আর কেউ নেই, তা বলাই বাহুল্য । অন্য সবার জ্ঞান অসম্পূর্ণ । তাই অসম্পূর্ণ জ্ঞানের অধিকারী কাউকে মানব জীবন নিয়ন্ত্রণ করার মত বিধান রচনার গুরুদায়িত্ব দেয়া যেতে পারেনা । এই স্বতসিদ্ধ বাস্তব সত্যটি সুস্পষ্ট হওয়া সত্তেও অনেকেই সেই ব্যাপারে তর্কে লিপ্ত হয়, অথবা সেটাকে যথেষ্ট বলে মেনে নিতে পারে না। তারা আল্লাহর আইনের বাইরেও আইন রচনা করার ধৃষ্টতা দেখায় । তাদের ধারণা, এর মাধ্যমে তারা দেশ ও জাতির মংগল সাধন করছে এবং দেশ ও জাতির চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন রচনা করছে। ভাবখানা যেন এই যে, তারা তাদের দেশ ও জাতির অবস্থা ও প্রয়োজন সম্পর্কে আল্লাহর চেয়েও বেশী জ্ঞাত । অথবা |' আল্লাহ তায়ালা ছাড়াও তাদের:আরও শরীক দেবতা আছে যারা আল্লাহর আইনের বাইরেও আইন রচনা করার অধিকার রাখে । এদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? এদের চেয়ে আল্লাহর সামনে বড় ধৃষ্টতা প্রদর্শনকারী আর কে হতে পারে? আল্লাহ তায়ালা মানুষের স্বভাব, প্রকৃতি, পরিবেশ ও পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখেই তাদের জন্যে উপযোগী আইন প্রণয়ন করেছেন। এই আইন ও বিধান একাধারে তাদের পরস্পরের মাঝে সর্বোচ্চ সহযোগিতার জন্ম দেবে এবং একই সাথে গোটা বিশ্বজগতের অন্যান্য শক্তির মাঝেও একটা সহযোগিতার বন্ধন সৃষ্টি করবে । তাছাড়া তিনি কেবল মৌলিক নীতিগুলোই নির্ধারণ করে দিয়েছেন এবং মানুষকে তার নতুন নতুন চাহিদা ও প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ খুঁটি নাটি বিধান এই মূলনীতি থেকেই গ্রহণ করার স্বাধীনতা দিয়ে রেখেছেন। তবে এই গ্রহণ হতে হবে সামগ্রিক পদ্ধতি ও সাধারণ নিয়মের সীমারেখার ভেতর থেকে । সেই ব্যাপারে মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি হতে হবে সেই মূলনীতিরই আলোকে যা আল্লাহ তায়ালা মানুষের জন্যে মানদন্ডস্বরূপ প্রণয়ন ও প্রবর্তন করেছেন। এই মূলনীতি মেনে চললে সংবিধানের উৎস হবে এক এবং শাসন ও বিচার হবে একমাত্র আল্লাহরই । কারণ তিনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শাসক ও বিচারক । আর এই মূলনীতিকে পাশ কাটিয়ে যে বিধান রচনা করা হবে তা হবে আল্লাহর আইনের বিরোধী, আল্লাহর দ্বীনের বিরোধী এবং সেই আদর্শের বিরোধী যার প্রচার করে গেছেন নূহ, ইবরাহীম, মূসা, ঈসা এবং স্বয়ং মোহাম্মদ (স.) সহ আল্লাহ্র অন্যান্য নবী-রসূলরা । " এরপর বলা হচ্ছে, ‘যদি চূড়ান্ত সিদ্ধান্ত না থাকতো, তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেতো অর্থাৎ আল্লাহ তায়ালা সিদ্ধান্ত করে.রেখেছেন যে, এদের বিচার শেষ বিচারের দিনই হবে। তাই এখন এদেরকে একটু সুযোগ দেয়া হয়েছে। যদি আল্লাহর পূর্ব সিদ্ধান্ত না থাকতো, তাহলে তাদের একটা ফয়সালা এই পৃথিবীর বুকেই হয়ে যেতো, ফলে তিনি তার প্রবর্তিত আইনের ও বিধানের বিরোধিতাকারী এবং মানবরচিত সংবিধান তথা আইনের অনুসারীদেরকে তাৎক্ষণিকভাবে পাকড়াও করতেন এবং তাদেরকে শাস্তির সম্মুখীন করতেন কিন্তু তিনি তাদেরকে শেষ বিচারের দিন পর্যন্ত ছেড়ে দিয়েছেন। তবে পরকালে তাদেরকে অবশ্যই বেদনাদায়ক শাস্তি ভোগ করতে ' এই যালেম কারা? এই যালেম হচ্ছে তারা, যারা আল্লাহর আইনের বিরোধিতা করে এবং মানবরচিত আইনকে মেনে চলে । কেয়ামতের দিন এই যালেমদের যে কি করুণ অবস্থা হবে, তা পরবর্তী আয়াতে বলা হয়েছে । যেমন, Wwww.icsbook.info
— পৃষ্ঠা ১৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।