উত্তর দিয়েছ । আসল ঘটনা হচ্ছে এই যে, কোরায়শ বংশের এমন কোনো পরিবার ছিলো না যাদের সাথে রসূলুল্লাহ (স.)-এর আত্মীয়তার সম্পর্ক ছিলো না । তাই তিনি বলেছেন, ‘আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না, তবে এতেট্ুকু চাই যে, আমাদের মধ্যকার আত্মীয়তার সম্পর্কটা যেন তোমরা অটুট রাখো ৷' এই ব্যাখ্যার অর্থ দাড়াচ্ছে, আত্মীয়তার সম্পর্কের খাতিরে তোমরা আমার কোনো ক্ষতি করবে না এবং আমি তোমাদেরকে হেদায়াতের যে বাণী শুনাচ্ছি তা উদার মন নিয়ে শুনবে । আর এটাই হবে আমার জন্যে প্রকৃত বিনিময় বা পারিশ্রমিক; অন্য কিছু নয় । হযরত ইবনে আব্বাস (রা.)-এর ব্যাখ্যা সাঈদ ইবনে যোবায়র এর ব্যাখ্যার চেয়ে অধিক যুক্তিসংগত ও প্ৰকৃত ঘটনার কাছাকাছি। তবে আমি এখনও মনে করছি, উপরে আমি যে ব্যাখ্যাটি উল্লেখ করেছি সেটা আরও যুক্তিসংগত ও প্রকৃত ঘটনার সাথে অধিকতর সংগতিপূর্ণ । তবুও আমি স্বীকার করছি, সঠিক ব্যাখ্যা একমাত্র আল্লাহ তায়ালাই ভাল জানেন; আমরা নই । মোটকথা, রসূলুল্লাহ (স.) তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, হেদায়াতের বদৌলতে পরকালে তারা যা কিছু লাভ করবে, তার কোনো বিনিময় তিনি তাদের কাছে দাবী করছেন না। অথচ পৃথিবীর বুকে এর চেয়েও নগণ্য ও তুচ্ছ কিছু পাইয়ে দিলে মোটা অংকের দালালী দিতে হয় কিন্তু, আল্লাহর বড়ই মেহেরবানী যে, তিনি বান্দাদের হিসাব নিকাশ ব্যবসা অথবা আইনের তুলাদন্ডে মেপে করবেন না। বরং উদারতা ও করুণার মানদন্ডে মেপে করবেন । তাই বলা হয়েছে, ‘যে কেউ উত্তম কাজ করে, আমি তার জন্যে তাতে পুণ্য বাড়িয়ে দেই ৷' এটা নিছক বিনিময় নয়, বরং বিনিময়ের অতিরিক্ত । এখানেই শেষ নয়। এরপর রয়েছে ক্ষমা ও কর্মের মূল্যায়ন । বলা হচ্ছে, ‘নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, গুণগ্ৰাহী ৷’ অর্থাৎ আল্লাহ তায়ালা ক্ষমা করেন, আল্লাহ তায়ালা কর্মের মূল্যায়ন করেন। কার কর্মের মূল্যায়ন করেন? আপন বান্দাদের কর্মের মূল্যায়ন করেন। অথচ তাদের এই কর্মের শক্তি ও সামর্থ্য তিনিই তাদেরকে দান করেছেন, তিনি এই কর্মের নিছক মূল্যায়নই করছেন না; বরং তিনি তাদের বিনিময় ও পুরস্কার বাড়িয়েও দিচ্ছেন । আবার তাদের ক্রটি-বিচ্যুতি ক্ষমাও করে দিচ্ছেন। কি অপূর্ব এই উদারতা ও বদান্যতা ৷ মানুষের পক্ষে এর অনুকরণ করাতো দূরের কথা, তাদের পক্ষে এই উদারতা ও বদান্যতার জন্যে যথার্থরূপে কৃতজ্ঞতা প্রকাশ করাও সম্ভব নয় । এরপর প্রসংগ পুনরায় চলে যাচ্ছে সেই আদি সত্যের আলোচনার দিকে । ওই প্রসংগে বলা হয়েছে, তারা ‘নাকি এ কথা বলে যে, তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যা রটনা করেছেন? (আয়াত ২৪) অর্থাৎ ওহীর উৎস, প্রকৃতি, উদ্দেশ্য ও লক্ষ্যের ব্যাপারে তারা যে সন্দেহ প্রকাশ করে সেটার কারণ হিসেবে কি তারা বলতে চায় যে, মোহাম্মদ (স.) আল্লাহর নামে মিথ্যা প্রচার করে বেড়াচ্ছেন? তারা কি বলতে চায়, আল্লাহ তায়ালা ওহীর মাধ্যমে তার প্রতি কোনো বাণী অবতীর্ণ করেননি? কিন্তু তাদের এই আশংকা সম্পূর্ণরূপে অগ্রাহ্য । কারণ কেউ আল্লাহর কাছ থেকে কোনো বাণী প্রাপ্ত না হয়েও দাবী করছে সে বাণীপ্রাপ্ত হয়েছে, আর আল্লাহ তায়ালা তাকে ছেড়ে দেবেন এটা Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।