তাফসীর ফী যিলালিল কোরআন ১৮তম খণ্ড
/ ২৮৫
📝 লেখা 📖 পিডিএফ

বর্ণনা ভংগির মাধ্যমে তাদের এই করুণ অবস্থা যেভাবে চিত্রায়িত করা হয়েছে তাতে মনে হয়, ওদের কৃতকর্মই যেন ওদের সামনে ভয়ংকর রূপ ধারণ করে ভীতি ও ত্রাসের সৃষ্টি করবে। অথচ জাগতিক জীবনে এসব কর্মই ছিলো তাদের জন্যে আনন্দের বিষয়, গর্বের বিষয় । আর আজ এসব কর্মই তাদের জন্যে ভয় ভীতির কারণ হয়ে দাড়াচ্ছে এবং মনে হচ্ছে, সেইগুলোই যেন আযাবের রূপ ধারণ করে তাদেরকে গ্রাস করে ফেলবে । এ থেকে তাদের যেন কোনো মুক্তি নেই । অপরদিকে যারা মোমেনবান্দা, যারা এই দিনটিকে ভয় করতো, আজ তারা নিরাপদে আছে, শান্তিতে আছে ও সুখে আছে । তাদের সল্পর্কে বলা'হয়েছে, ‘আর যারা মোমেন ও সৎকর্মী তারা জান্নাতের উদ্যানে থাকবে ' (আয়াত ২২) আলোচ্য আয়াতের বর্ণনা ভংগির মাধ্যমে যে ব্যঞ্জনা ফুটে উঠেছে তাতে সুখ ও শান্তির চিত্রই ৷" অৰ্থাৎ অগণিত ও অসংখ্য নেয়ামত তাদের জন্যে রয়েছে। ‘এটাই হচ্ছে মহা অনুগ্রহ' ‘এরই সুসংবাদ দেন আল্লাহ তায়ালা তার বান্দাদেরকে এসব বক্তব্যে মোমেন বান্দাদের পরকালীন জীবনের সুখ শান্তি ও সমৃদ্ধির চিত্রই লক্ষ্য করা যায়। দ্বীনের্স দায়ীদের জনেযে একটি বিশেষ নির্দেশনা সুখ সমৃদ্ধি ও আরাম আয়েশের এই দৃশ্যের পাশাপাশি রসূলুল্লাহ (স.)-কে একটা বিশেষ উপদেশ প্রদান করা হচ্ছে। আর তা হচ্ছে এই যে, তিনি যেন হেদায়াত ও দাওয়াতের কোনো বিনিময় তাদের কাছে কামনা না করেন। এই হেদায়াত ও দাওয়াতের বদৌলতেই তারা জান্নাতের অগণিত লাভে সক্ষম হয়েছে এবং জাহান্ামের আযাব থেকে রক্ষা পেয়েছে। এটা নিসন্দেহে তাদের প্রতি রসূলের বিরাট দয়া । এই দয়া তাঁর সাথে সম্পর্ক রাখার ফলেই তারা লাভ করতে পেরেছে। আর এটাই রসূলের বড় পাওনা । বলা হচ্ছে, ‘বলো, আমি আমার দাওয়াতের কোনো বিনিময় তোমাদের কাছে চাই না, চাই কেবল ৷" (আয়াত ২৩) আলোচ্য আয়াতে রসূলুল্লাহ (স.)-কে কোনোরূপ বিনিময় কামনা না করার উপদেশ দেয়া হয়েছে। তিনি তাই বিনিময় কামনা করেছেন না। এর ফলে হদ্যতা ও সৌহার্দ লাভ হবে। আমরা জানি যে, কোরায়শ বংশের বিভিন্ন পরিবারের সাথে রসুলুল্লাহ (স.)-এর আত্মীয়তার সম্পর্ক ছিলো। আর এই আত্মীয়তার কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তাই তিনি তাদেরকে সত্যপথে পরিচালিত করতে চাইতেন । এটাই ছিলো তার বড় পাওয়া। আয়াতটি যে যে ক্ষেত্রে এসেছে সেসব ক্ষেত্রের প্রতি লক্ষ্য রেখে আমি যখন এর অর্থ করি তখন সেই উপরের ব্যাখ্যাটায়ই আমার মনে আসে । অবশ্য এর আর একটি ব্যাখ্যা আছে যা, ইবনে আব্বাস (রা.)-এর বরাত দিয়ে ইমাম বোখারী উল্লেখ করেছেন। সেটা আমি এখানে উল্লেখ করছি । এতে বলা হয়েছে যে, একবার তাউস ইবনে আব্বাস (রা.)-কে ‘আত্মীয়তাজনিত সৌহার্দ' এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞেস করলে তীর কাছে বসা সাঈদ ইবনে যোবায়র বললেন, ‘মোহাম্মদ (স.)-এর আত্মীয়স্বজন’ এই কথা শুনে ইবনে আব্বাস (রা.) বললেন, ‘তুমি খুব তাড়াহুড়ো করে Wwww.icsbook.info

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।