ভারী হওয়ার কারণে হতাশার কিছু নেই, ভয়ের কিছু নেই । আল্লাহ্ তায়ালা মানুষের কার্যকলাপ সম্পর্কে সব কিছুই জানেন। তিনি আরও জানেন কারা সত্যিকার অর্থে তাওবা করে। যারা সত্যিকার অর্থে তাওবা করে, তিনি তাদের তাওবা কবুল করেন, তেমনিভাবে তিনি মানুষের অতীতের পাপগুলো সম্পর্কেও জানেন, তাই সেগুলো মিটিয়ে দেন। এই হৃদয়গ্রাহী বর্ণনার মাঝখানেই মোমেন ও কাফেরদের প্রাপ্য প্রতিদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে, যারা মোমেন ও সৎকর্মশীল তারা তাদের প্রভুর ডাকে সাড়া দেয়। আর প্রভু তাদের প্রতি অধিক দয়া ও করুণা প্রদর্শন করেন। অপরদিকে যারা কাফের, তাদের জন্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই কঠিন শাস্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে তাওবার দরজা সবার জন্যে খোলা আছে। তবে আল্লাহর অধিক অনুগ্রহ ও বিশেষ দয়া কেবল তাদের ভাগ্যেই জুটবে যারা স্বতস্কর্তভাবে তার ডাকে সাড়া দেবে। পরকালে আল্লাহর দয়া ও করুণার কোনো সীমা থাকবে না, কোনো হিসাবও থাকবে না। কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ তায়ালা তার বান্দাদের জীবিকা নির্ধারিত পরিমাণে দিয়ে থাকেন। কারণ তিনি ভালো করেই জানেন, পৃথিবীতে বসবাসকারী এই দুর্বলচিত্তের বান্দাদের জন্যে তীর দয়ার ভান্ডার পুরোপুরি খুলে দিলে তাদের পক্ষে সেই চাপ সহ্য করা সম্ভবপর হবে না। তাই বলা হচ্ছে, “যদি আল্লাহ তায়ালা তীর সকল বান্দাকে প্রচুর রেযেক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় ৷ (আয়াত ২৭) অর্থাৎ আল্লাহ তায়ালা ভালো করেই জানেন যে, তার বান্দারা সীমিত সচ্ছলতারই উপযুক্ত । তাদের ধারণ ক্ষমতার জন্যে এটা যথার্থ । কারণ, পরকালে তাদেরকে যে অঢেল পরিমাণে দেয়া হবে, সে পরিমাণে তাদেরকে যদি দুনিয়াতেও দেয়া হয় তাহলে তারা সীমালংঘন করবে, বিপর্যয় ঘটাবে । এ সকল বান্দা তো দূর্বল, তাই ভারসাম্য রক্ষা করে চলা তাদের পক্ষে সব ক্ষেত্রে সম্ভব নয়, তাদের ধারণ ক্ষমতা সীমিত সম্পদের জন্যেই উপযুক্ত । এ সত্যটুকু আল্লাহর জানা আছে। কারণ তিনি বান্দাদের সব কিছু জানেন ও দেখেন। আর সেই কারণেই তিনি এই পার্থিব জীবনে তাদেরকে সীমিত ও নির্ধারিত পরিমাণে এবং তাদের ধারণ ক্ষমতা অনুসারে সম্পদ দান করেন। তবে যারা দুনিয়ার পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হবে এবং সহি সালামতে পরকালীন জীবনে প্রবেশ করবে, তাদের জন্যে সীমাহীন প্রাচুর্য ও সুখ সাচ্ছন্দ থাকবে । পরের আয়াতে বলা হয়েছে, ‘মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরে তিনিই বৃষ্টি বর্ষণ করেন এবং স্বীয় রহমত ছড়িয়ে দেন ৷" (আয়াত ২৮) এই আয়াতে বান্দার প্রতি আল্লাহ তায়ালার আর এক অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেয়া হচ্ছে। অনাবৃষ্টি ও খরার কারণে যখন মানুষ জীবনের প্রথম উপাদান পানির জন্যে হাহাকার করতে থাকে এবং হতাশা নিরাশা যখন তাদেরকে গ্রাস করে ফেলে তখন আল্লাহ তায়ালা তার রহমতের বৃষ্টি বর্ষণ করেন, ফলে খরতাপে ঝলসে যাওয়া ভূমি জীবিত হয়ে ওঠে, পতিত জমি শস্যশ্যামল হয়ে উঠে, বীজ অংকুরিত হয়, চারাগুলো ধীরে ধীরে বেড়ে ওঠে, আবহাওয়া কোমল ও সিপ্ধ হয়ে ওঠে, জীবন চাঞ্চল্য ফিরে আসে, মানুষের মাঝে কর্মস্পৃহা জেগে উঠে, মাঠে ঘাটে আনন্দের বার্তা বয়ে যায়, হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে যায়, মনে আশার সঞ্চার হয়। হতাশা এবং আল্লাহর রহমতের মাঝে ক্ষণিকের ব্যবধান ছিলো। এ ব্যবধান কেটে যাওয়ার সাথে সাথে রহমতের সকল দুয়ার খুলে যায়, আকাশের দুয়ারও খুলে যায় এবং রহমতের বৃষ্টি বর্ষিত হয়। ‘তিনিই কার্যনির্বাহী Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।