারণ এই রাষ্ট্র, দল ও সমাজেরই বৃহত্তর রূপ । কাজেই রাষ্ট্র কাঠামোতে দলীয় নিয়ম নীতির প্রতিফলন ঘটবে সেটাই স্বাভাবিক । আলোচ্য আয়াতে মুসলিম সমাজের আর একটি বৈশিষ্ট্য পাই । তা হচ্ছে, ‘যারা আক্রান্ত হলে প্রতিশোধ গ্রহণ করে’ অথচ আমরা জানি, মন্ধায় অবস্থানকালে মুসলমানদেরকে অন্যায় অবিচার ও যুলুম-নির্যাতনের মুখে ধৈর্যধারণের নির্দেশ দেয়া হয়েছিলো এবং আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করা তাদের জন্যে নিষেধ ছিলো। তবে অন্য একটি আয়াতে তাদেরকে সশস্ত্র যুদ্ধের অনুমতি দেয়া হয়। আর এই অনুমতি আসে হিজরতের পর । সেই আয়াতে বলা হয়েছে ‘যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে যাদের সাথে কাফেররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে । আল্লাহ তায়ালা তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম ৷' (সূরা আল হজ্ব ৩৯) এই মন্ধী আয়াতে মুসলিম সমাজের মৌলিক ও চিরস্তন বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। অর্থাৎ মৌলিকভাবে মুসলিম সমাজ আক্রান্ত হলে প্রতিশোধ নিয়ে থাকে। তবে মক্কায় অবস্থানকালে বিশেষ পরিস্থিতির কারণে তাদেরকে শত্রুর আক্রমণের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করতে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।