দাবী করতে পারবে? সাগরের গভীরতা ও প্রশস্ততা কে সৃষ্টি করেছে যার ফলে বিশাল আকৃতির জলযান তার বুকের ওপর ভাসতে পারে? এই যে বিশাল আকৃতির জলযান- এর উপাদানগুলো কে সৃষ্টি করেছে? কে এই উপাদানগুলোর মাঝে এমন গুণ ও বৈশিষ্ট্য সৃষ্টি করেছে, যার ফলে সেসব জলযান পানির ওপর ভাসতে পারে? এই জলযানগুলোর চালিকা শক্তি হিসেবে এই যে বাতাস, বা বাষ্পচালিত যন্ত্র বা পরমাণুশক্তি চালিত যন্ত্র এগুলোর মূল উপাদান কে সৃষ্টি করেছে? সে সেই সত্বা যিনি এসব প্রাণহীন বন্তুগুলোর মাঝে চালিকা শক্তি দান করেছেন যা পাহাড়সম বিশাল আকৃতির জলযানগুলোকে চালিয়ে নিয়ে যায়? পরের আয়াতে বলা হয়েছে, ‘তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দেন। তখন জাহাজগুলো সমুদ্রপৃষ্ঠে নিশ্চল হয়ে পড়ে যেন পাহাড়......... " (আয়াত ৩৩) অর্থাৎ আল্লাহ তায়ালা কখনও কখনও এসব জলযানকে নিশ্চল করে দেন, ফলে মনে হয় যেন এগুলো প্রাণহীন ও নিথর । তাই বলা হচ্ছে, অর্থাৎ এই জলযানগুলোর সচলতা ও নিশ্চলতা উভয়টির মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞতাশীল লোকদের জন্যে নিদর্শন রয়েছে। লক্ষণীয় যে, ধৈর্য ও কৃতজ্ঞতা এ দুটো গুণের উল্লেখ পবিত্র কোরআনের অনেক স্থানেই এক সংগে দেখা যায়। অর্থাৎ বিপদে ধৈর্যধারণ এবং সুসময়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ এমন দুটো গুণ যা সুখে দুঃখে এবং হাসি আনন্দের সকল মুহুর্তেই মোমেন বান্দার মাঝে পাওয়া যায়। এরপর বলা হচ্ছে, ‘অথবা তাদের কৃতকর্মের জন্যে সেগুলোকে ধ্বংস করে দেন’ (আয়াত ৩৪) অর্থাৎ পাপাচার ও ঈমান বিরোধী কাজের প্রায়শ্চিত্ত স্বরূপ আল্লাহ: তায়ালা সেসব জলযান ধ্বংস করে দেন অথবা ডুবিয়ে দেন। আবার অনেক পাপ ক্ষমাও করে দেন। মানুষের সব ধরনের পাপের জন্যে তিনি শাস্তি দেননা ৷ এরপর বলা হয়েছে, ‘এবং যারা আমার ক্ষমতা সম্পর্কে বিতর্ক করে, তারা যেন জানে যে, তাদের কোনো পলায়নের জায়গা নেই । (আয়াত ৫) অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে ধ্বংস করে দেন, অথবা তাদের জলযানগুলোকে বিধ্বস্ত করে দেন, তাহলে তারা কেউ রক্ষা পাবে না। এর মাধ্যমে আল্লাহ্ তায়ালা মানুষকে বুঝিয়ে দিতে চান যে, এই পার্থিব জগতে তারা যা কিছুর মালিক তা সবই একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক ব্যতীত আর কোনো কিছুরই স্থায়িত্ব নেই, স্থিতিশীলতা নেই । এরপর পার্থিব জীবনে দেয়া বিভিন্ন উপায়-উপকরণের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে, এগুলো ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল । আসলে এগুলোর কোনো মূল্য নেই । সত্যিকার অর্থে যা মূল্যবান ও চিরস্থায়ী তা হচ্ছে সেই সব নেয়ামত যা আল্লাহ তায়ালা পরকালে কেবল মোমেন ও আস্থাশীল বান্দাদের জন্যে নির্ধারণ করে রেখেছেন। এখন এই মোমেন বান্দাদের গুণাবলী ও বৈশিষ্ট্য বর্ণনা করে বলা হচ্ছে, ‘অতএব তোমাদেরকে যা দেয়া হয়েছে তা পার্থিব জীবনের ভোগ মাত্র (আয়াত ৩৬-৪৩) সুসঙ্সিম সমাজের শাশ্বত সূল্যব্বোধ ও নসৌল্িক নীতিমাশ্লা আলোচ্য সূরার প্রথমে বলা হয়েছে যে, যাদেরকে এশীগ্রন্থ দান করা হয়েছে, তারা সজ্ঞানে কোন্দলে জড়িয়ে পড়েছে, মতানৈক্যের সৃষ্টি করেছে। এই কোন্দল ও মতানৈক্য ছিলো পরস্পর Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।