* অর্থাৎ তিনি সাহায্যকারী, তিনি পালনকর্তা । তার সত্তবাও প্রশংসিত এবং তার গুণাবলীও প্রশংসিত । আলোচ্য আয়াতে বৃষ্টিকে ‘গায়ছো' বলা হয়েছে। ‘গায়ছো’ শব্দের অর্থ হচ্ছে ত্রাণ ও উদ্ধার । অর্থাৎ বিপদগ্রস্ত বা দুর্যোগ কবলিত কাউকে রক্ষা করা, উদ্ধার করা। অপরদিকে বৃষ্টির প্রভাবকে ‘রহমত ছড়িয়ে দেয়া’ বলে আখ্যায়িত করা হয়েছে। এই রহমত শব্দের মাঝে আমরা সজীবতা, শ্যামলতা, আশা ও উৎফুল্লতার ব্যঞ্জনা পাই । কারণ, বৃষ্টি ধারায় সিঞ্চিত হয়ে শুষ্ক ভূমি যখন ফলে ফুলে ভরে ওঠে, তখন সত্য সত্যই মানুষের মনে সজীবতা আসে, উৎফুল্লতা আসে এবং আশার সঞ্চার হয়। গ্রীষ্মের খরতাপের পর বৃষ্টির দৃশ্যে মানুষের হৃদয় মন ও স্নায়ু যতোটুকু স্বস্তি ও আনন্দ অনুভব করে ততোটুকু আর কিছুতে হয় না। তেমনিভাবে বৃষ্টিপাতের পর শুষ্ক ভূমি শস্য শ্যামল হয়ে ওঠার পর যে দৃশ্যের সৃষ্টি তা দেখে মানুষের চোখ যতোটুকু জুড়ায় ততোটুকু আর কিছুতে ভুড়ায় না। সৃষ্টিজপতের সর্বত্র আল্লাহুর্ব অস্তিত্বের নিদর্শন পরের আয়াতে বলা হয়েছে, ‘আসমান ও যমীনের সৃষ্টি এবং এর উভয়ের মধ্যে তিনি যেসব জীব-জস্তু ছড়িয়ে দিয়েছেন এগুলো তার এক নিদর্শন ৷" (আয়াত ২৯-৩১) এই জাগতিক নিদৰ্শনগুলো মানুষের দৃষ্টির সামনেই রয়েছে এবং ওহীর মাধ্যমে প্রাপ্ত তথ্যে সত্যতার প্রমাণ বহন করছে। মানুষ ওহীর মারফত প্রাপ্ত তথ্যের ব্যাপারে সন্দেহ করেছে এবং বিরোধের সৃষ্টি করেছে। কিন্তু আসমান ও যমীন সংক্রান্ত আয়াতগুলোর ব্যাপারে এই বিতর্ক বা সন্দেহের কোনো অবকাশ নেই ৷ কারণ, এগুলো অকাট্য এবং এর আবেদন হচ্ছে হৃদয়ের প্রতি । কোনো সুস্থ বিবেকের অধিকারী ব্যক্তিই এগুলোকে নিয়ে কোনো বিতর্কে জড়াতে পারে না। এগুলো সুস্পষ্টর্ূপে যে সত্যটি প্রমাণ করে তা হলো, এসবের সৃষ্টি ও পরিচালনার পেছনে মানুষের কোনো হাত নেই আল্লাহ তায়ালা ছাড়া আর কারও পক্ষে একাজ সম্ভব নয়। কাজেই স্বীকার করতেই হবে যে, এসবের কোনো সৃষ্টা আছে, পরিচালক আছে। কারণ এর বিশালতা, এর সুক্ষ মিল, এর আবহমান শৃংখলা এবং এর স্থিতিশীল নিয়মের এক্য এ গুলোর ব্যাখ্যা কখনও যুক্তি দ্বারা করা সম্ভব নয়, বরং এ কথা বলা ছাড়া উপায় নেই যে, কোনো সৃষ্টা এগুলো সৃষ্টি করেছে এবং পরিচালনা করছে। তাছাড়া মানুষের বিবেক সেই সৃষ্টিজঅগতের মুখের ভাষা সরাসরি বুঝতে ও অনুধাবন করতে পারে এবং তার সম্পর্কে বইয়ের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শোনার আগেই তার সত্যতা সম্পর্কে আশ্বস্ত হয়। আলোচ্য আয়াতে বর্ণিত আল্লাহর অন্যতম নিদর্শন আসমান ও যমীন । এর মধ্যেই আর একটি বিস্ময়কর নিদর্শনের কথা উল্লেখ করা হয়েছে। আর তা হচ্ছে, উভয়টির মাঝে বিচরণকারী প্রাণীর অস্তিত্ব । মহাশূন্যে বিচরণকারী বিভিন্ন প্রাণীর কথা বাদ দিলেও খোদ এই পৃথিবীর বুকেই যেসব প্রাণী বিচরণ করছে সেটা তো কতো বড় নিদর্শন। পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব এমন একটি রহস্য যার স্বরূপ ও প্রকৃতি এখনও মানুষের কাছে অনুদ্ঘাটিত রয়ে গেছে। প্রাণ সৃষ্টি করার তো প্রশ্নই ওঠে না। কারণ এই প্রাণ এমন একটি রহস্য যার উৎপত্তি সম্পর্কে কেউ জানে না, প্রাণ কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং কিভাবে তা প্রাণীর রূপ ধারণ করলো এসব প্রশ্বের আজও কোনো মীমাংসা হয়নি । প্রাণের উৎস অথবা প্রকৃতি সম্পর্কে জানতে গিয়ে এ পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বিষয়টিকে আরও রহস্যাবৃত ও জটিল করে তুলেছে। কারণ, এ সম্পর্কিত গোটা গবেষণাকর্ম যে বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে তাহলো প্রাণের উৎপত্তির পর প্রাণীর বিবর্তন এর বিভিন্ন প্রজাতি ও এর বিভিন্ন আচার আচরণ । এই দৃশ্যমান ও সংকীর্ণ ক্ষেত্রটিকে Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।