কেন্দ্র করেও বিভিন্ন মতবিরোধ ও মতবাদের সৃষ্টি হয়েছে। আর দৃশ্যের বাইরে যা কিছু আছে তা রহস্যই থেকে যাচ্ছে, অভাবনীয় ও অজানা দৃষ্টি ও চিন্তা শক্তির আওতার বাইরে। এটা একান্তই আল্লাহর বিষয় । এই বিষয়ে মানুষের কোনো দখল নেই । এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাণের অস্তিত্ব যার সন্ধান পাই ভূ-পৃষ্ঠে, ভূগর্ভে, সমুদ্রের গভীরে এবং মহাশূন্যের বিভিন্ন স্তরে, মহাকাশে বিচরণকারী অন্যান্য প্রাণীর কথা তো বাদই দিলাম । এই যে অসংখ্য প্রাণী যার সম্পর্কে মানুষ তার সীমিত উপায় ও মাধ্যম দ্বারা খুব সামান্যই জানতে পেরেছে। এই অসংখ্য ও অগণিত প্রাণীকে আল্লাহ তায়ালা যখন ইচ্ছা একত্রিত করবেন । কোনো একটি প্রাণীও বাদ যাবে না, কোনো একটি প্রাণীও হারিয়ে যাবে না বা অনুপস্থিত থাকবে না। অথচ মানুষ তার পোষা এক ঝীক পাখিকে খাঁচায় ফিরিয়ে আনতে হিমশিম খায়। একই কথা একঝাক মৌমাছির বেলায়ও খাটে । অগণিত পাখির ঝাঁক, অগনিত মৌমাছির ও কীট পতংগের ঝাঁক, অগনিত জীবাণুর ঝাঁক, অসংখ্য মাছ ও সামুদ্রিক প্রাণীর ঝীক, বিভিন্ন জায়গায় বিচরণকারী অসংখ্য মানুষের দল এবং এর চেয়েও সংখ্যায় অনেক অনেক বেশী বিভিন্ন প্রাণীর সমষ্টি যা মহাশূন্যে অজানা ও অদৃশ্য স্থানে বিচরণ করছে এইসব পতশু প্রাণীকে আল্লাহ তায়ালা একটা নির্দিষ্ট দিনে এবং একটা নির্দিষ্ট স্থানে একত্ৰিত করবেন । কোরআনের বর্ণনা ভংগিতে যে ভাবটি ফুটে উঠেছে তাতে মনে হয়, পৃথিবী ও আকাশে জীবজস্তুর বিস্তার এবং এসবের একত্রিকরণের মাঝে যে সময়টুকু তা কোরআনের একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করার সমান । এই দুটো দৃশ্য বৰ্ণনা করার পাশাপাশি আল্লাহ তায়ালা মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, এই জাগতিক জীবনে তারা যে সকল সমস্যা ও সংকটের সন্মুখীন হয় সেগুলো তাদেরই কৃতকর্মের ফল । তবে আল্লাহ তায়ালা তাদের অনেক অপরাধই ক্ষমা করে দেন। এই বিশাল সৃষ্টিজগতের ছোট্ট একটা অংশ হিসেবে মানুষ যে খুবই দুর্বল ও অক্ষম, সে কথাও তাকে স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে, ‘তোমাদের ওপর যেসব বিপদ আপদ পতিত হয়, তা তোমাদের কর্মেরই ফল... ৷' (আয়াত ৩০-৩১) প্রথম আয়াতে আল্লাহর ইনসাফ ও ন্যায়বিচারের অভিব্যক্তি প্রকাশ পাচ্ছে, দূর্বল মানবতার প্রতি তার দয়ার বহিপ্রকাশ ঘটেছে। এখানে বলা হয়েছে যে, প্রতিটি আপদ বিপদের পেছনে মানুষের কর্মই ক্রীয়াশীল । তবে আল্লাহ তায়ালা মানুষকে তার প্রতিটি অন্যায়ের জন্যেই পাকড়াও করেন না । কারণ, তিনি মানব স্বভাবের দুর্বল দিকগুলো সম্পর্কে জানেন । তাই তার অনেক অপরাধই তিনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে থাকেন। এটা নিসন্দেহে বান্দার প্রতি তার অশেষ দয়া ও করুণা । দ্বিতীয় আয়াতে মানুষের দুর্বলতার দিকটি চিত্রায়িত হয়েছে। পৃথিবীর বুকে সে পরাক্রমশলী নয়। আল্লাহ তায়ালা ব্যতীত তার কোনো উপায়ও নেই । কাজেই সে এই আল্লাহ তায়ালা ব্যতীত আর কার কাছে গিয়ে আশ্রয় নেবে? কার কাছে সাহায্য প্রার্থনা করবে? ' (আয়াত ৩২-৩৫) সমুদ্রে ভাসমান পাহাড়সম জাহাজগুলোও আল্লাহর অন্যতম নিদর্শন । এই নিদর্শন প্রত্যক্ষ ও চাক্ষুষ । এই যে সাগর, এটাকে কে সৃষ্টি করেছে? কোনো মানুষ কি নিজেকে এর সৃষ্টিকর্তা বলে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।